মারক্রাম-ডি ভিলিয়ার্সের ব্যাটে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2018 10:04 PM BdST Updated: 24 Mar 2018 10:19 PM BdST
এইডেন মারক্রামের প্রতিভা আর সামর্থ্যের জানান দেওয়া আরেকটি দুর্দান্ত ইনিংস। আবারও আস্থার প্রতিমূর্তি এবি ডি ভিলিয়ার্স। অস্ট্রেলিয়ানদের সুইং, বাউন্স, রিভার্স সুইং সামলে বাড়তে থাকল দক্ষিণ আফ্রিকার লিড। ব্যাটে-বলে দারুণ লড়াইয়ের দিনটিতে বাড়তি আলোচনার খোরাক জোগাল ক্যামেরন ব্যানক্রফটের দিকে বল টেম্পারিংয়ের সন্দেহের তীর।
কেপ টাউন টেস্টের তৃতীয় দিনে ম্যাচ জয়ের ভিত গড়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। শনিবার তৃতীয় দিন শেষ করেছে তারা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩৮ রান তুলে। লিড ২৯৪ রানের।
সকালে শেষ উইকেটে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। আগের দিনের সঙ্গে ১০ রান যোগ করেই শেষ হয় ইনিংস। দক্ষিণ আফ্রিকা পায় ৫৬ রানের লিড।
তবে আরেক ওপেনার মারক্রাম খেলেছেন দুর্দান্ত সব শট। দ্বিতীয় উইকেটে ৭৬ রানের জুটি গড়েন হাশিম আমলার সঙ্গে। ৩১ রান করা আমলাকেও ফেরান কামিন্স।
মারক্রাম এগিয়ে যাচ্ছিলেন সিরিজে তার দ্বিতীয় সেঞ্চুরির দিকে। তাকে ফেরানোতেও ভূমিকা আছে কামিন্সের। তবে এবার তিনি ক্যাচ নিয়েছেন মিচেল স্টার্কের বলে। ১০ চার ও ২ ছক্কায় মারক্রাম করেন ৮৪ রান।
এই আউটের আগেই টিভি ফুটেজে ধরা পড়ে ব্যানক্রফটের ঘটনা। ছোট্ট এক টুকরো কাপড়ের মতো হলুদ কিছুতে ঘষছিলেন বল। পরে আবার সেটি রেখে দেন পকেটে। আম্পায়াররা ব্যানক্রফটের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন এটি নিয়ে। তবে ৫ রান পেনাল্টি বা অন্য কোনো শাস্তি তাৎক্ষনিকভাবে দেওয়া হয়নি।
দক্ষিণ আফ্রিকার অগ্রযাত্রা থামায় আলোর স্বল্পতা। দিনের খেলা শেষ হয় ১৩ ওভার আগেই।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩১১
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৫৫
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৭২ ওভারে ২৩৮/৫ (মারক্রাম ৮৪, এলগার ১৪, আমলা ৩১, ডি ভিলিয়ার্স ৫১*, দু প্লেসি ২০, বাভুমা ৫, ডি কক ২৯*; স্টার্ক ১/৪৮, হেইজেলউড ১/৪৬, কামিন্স ২/৪৭, লায়ন ১/৬৯, স্মিথ ০/৬, মিচেল মার্শ ০/১৮)।
-
ভারতের বিপক্ষে স্টোকস আছেন, নেই আর্চার
-
বোলিংয়ে ৯ ধাপ এগোলেন সাকিব, ব্যাটিংয়ে ৩ ধাপ
-
জয়ের স্বস্তি নিয়ে সুরক্ষা বলয়ে সাকিব-তামিমদের ঈদ
-
এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জে তাকিয়ে সাকিব
-
স্টার্ক-হেইজেলউডের নতুন বলের তোপে বিধ্বস্ত উইন্ডিজ
-
সিরিজ সেরা হয়ে সাকিব বললেন, ‘ভালোর শেষ নেই’
-
তামিমের সেঞ্চুরিতে শেষটাও রাঙাল বাংলাদেশ
-
রোমাঞ্চকর লড়াইয়ে জিতে সিরিজ ইংল্যান্ডের
সর্বাধিক পঠিত
- ৩-০ জয়ে বাংলাদেশের ৩০
- মিঠুনকে নেওয়ার কারণ জানালেন তামিম
- পেসার চাহারের ব্যাটিং নৈপুণ্যে ভারতের দুর্দান্ত জয়
- তামিমের সেঞ্চুরিতে শেষটাও রাঙাল বাংলাদেশ
- তামিমের দ্রুততম সেঞ্চুরি
- বোলিংয়ে ৯ ধাপ এগোলেন সাকিব, ব্যাটিংয়ে ৩ ধাপ
- বাংলাদেশের জয়ের ‘ফিফটি’
- সিরিজ সেরা হয়ে সাকিব বললেন, ‘ভালোর শেষ নেই’
- এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জে তাকিয়ে সাকিব
- জয়ের স্বস্তি নিয়ে সুরক্ষা বলয়ে সাকিব-তামিমদের ঈদ





