ডি ভিলিয়ার্সের সেঞ্চুরির পর রাবাদার ছোবল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2018 10:55 PM BdST Updated: 11 Mar 2018 10:55 PM BdST
দারুণ সেঞ্চুরিতে দলকে শতরানের লিড দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া কাগিসো রাবাদা দ্বিতীয় ইনিংসেও কাঁপিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। পোর্ট এলিজাবেথ টেস্টে চালকের আসনে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ১৮০ রান। মিচেল মার্শ ৩৯ ও টিম পেইন ৫ রানে ব্যাট করছেন। ১৩৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অতিথিরা এগিয়ে রানে ৪১ রানে।
ডেভিড ওয়ার্নারকে বোল্ড করে দ্রুত ফেরান রাবাদা। ক্যামেরন ব্যানক্রফট ও উসমান খাওয়াজা দলকে নিয়ে যান ১ উইকেটে ৬২ রানে। মাত্র ২৪ রান যোগ করতে ব্যানক্রফট, স্টিভেন স্মিথ ও শন মার্শকে হারিয়ে চাপে পড়ে অতিথিরা।
দিনের শেষ বেলায় এলবিডব্লিউর ফাঁদে ফেলে খাওয়াজার প্রতিরোধ ভাঙেন রাবাদা। সফরে প্রথম ফিফটি পাওয়া খাওয়াজা ১৩৬ বলে ১৪টি চারে করেন ৭৫ রান। বাকি সময়টা পেইনকে নিয়ে কাটিয়ে দেন মিচেল।
৩৮ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার রাবাদা। নগিডি ও কেশভ মহারাজ নেন একটি করে উইকেট।
এর আগে সেন্ট জর্জেস পার্কে রোববার ৭ উইকেটে ২৬৩ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকাকে তিনশ রানে নিয়ে যান ডি ভিলিয়ার্স ও ভার্নন ফিল্যান্ডার।
৮৪ রানের অষ্টম উইকেট জুটি ভাঙেন প্যাট কামিন্স। শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরেন ডি ভিলিয়ার্সকে দারুণ সঙ্গ দেওয়া ফিল্যান্ডার।
মহারাজ ফিরতে পারতেন দ্রুত। ক্যাচ ধরে ফিল্ডার সীমানার বাইরে পা ফেলায় বেঁচে যান তিনি। ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি পাওয়া ডি ভিলিয়ার্সের সঙ্গে মহারাজও চড়াও হন অতিথি বোলারদের ওপর। দুই জনে নবম উইকেটে গড়েন ৫৮ রানের জুটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ষষ্ঠ সেঞ্চুরি পাওয়া এই ডানহাতি ব্যাটসম্যান অপরাজিত থাকেন ১২৬ রানে। তার ১৪৬ বলের দুর্দান্ত ইনিংসটি গড়া ২০টি চার ও একটি ছক্কায়।
৭৯ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার কামিন্স। দুটি করে উইকেট নেন হেইজেলউড ও মিচেল।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৪৩
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ২৬৩/৭) ১১৮.৪ ওভারে ৩৮২ (এলগার ৫৭, মারক্রাম ১১, রাবাদা ২৯, আমলা ৫৬, ডি ভিলিয়ার্স ১২৬*, দু প্লেসি ৯, ডি ব্রুইন ১, ডি কক ৯, ফিল্যান্ডার ৩৬, মহারাজ ৩০, নগিডি ৫; স্টার্ক ১১০/১, হেইজেলউড ২/৯৮, কামিন্স ৩/৭৯, লায়ন ১/৫৮, মার্শ ২/২৬)
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৬৩ ওভারে ১৮০/৫ (ব্যানক্রফট ২৪, ওয়ার্নার ১৩, খাওয়াজা ৭৫, স্মিথ ১১, শন ১, মিচেল ৩৯*, পেইন ৫*; ফিল্যান্ডার ০/৩৮, রাবাদা ৩/৩৮, মহারাজ ১/৭০, নগিডি ১/২১, মারক্রাম ০/৩)
-
ভারতের বিপক্ষে স্টোকস আছেন, নেই আর্চার
-
বোলিংয়ে ৯ ধাপ এগোলেন সাকিব, ব্যাটিংয়ে ৩ ধাপ
-
জয়ের স্বস্তি নিয়ে সুরক্ষা বলয়ে সাকিব-তামিমদের ঈদ
-
এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জে তাকিয়ে সাকিব
-
স্টার্ক-হেইজেলউডের নতুন বলের তোপে বিধ্বস্ত উইন্ডিজ
-
সিরিজ সেরা হয়ে সাকিব বললেন, ‘ভালোর শেষ নেই’
-
তামিমের সেঞ্চুরিতে শেষটাও রাঙাল বাংলাদেশ
-
রোমাঞ্চকর লড়াইয়ে জিতে সিরিজ ইংল্যান্ডের
সর্বাধিক পঠিত
- ৩-০ জয়ে বাংলাদেশের ৩০
- মিঠুনকে নেওয়ার কারণ জানালেন তামিম
- পেসার চাহারের ব্যাটিং নৈপুণ্যে ভারতের দুর্দান্ত জয়
- তামিমের সেঞ্চুরিতে শেষটাও রাঙাল বাংলাদেশ
- তামিমের দ্রুততম সেঞ্চুরি
- বোলিংয়ে ৯ ধাপ এগোলেন সাকিব, ব্যাটিংয়ে ৩ ধাপ
- বাংলাদেশের জয়ের ‘ফিফটি’
- সিরিজ সেরা হয়ে সাকিব বললেন, ‘ভালোর শেষ নেই’
- এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জে তাকিয়ে সাকিব
- জয়ের স্বস্তি নিয়ে সুরক্ষা বলয়ে সাকিব-তামিমদের ঈদ





