রাবাদার দাপটে সমতা ফেরাল দ.আফ্রিকা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2018 07:50 PM BdST Updated: 12 Mar 2018 07:50 PM BdST
প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া কাগিসো রাবাদা আরও উজ্জ্বল দ্বিতীয় ইনিংসে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার নিলেন ছয় উইকেট। লক্ষ্যটা রাখলেন হাতের নাগালে। তার দারুণ বোলিংয়ে পোর্ট এলিজাবেথ টেস্টে সহজ জয় পেল দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতল ফাফ দু প্লেসির দল। চার ম্যাচের সিরিজে আনল ১-১ সমতা।
১০১ রানের লক্ষ্য ২২ ওভার ৫ বলে পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
রান তাড়ায় দ্রুত ফিরেন ডিন এলগার। তার ফিরতি ক্যাচ নিয়ে প্রথম আঘাত হানেন ন্যাথান লায়ন। তিনটি চারে ২১ রান করা এইডেন মারক্রামকে বিদায় করেন জশ হেইজেলউড।
৩২ রানে দুই ওপেনারকে হারানো দক্ষিণ আফ্রিকা প্রতিরোধ গড়ে হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে। দুই জনে তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটিতে দলকে নিয়ে যান জয়ের পথে।
প্যাট কামিন্সের স্টাম্পর বাইরের বল খোঁচা মেরে ফিরে যান আমলা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ডি ভিলিয়ার্স ২৬ বলে করেন ২৮ রান।
দলীয় ৮১ রানে আমলা, ডি ভিলিয়ার্সের বিদায়ের কোনো প্রভাব পড়তে দেননি দু প্লেসি, টিউনিস ডি ব্রুইন। তাদের ব্যাটে চা-বিরতির আগেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
সেন্ট জর্জেস পার্কে সোমবার ৫ উইকেটে ১৮০ রান নিয়ে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। এদিন এক সেশনও টেকেনি অতিথিদের দ্বিতীয় ইনিংস।
দিনের শুরুতেই আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মিচেল মার্শকে ফিরিয়ে দেন রাবাদা। অতিথিদের সংগ্রহ দুইশ পার হতেই আবার আঘাত হানেন তিনি। কামিন্সকে ফিরিয়ে ম্যাচে দ্বিতীয়বারের মতো নেন পাঁচ উইকেট। রাবাদা পরের ওভারে ফিরিয়ে দেন মিচেল স্টার্ককে।
টিম পেইনের সঙ্গে দশম উইকেটে হেইজেলউডের ২৮ রানের জুটিতে লিড যায় ১০০ রানে। হেইজেলউডকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ২৩৯ রানে গুটিয়ে দেন কেশভ মহারাজ।
৫৪ রানে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার রাবাদা। এর আগে প্রথম ইনিংসে ৯৬ রানে নেন ৫ উইকেট। ক্যারিয়ারে চতুর্থবারের মতো ১০ উইকেট নিয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
আগামী ২২ মার্চ কেপ টাউনে শুরু হবে তৃতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৪৩
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩৮২
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (তৃতীয় দিন শেষে ১৮০/৫) ৭৯ ওভারে ২৩৯ (ব্যানক্রফট ২৪, ওয়ার্নার ১৩, খাওয়াজা ৭৫, স্মিথ ১১, শন ১, মিচেল ৪৫, পেইন ২৫*, কামিন্স ৫, স্টার্ক ১. লায়ান ৫, হেইজেলউড ১৭; ফিল্যান্ডার ০/৫৬, রাবাদা ৬/৫৪, মহারাজ ২/৯০, নগিডি ২/২৪, মারক্রাম ০/৩)
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ২২.৫ ওভারে ১০২/৪ (মারক্রাম ২১, এলগার ৫, আমলা ২৭, ডি ভিলিয়ার্স ২৮, দু প্লেসি ২*, ডি ব্রুইন ১৫*; স্টার্ক ০/১৫, হেইজেলউড ১/২৬, লায়ন ২/৪৪, কামিন্স ১/১৩)
ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: কাগিসো রাবাদা
-
বোলিংয়ে ৯ ধাপ এগোলেন সাকিব, ব্যাটিংয়ে ৩ ধাপ
-
জয়ের স্বস্তি নিয়ে সুরক্ষা বলয়ে সাকিব-তামিমদের ঈদ
-
এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জে তাকিয়ে সাকিব
-
স্টার্ক-হেইজেলউডের নতুন বলের তোপে বিধ্বস্ত উইন্ডিজ
-
সিরিজ সেরা হয়ে সাকিব বললেন, ‘ভালোর শেষ নেই’
-
তামিমের সেঞ্চুরিতে শেষটাও রাঙাল বাংলাদেশ
-
রোমাঞ্চকর লড়াইয়ে জিতে সিরিজ ইংল্যান্ডের
-
পেসার চাহারের ব্যাটিং নৈপুণ্যে ভারতের দুর্দান্ত জয়
সর্বাধিক পঠিত
- ৩-০ জয়ে বাংলাদেশের ৩০
- মিঠুনকে নেওয়ার কারণ জানালেন তামিম
- পেসার চাহারের ব্যাটিং নৈপুণ্যে ভারতের দুর্দান্ত জয়
- তামিমের সেঞ্চুরিতে শেষটাও রাঙাল বাংলাদেশ
- তামিমের দ্রুততম সেঞ্চুরি
- বোলিংয়ে ৯ ধাপ এগোলেন সাকিব, ব্যাটিংয়ে ৩ ধাপ
- বাংলাদেশের জয়ের ‘ফিফটি’
- সিরিজ সেরা হয়ে সাকিব বললেন, ‘ভালোর শেষ নেই’
- এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জে তাকিয়ে সাকিব
- জয়ের স্বস্তি নিয়ে সুরক্ষা বলয়ে সাকিব-তামিমদের ঈদ





