‘সিতারা-ই-ইমতিয়াজ’-এ ভূষিত কাদির
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2020 07:31 PM BdST Updated: 15 Aug 2020 07:31 PM BdST
-
ছবি: পিসিবি
পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদিরকে দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘সিতারা-ই-ইমতিয়াজ’-এ ভূষিত করা হয়েছে।
১৪ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি আরিফ আলভী প্রয়াত কাদিরকে এই মর্যাদা দেন। গত সেপ্টেম্বরে ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন কাদির।
অনেকের চোখে, সত্তর-আশির দশকে লেগস্পিনকে পুনরুজ্জীবিত করার কৃতিত্ব তার। ক্যারিয়ারে ৬৭ টেস্ট ২৩৬টি ও ১০৪ ওয়ানডেতে ১৩২টি উইকেট নেন তিনি।
অবসরের পর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ঠিক বাইরে একটি ক্রিকেট একাডেমি চালাতেন কাদির। ২০০৮-০৯ মৌসুমে ছয় মাসের জন্য পাকিস্তানের প্রধান নির্বাচকও ছিলেন তিনি।
পাকিস্তানের জাতীয় স্বার্থ, সুরক্ষা, বিশ্ব শান্তি, সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের সিতারা-ই-ইমতিয়াজ পুরষ্কার দেওয়া হয়। সাম্প্রতিক সময়ের ক্রিকেটারদের মধ্যে ২০১৯ সালে লেগ স্পিনার ইয়াসির শাহ ও ২০১৮ সালে কিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ এই সম্মাননা পান।
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





