কোহলি-স্মিথের মতো হতে যা করতে হবে বাবরকে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2020 09:56 PM BdST Updated: 12 Aug 2020 09:56 PM BdST
প্রায়ই বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয় বাবর আজমকে। তবে পাকিস্তানের এই ব্যাটসম্যানকে এখনই কোহলি, জো রুট, স্টিভেন স্মিথদের কাতারে দেখছেন না শহিদ আফ্রিদি। তাদের সঙ্গে তুলনার আগে বাবরকে ‘ম্যাচ উইনার’ হতে হবে বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ৩ উইকেটে হারা ম্যানচেস্টার টেস্টে দুই ইনিংসে ৬৯ ও ৫ রান করেন বাবর। এখনও পর্যন্ত ২৭ টেস্টে ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান ১৯২৪ রান করেছেন ৪৪.৭৪ গড়ে।
সাউথ্যাম্পটনে বৃহস্পতিবার পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন বাবরকে নিয়ে নিজের মত জানান পাকিস্তানের হয়ে পাঁচশর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা আফ্রিদি।
“সে খুবই প্রতিভাবান, দলের মেরুদণ্ড। তবে তাকে বড় রান করতে হবে। বাবর যদি রুট, কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ বা দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের মতো হতে চায়, তাহলে ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তর করতে হবে তাকে।”
আরও পড়ুন
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
সাম্প্রতিক খবর
মতামত
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





