রাবাদার নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার দিন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2018 11:28 PM BdST Updated: 09 Mar 2018 11:28 PM BdST
টস ভাগ্যকে পাশে পাওয়া অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দারুণ। কাগিসো রাবাদার চমৎকার বোলিংয়ে পরে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। তরুণ পেসার পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনই গুটিয়ে দিয়েছেন অতিথিদের।
সেন্ট জর্জেস পার্কে শুক্রবারের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৩৯ রান। ডিন এলগার ও নাইটওয়াচম্যান রাবাদা ১৭ রানে ব্যাট করছেন। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ২৪৩ রানে থামিয়ে দেওয়া স্বাগতিকরা পিছিয়ে ২০৪ রানে।
এইডেন মারক্রামকে দ্রুত ফিরিয়ে দেন প্যাট কামিন্স। বাকি সময়টা রাবাদাকে নিয়ে কাটিয়ে দেন এলগার।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দারুণ। ক্যামেরন ব্যানক্রফটের সঙ্গে ৯৮ রানের উদ্বোধনী জুটি গড়েন ডেভিড ওয়ার্নার।
বিনা উইকেটে প্রথম সেশন কাটিয়ে দেওয়ার পথে ছিল অস্ট্রেলিয়া। লাঞ্চের আগে শেষ ওভারে ভার্নন ফিল্যান্ডারের আউট সুইঙ্গারে কট বিহাইউন্ড হয়ে ফিরে যান ব্যানক্রফট। দ্বিতীয় সেশনের শুরুতে উসমান খাওয়াজাকে ফিরিয়ে দেন ফিল্যান্ডার।
মর্নে মর্কেলের জায়গায় দলে ফেরা লুঙ্গি নগিডি বোল্ড করে বিদায় করেন পঞ্চাশ স্পর্শ করা ডেভিড ওয়ার্নারকে। বাঁহাতি ওপেনার ফিরেন ৯টি চারে ৬৩ রান করে।
১৯ রানের মধ্যে ৩ উইকেট হারানোর ধাক্কা অস্ট্রেলিয়া সামাল দেয় স্টিভেন স্মিথ ও শন মার্শের ব্যাটে। পুরান বলে রিভার্স সুইং পাওয়া রাবাদা ছোবল দেন অতিথিদের মিডল অর্ডারে। ২১ রানের মধ্যে তুলে নেন ৫ উইকেট।
রাবাদার শিকার শুরু উইকেটে জমে যাওয়া স্মিথকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে। লাঞ্চের আগে শেষ চার বলের মধ্যে বিদায় করেন দুই ভাই শন ও মিচেল মার্শকে।
পঞ্চম বলে মার্শের বিদায়ের পর চা-বিরতিতে যায় দু্ই দল। তৃতীয় সেশনে অসমাপ্ত ওভারের শেষ বলে কামিন্সকে ফিরিয়ে হ্যাটটিকের সম্ভাবনা জাগান রাবাদা।
তার হ্যাটিট্রক ঠেকিয়ে দেন মিচেল স্টার্ক। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। তাকে বোল্ড করে ক্যারিয়ারে অষ্টমবারের মতো পাঁচ উইকেট নেন রাবাদা।
শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে দলকে আড়াইশ রানের কাছাকাছি নিয়ে যান টিম পেইন। লায়নকে বোল্ড করে তার সঙ্গে ৩০ রানের নবম উইকেট জুটি ভাঙেন নগিডি। এই পেসার পরে পেইনকে বোল্ড করে ভাঙেন ৩১ রানের দশম উইকেট জুটি।
৯৬ রানে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার রাবাদা। নগিডি ৩ উইকেট নেন ৫১ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৭১.৩ ওভারে ২৪৩ (ব্যানক্রফট ৩৮, ওয়ার্নার ৬৩, খাওয়াজা ৪, স্মিথ ২৫, শন ২৪, পেইন ৩৬, মিচেল ৪, কামিন্স ০, স্টার্ক ৮, লায়ন ১৭, হেইজেলউড ১০*; ফিল্যান্ডার ২/২৫, রাবাদা ৫/৯৬, নগিডি ৩/৫১, মহারাজ ০/৫১, এলগার ০/৬)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১২ ওভারে ৩৯/১ (এলগার ১১*, মারক্রাম ১১, রাবাদা ১৭*; স্টার্ক ০/১৪, হেইজেলউড ০/১৬, কামিন্স ১/৯, লায়ন ০/০)
-
ভারতের বিপক্ষে স্টোকস আছেন, নেই আর্চার
-
বোলিংয়ে ৯ ধাপ এগোলেন সাকিব, ব্যাটিংয়ে ৩ ধাপ
-
জয়ের স্বস্তি নিয়ে সুরক্ষা বলয়ে সাকিব-তামিমদের ঈদ
-
এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জে তাকিয়ে সাকিব
-
স্টার্ক-হেইজেলউডের নতুন বলের তোপে বিধ্বস্ত উইন্ডিজ
-
সিরিজ সেরা হয়ে সাকিব বললেন, ‘ভালোর শেষ নেই’
-
তামিমের সেঞ্চুরিতে শেষটাও রাঙাল বাংলাদেশ
-
রোমাঞ্চকর লড়াইয়ে জিতে সিরিজ ইংল্যান্ডের
সর্বাধিক পঠিত
- ৩-০ জয়ে বাংলাদেশের ৩০
- মিঠুনকে নেওয়ার কারণ জানালেন তামিম
- পেসার চাহারের ব্যাটিং নৈপুণ্যে ভারতের দুর্দান্ত জয়
- তামিমের সেঞ্চুরিতে শেষটাও রাঙাল বাংলাদেশ
- তামিমের দ্রুততম সেঞ্চুরি
- বোলিংয়ে ৯ ধাপ এগোলেন সাকিব, ব্যাটিংয়ে ৩ ধাপ
- বাংলাদেশের জয়ের ‘ফিফটি’
- সিরিজ সেরা হয়ে সাকিব বললেন, ‘ভালোর শেষ নেই’
- এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জে তাকিয়ে সাকিব
- জয়ের স্বস্তি নিয়ে সুরক্ষা বলয়ে সাকিব-তামিমদের ঈদ





