আকমলের নিষেধাজ্ঞা কমানোর বিরুদ্ধে আপিল করবে পিসিবি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Aug 2020 12:17 AM BdST Updated: 11 Aug 2020 12:17 AM BdST
দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের দায়ে পাওয়া উমর আকমলের নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অনৈতিক প্রস্তাব পেয়েও তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোয় গত এপ্রিলে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয় আকমলকে। এরপর মে মাসে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন তিনি। শুনানির পর গত মাসে তার শাস্তির মেয়াদ দেড় বছর কমে।
শাস্তি কমানোর রায়ের বিরুদ্ধে আপিল করার কথা সোমবার এক বিবৃতিতে জানায় পিসিবি। বোর্ড মনে করছে, আকমলের প্রতি স্রেফ ‘দয়াপরবশ’ হয়ে শাস্তি কমানো হয়েছে।
“উমর আকমলের মতো কোনো ক্রিকেটারকে দুর্নীতির দায়ে নিষিদ্ধ হতে দেখা আমাদের জন্য কোনো গর্বের বিষয় নয়। তবে আমরা একটা বার্তা স্পষ্ট করে সবার কাছে পৌঁছে দিতে চাই যে, নিয়ম ভঙ্গ করে কেউই পার পাবে না।”
আকমলের নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয় গত ২০ ফেব্রুয়ারি, তার প্রাথমিকভাবে নিষিদ্ধ হওয়ার সময় থেকে। দেড় বছর কমে যাওয়ায় আগামী বছরের অগাস্ট থেকে তিনি খেলতে পারবেন। গত মাসে আকমল অবশ্য বলেছিলেন, নিষেধাজ্ঞার মেয়াদ আরও কমিয়ে আনার পথ খুঁজবেন তিনি।
পাকিস্তানের হয়ে প্রায় ১১ বছরের ক্যারিয়ারে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন আকমল। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা দারুণ করেছিলেন এই প্রতিভাবান ব্যাটসম্যান। তবে সময়ের সঙ্গে প্রত্যাশিত উন্নতি করতে পারেননি। বারবার খবরের শিরোনাম হয়েছেন মাঠের বাইরের নানা বিতর্কে।
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





