ব্রড-অ্যান্ডারসনের ছোবল সামলে রিজওয়ানের লড়াই
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2020 11:53 PM BdST Updated: 15 Aug 2020 01:02 AM BdST
টানা দ্বিতীয় দিনে অর্ধেক সময়ের খেলা ভেসে গেল বৃষ্টিতে। সহায়ক কন্ডিশনে দারুণ বোলিংয়ে পাকিস্তানি ব্যাটসম্যানদের চাপে রাখলেন স্টুয়ার্ট ব্রড-জেমস অ্যান্ডারসনরা। তাদের সামলে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলকে এগিয়ে নিচ্ছেন মোহাম্মদ রিজওয়ান।
দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিনে সব মিলিয়ে খেলা হতে পেরেছে কেবল ৮৬ ওভার। রিজওয়ানের লড়াকু ফিফটিতে ৯ উইকেটে ২২৩ রানে দিন শেষ করেছে পাকিস্তান।
সাউথ্যাম্পটনে ৫ উইকেটে ১২৬ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ে বল গড়াতে পারেনি মাঠে।
প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন আরও বেশি সুইং পেয়েছেন ইংলিশ পেসাররা। নিখুঁত লাইন লেংথে বল করে কঠিন পরীক্ষা নিয়েছেন বাবর আজম ও রিজওয়ানের। তাতে টলে যাননি এই দুই ব্যাটসম্যান।
অ্যান্ডারসনের আউট সুইঙ্গারে দ্রুত ফিরেন ইয়াসির শাহ। রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে যান শাহিন শাহ আফ্রিদি। আব্বাসকে বেশিক্ষণ টিকতে দেননি ব্রড।
৪৭ রান করে বাবর ফিরে যাওয়ার পর আরও ৬৫ রান যোগ করে পাকিস্তান। এতে সবচেয়ে বড় অবদান রিজওয়ানের। বাবর যতক্ষণ ছিলেন ততক্ষণ নিজেকে পুরোপুরি গুটিয়ে রেখেছিলেন এই কিপার-ব্যাটসম্যান। পরে বোলারদের ওপর চড়াও হয়ে এগিয়ে যান দ্রুত।
তিনটি করে উইকেট নিয়ে আড়াইশ রানের আগেই পাকিস্তানকে গুটিয়ে দেওয়ার আশা জাগিয়েছেন অ্যান্ডারসন ও ব্রডরা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৮৬ ওভারে ২২৩/৯ (আগের দিন ১২৬/৫) (বাবর ৪৭, রিজওয়ান ৬০*, ইয়াসির ৫, আফ্রিদি ০, আব্বাস ২, নাসিম ১*; অ্যান্ডারসন ২৪-৫-৪৮-৩, ব্রড ২৫-৭-৫৬-৩, কারান ১৮-৩-৪৪-১, ওকস ১৯-৩-৫৫-১)
-
১৮ বছর পর 'পাকিস্তান সফরে যাচ্ছে' নিউ জিল্যান্ড
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





