ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে মাসুদ
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2020 12:41 AM BdST Updated: 10 Aug 2020 12:41 AM BdST
ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি উপহার দেওয়া পাকিস্তানের শান মাসুদ উঠে এসেছেন আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা স্থানে। উন্নতি হয়েছে ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখা জস বাটলার ও ক্রিস ওকসের।
ইংলিশ চ্যালেঞ্জিং কন্ডিশনে ওল্ড ট্র্যাফোর্ডে টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ১৫৬ রানের ইনিংস খেলেন মাসুদ। তাতে র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে মাসুদের ওপরে আছেন শুধু বাবর আজম, ষষ্ঠ স্থানে। মাসুদের আগের ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং ছিল ৩২তম স্থান।
ইংল্যান্ডের ৩ উইকেটে জেতা ম্যাচে দুই ইনিংসে ১৯ ও ৮৪ রান করা ওকস ব্যাটসম্যানদের তালিকায় ১৮ ধাপ এগিয়ে আছেন ৭৮তম স্থানে। ম্যাচে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি।
প্রথম ইনিংসে ৩৮ ও দ্বিতীয় ইনিংসে দলের বিপর্যয়ে গুরুত্বপূর্ণ ৭৫ রান করা ইংলিশ কিপার-ব্যাটসম্যান বাটলার ৪৪ থেকে ৩০তম স্থানে উঠে এসেছেন। প্রথম ইনিংসে ফিফটি করা অলি পোপ উঠেছেন ক্যারিয়ার সেরা ৩৬তম স্থানে।
পাকিস্তানি বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ইয়াসির শাহর। ম্যাচে ৮ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ২২তম স্থানে আছেন এই লেগ স্পিনার।
৪ উইকেট নেওয়া ইংলিশ পেসার জফ্রা আর্চার দুই ধাপ এগিয়ে আছেন ৩৭তম স্থানে। স্টুয়ার্ট ব্রড তিন নম্বরেই আছেন, তবে দুইয়ে থাকা নিউ জিল্যান্ডের পেসার নেইল ওয়্যাগনারের সঙ্গে পয়েন্ট ব্যবধান সাতে কমিয়ে এনেছেন তিনি।
আগামী ১৩ অগাস্ট সাউথ্যাম্পটনে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট।
-
১৮ বছর পর 'পাকিস্তান সফরে যাচ্ছে' নিউ জিল্যান্ড
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





