ওয়ার্নার-স্মিথের ফিফটির পর দক্ষিণ আফ্রিকার ফেরা
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2018 10:43 PM BdST Updated: 01 Mar 2018 10:43 PM BdST
দক্ষিণ আফ্রিকার মাটিতে দুর্দান্ত রেকর্ড ডেভিড ওয়ার্নারের। স্টিভেন স্মিথ তো টেস্ট ক্রিকেটে রান মেশিন। এবারও প্রথম দিনে দুজন শুরুটা করলেন দারুণ। কিন্তু দুজনকেই থামতে হলো পঞ্চাশ পেরিয়েই। দারুণ ভাবে লড়াইয়ে ফিরল দক্ষিণ আফ্রিকা।
চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ডারবানে বৃহস্পতিবার প্রথম দিনে ৫ উইকেটে ২২৫ রান করেছে অস্ট্রেলিয়া। আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হয়েছে ১৪ ওভার আগেই।
প্রথম দিনে পরিষ্কার ব্যবধানে এগিয়ে রাখা যায় না কাউকেই। তবে টস হেরে প্রথম দিনে প্রতিপক্ষের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিন শেষে একটু বেশি খুশি হয়তো প্রোটিয়ারাই।
একাদশ ওভারে দ্বিতীয় রিভিউটিও হারিয়ে ফেলে প্রাটিয়াররা। তবে এবারও উইকেট মেলে দ্রুত। কাগিসো রাবাদার বলে কুইন্টন ডি ককের দুর্দান্ত ক্যাচে ফেরেন উসমান খাওয়াজা।
তৃতীয় উইকেট জুটিতে দারুণ খেলছিলেন ওয়ার্নার ও স্মিথ। এবারের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে সবশেষ ৫ ইনিংসে ওয়ার্নারের ছিল ৩ সেঞ্চুরি, ২ ফিফটি। এবারও পেরিয়ে যান ফিফটি।
জমে ওঠা এই জুটি লাঞ্চের ঠিক আগের বলে ভেঙে দেয় দক্ষিণ আফ্রিকা। ৭৯ বলে ৫১ করে ফিল্যান্ডারের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন ওয়ার্নার।
বাঁহাতি স্পিনার মহারাজ পরে আউট করে দেন ৪০ রান করা শন মার্শকেও। অস্ট্রেলিয়ার রান তখন ৫ উইকেটে ১৭৭। দারুণ উজ্জীবিত প্রোটিয়ারা। অস্ট্রেলিয়াকে উদ্ধার করতে টিম পেইনকে নিয়ে প্রতিরোধ গড়েন মিচেল মার্শ। দিন শেষে দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ৪৮।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৭৬ ওভারে ২২৫/৫ (ব্যানক্রফট ৫, ওয়ার্নার ৫১, খাওয়াজা ১৪, স্মিথ ৫৬, শন মার্শ ৪০, মিচেল মার্শ ৩২*, পেইন ২১*; মর্কেল ০/৪৮, ফিল্যান্ডার ২/৩৬, মহারাজ ২/৬৯, রাবাদা ১/৫৮, মারক্রাম ০/২, ডি ব্রুইন ০/৬)।
-
ভারতের বিপক্ষে স্টোকস আছেন, নেই আর্চার
-
বোলিংয়ে ৯ ধাপ এগোলেন সাকিব, ব্যাটিংয়ে ৩ ধাপ
-
জয়ের স্বস্তি নিয়ে সুরক্ষা বলয়ে সাকিব-তামিমদের ঈদ
-
এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জে তাকিয়ে সাকিব
-
স্টার্ক-হেইজেলউডের নতুন বলের তোপে বিধ্বস্ত উইন্ডিজ
-
সিরিজ সেরা হয়ে সাকিব বললেন, ‘ভালোর শেষ নেই’
-
তামিমের সেঞ্চুরিতে শেষটাও রাঙাল বাংলাদেশ
-
রোমাঞ্চকর লড়াইয়ে জিতে সিরিজ ইংল্যান্ডের
সর্বাধিক পঠিত
- ৩-০ জয়ে বাংলাদেশের ৩০
- মিঠুনকে নেওয়ার কারণ জানালেন তামিম
- পেসার চাহারের ব্যাটিং নৈপুণ্যে ভারতের দুর্দান্ত জয়
- তামিমের সেঞ্চুরিতে শেষটাও রাঙাল বাংলাদেশ
- তামিমের দ্রুততম সেঞ্চুরি
- বোলিংয়ে ৯ ধাপ এগোলেন সাকিব, ব্যাটিংয়ে ৩ ধাপ
- বাংলাদেশের জয়ের ‘ফিফটি’
- সিরিজ সেরা হয়ে সাকিব বললেন, ‘ভালোর শেষ নেই’
- এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জে তাকিয়ে সাকিব
- জয়ের স্বস্তি নিয়ে সুরক্ষা বলয়ে সাকিব-তামিমদের ঈদ





