বড়দিনের উপহারের তালিকা থেকে বাবাকে বাদ দিলেন ব্রড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2020 05:00 PM BdST Updated: 12 Aug 2020 05:00 PM BdST
অনুপযুক্ত ভাষা ব্যবহার করায় ম্যাচ রেফারি ক্রিস ব্রড দিয়েছেন শাস্তি। নিজের দোষ স্বীকারও করে নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। ঘটনার শেষ হতে পারতো ওখানেই; তবে দুজনের সম্পর্ক যে বাবা-ছেলে, তাই মাঠের বাইরে চলছে এর রেশ। সুযোগ পেয়ে স্টুয়ার্ট ব্রড মজা করে বললেন, আগামী বড়দিনের উপহারের তালিকা থেকে তিনি ছেটে ফেলেছেন তার বাবার নাম।
পাকিস্তানের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে অনুপযুক্ত ভাষা ব্যবহার করায় জরিমানা করা হয় স্টুয়ার্ট ব্রডের। একই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয় তার নামের পাশে।
ইংল্যান্ডের সমর্থক গোষ্ঠী ‘বার্মি আর্মি’ মঙ্গলবার এই শাস্তির নিউজ টুইট করলে সেখানে ব্রড মন্তব্য করেন, বড়দিনের কার্ড ও উপহার তালিকা থেকে বাবার নাম কেটে দিয়েছেন তিনি।
এমনিতে স্টুয়ার্ট ব্রড যে ম্যাচে খেলেন সেই ম্যাচে ক্রিস ব্রড সাধারণত ম্যাচ রেফারি হিসেবে থাকেন না। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে এই গ্রীষ্মে ইংল্যান্ডের ছয় টেস্টেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন তিনি।
ব্রডের নামের পাশে এখন তিনটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধি অনুযায়ী, দুই বছর সময়ের মধ্যে কোনো ক্রিকেটার চারটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টির যেটি আগে আসে, সেটিতে নিষিদ্ধ থাকবেন।
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





