‘এখনও সিরিজ জিততে পারে পাকিস্তান’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2020 05:27 PM BdST Updated: 10 Aug 2020 05:28 PM BdST
-
-
ছবি: পিসিবি
ম্যানচেস্টার টেস্টে পাকিস্তান জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে যাওয়ায় ভীষণ হতাশ হয়েছেন ইনজামাম-উল-হক। তবে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে এখনও পাকিস্তানকেই ফেভারিট মনে করছেন দেশটির সাবেক এই অধিনায়ক। আজহার আলির দল ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতবে বলে তিনি আশাবাদী।
প্রথম টেস্টে গত শনিবার শেষ ইনিংসে ২৭৭ রান তাড়ায় নামা ইংল্যান্ডকে দুর্দান্ত বোলিংয়ে চেপে ধরেছিল পাকিস্তান। ১১৭ রানে স্বাগতিকদের ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম হাতে নিয়েছিল সফরকারীরা। কিন্তু ষষ্ঠ উইকেটে ক্রিস ওকস ও জস বাটলারের ১৩৯ রানের জুটি বদলে দেয় দৃশ্যপট। ৩ উইকেটের দারুণ জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে যায় ইংল্যান্ড।
সিরিজে পিছিয়ে পড়লেও শক্তির দিক দিয়ে পকিস্তানকে এখনও এগিয়ে রাখছেন ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে এমন অভিমত জানান তিনি।
“আমি মনে করি, পাকিস্তান দল ইংল্যান্ডের চেয়ে ভালো। প্রথম টেস্ট আমাদের জেতা উচিত ছিল। হারটা খুবই হতাশার। তবে আমি বিশ্বাস করি, পাকিস্তান এখনও সিরিজ জিততে পারে।”
ছবি: পিসিবি
“দল যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যায়, তখন খেলোয়াড়দের শরীরী ভাষা পরিবর্তন হওয়া উচিত নয়। প্রথম টেস্টে এটি স্পষ্ট ফুটে উঠেছে। কারণ, তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসের পর পাকিস্তানের খেলোয়াড়রা চাপে পড়ে গিয়েছিল বলে মনে হয়েছিল।”
“এই ধরনের হারের পর টিম ম্যানেজমেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ, এ অবস্থায় খেলোয়াড়দের মনোবল দুর্বল হয়ে যায়। নেতিবাচক বিষয়ে মনোযোগ না দিয়ে তাদের প্রথম ইনিংসের তিনশর বেশি রান এবং লিড নেওয়ার মতো ইতিবাচক দিকগুলি নিয়ে কথা বলতে হবে।”
আগামী বৃহস্পতিবার সাউথ্যাম্পটনে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে পাকিস্তান।
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





