২ টেস্টে নিষিদ্ধ রাবাদা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2018 09:02 PM BdST Updated: 12 Mar 2018 09:02 PM BdST
পোর্ট এলিজাবেথ টেস্ট জয়ের নায়ক কাগিসো রাবাদাকে সিরিজে আর পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। দুই টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছেন তরুণ পেসার।
সেন্ট জর্জেস পার্কে সোমবার শেষ হওয়া দ্বিতীয় টেস্টে দুটি অভিযোগ উঠে রাবাদার বিপেক্ষ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে আউট করার পর স্টিভেন স্মিথের গায়ে লাগে তার কাঁধ। দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নারকে আউট করার পর বেরিয়ে যাওয়ার পথ দেখিয়ে দেন রাবাদা।
প্রথম অভিযোগ রাবাদা অস্বীকার করেন। তবে শুনানিতে দোষী প্রমাণিত হন তিনি। এই প্রসঙ্গে ম্যাচ রেফারি জেফ ক্রো বলেন, “আমি মনে করি, রাবাদার স্পর্শ ছিল অসঙ্গত ও ইচ্ছাকৃত। এটা এড়ানোর সুযোগ তার ছিল। দুর্ঘটনাবশত এমনটা ঘটেছে, এই দাবির সমর্থনে আমি কোনো প্রমাণ দেখিনি।”
এই কাণ্ডে তিনটি ডিমেরিট পয়েন্ট পান রাবাদা। সঙ্গে তাকে জরিমানা করা হয় ম্যাচ ফির ৫০ শতাংশ। ২৪ মাসের মধ্যে ৮টি ডিমেরিট পয়েন্ট হয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে সিরিজের শেষ দুটি টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।
ওয়ার্নারকে বেরিয়ে যাওয়ার পথ দেখানোয় তাকে ম্যাচ ফির আরও ১৫ শতাংশ জরিমানা করা হয় রাবাদাকে। এক্ষত্রে দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।
-
ভারতের বিপক্ষে স্টোকস আছেন, নেই আর্চার
-
বোলিংয়ে ৯ ধাপ এগোলেন সাকিব, ব্যাটিংয়ে ৩ ধাপ
-
জয়ের স্বস্তি নিয়ে সুরক্ষা বলয়ে সাকিব-তামিমদের ঈদ
-
এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জে তাকিয়ে সাকিব
-
স্টার্ক-হেইজেলউডের নতুন বলের তোপে বিধ্বস্ত উইন্ডিজ
-
সিরিজ সেরা হয়ে সাকিব বললেন, ‘ভালোর শেষ নেই’
-
তামিমের সেঞ্চুরিতে শেষটাও রাঙাল বাংলাদেশ
-
রোমাঞ্চকর লড়াইয়ে জিতে সিরিজ ইংল্যান্ডের
সর্বাধিক পঠিত
- ৩-০ জয়ে বাংলাদেশের ৩০
- মিঠুনকে নেওয়ার কারণ জানালেন তামিম
- পেসার চাহারের ব্যাটিং নৈপুণ্যে ভারতের দুর্দান্ত জয়
- তামিমের সেঞ্চুরিতে শেষটাও রাঙাল বাংলাদেশ
- তামিমের দ্রুততম সেঞ্চুরি
- বোলিংয়ে ৯ ধাপ এগোলেন সাকিব, ব্যাটিংয়ে ৩ ধাপ
- বাংলাদেশের জয়ের ‘ফিফটি’
- সিরিজ সেরা হয়ে সাকিব বললেন, ‘ভালোর শেষ নেই’
- এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জে তাকিয়ে সাকিব
- জয়ের স্বস্তি নিয়ে সুরক্ষা বলয়ে সাকিব-তামিমদের ঈদ





