রায়না, ভুবনেশ্বরের নৈপুণ্যে সিরিজ ভারতের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2018 01:46 AM BdST Updated: 25 Feb 2018 01:46 AM BdST
-
ছবি: বিসিসিআই
-
ছবি: বিসিসিআই
-
ছবি: বিসিসিআই
জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করল ভারত। ওয়ানডের পর সীমিত ওভার ক্রিকেটের আরেক সংস্করণ টি-টোয়েন্টিতেও সিরিজ জিতেছে অতিথিরা।
সুরেশ রায়না ও শিখর ধাওয়ানের ব্যাটে লড়াইয়ের পুঁজি পাওয়া ভারত পায় নাটকীয় জয়। জেপি দুমিনির ফিফটি আর অভিষিক্ত ক্রিস্টিয়ান ইয়াঙ্কারের টর্নেডো ইনিংস যথেষ্ট ছিল না দক্ষিণ আফ্রিকার জন্য।
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭ রানে জিতেছে ভারত। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে অতিথিরা। ১৭৩ রানের লক্ষ্য তাড়ায় ৬ উইকেটে ১৬৫ রান করে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচ শুরুর আগেই বড় একটা ধাক্কা খায় ভারত। পুরোপুরি ফিট না থাকায় সিরিজ নির্ধারণী ম্যাচে হারায় নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে।
ছবি: বিসিসিআই
মনিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া ফিরেন দ্রুত। রান আউট হয়ে বিদায় নেন ওপেনার ধাওয়ান। বাঁহাতি এই ব্যাটসম্যান ৪০ বলে করেন ৪৭ রান। শেষের দিকে মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিকের ছোট ছোট অবদানে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় ভারত।
৩৫ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার জুনিয়র ডালা। ক্রিস মরিস ২ উইকেট নেন ৪৩ রানে।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। তৃতীয় ওভারে ফিরে যান রিজা হেনড্রিকস। রানের জন্য সংগ্রাম করতে হয় ডেভিড মিলার ও দুমিনির। দশম ওভারে তারা বিচ্ছিন্ন হওয়ার সময় দলের রান মাত্র ৪৫। নিজের প্রথম তিন ওভারে মাত্র ১৩ রান দেন পেসার ভুবনেশ্বর কুমার।
২৩ বলে ২৪ রান করে ফিরে যান মিলার। সময়ের দাবি মেটাতে পারেননি বিস্ফোরক বাঁহাতি এই ব্যাটসম্যান। আগের দিন ঝড় তোলা হাইনরিখ ক্লাসেন ফিরেন দ্রুত।
পঞ্চাশ ছোঁয়ার পর ফিরে যান দুমিনি। ৪১ বলে খেলা অধিনায়কের ৫৫ রানের ইনিংসটি গড়া তিনটি ছক্কা ও দুটি চারে।
ছবি: বিসিসিআই
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। সেই ওভারে ভুবনেশ্বর দেন কেবল ১১ রান। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ইনিংসে ২৪ বলে ৪৯ রান করে শেষ বলে ফিরেন ইয়াঙ্কার।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৭২/৭ (রোহিত ১১, ধাওয়ান ৪৭, রায়না ৪৩, পান্ডে ১৩, পান্ডিয়া ২১, ধোনি ১২, কার্তিক ১৩, প্যাটেল ১*, ভুবনেশ্বর ৩*; মরিস ২/৪৩, ডালা ৩/৩৫, দুমিনি ০/২২, ফেলুকওয়ায়ো ০/২৬, শামসি ১/৩১, ফাঙ্গিসো ০/১৩)
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৫/৬ (হেনড্রিকস ৭, মিলার ২৪, দুমিনি ৫৫, ক্লাসেন ৭, ইয়ঙ্কার ৪৯, মরিস ৪, বেহারডিন ১৫*; ভুবনেশ্বর ২/২৪, বুমরাহ ১/৩৯, ঠাকুর ১/৩৫ পান্ডিয়া ১/২২, রায়না ১/২৭, প্যাটেল ১/১৬)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ২-১তে জয়ী ভারত
ম্যান অব দ্য ম্যাচ: সুরেশ রায়না
ম্যান অব দ্য সি সিরিজ: ভুবনেশ্বর কুমার
-
বোলিংয়ে ৯ ধাপ এগোলেন সাকিব, ব্যাটিংয়ে ৩ ধাপ
-
জয়ের স্বস্তি নিয়ে সুরক্ষা বলয়ে সাকিব-তামিমদের ঈদ
-
এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জে তাকিয়ে সাকিব
-
স্টার্ক-হেইজেলউডের নতুন বলের তোপে বিধ্বস্ত উইন্ডিজ
-
সিরিজ সেরা হয়ে সাকিব বললেন, ‘ভালোর শেষ নেই’
-
তামিমের সেঞ্চুরিতে শেষটাও রাঙাল বাংলাদেশ
-
রোমাঞ্চকর লড়াইয়ে জিতে সিরিজ ইংল্যান্ডের
-
পেসার চাহারের ব্যাটিং নৈপুণ্যে ভারতের দুর্দান্ত জয়
সর্বাধিক পঠিত
- ৩-০ জয়ে বাংলাদেশের ৩০
- মিঠুনকে নেওয়ার কারণ জানালেন তামিম
- পেসার চাহারের ব্যাটিং নৈপুণ্যে ভারতের দুর্দান্ত জয়
- তামিমের সেঞ্চুরিতে শেষটাও রাঙাল বাংলাদেশ
- তামিমের দ্রুততম সেঞ্চুরি
- বোলিংয়ে ৯ ধাপ এগোলেন সাকিব, ব্যাটিংয়ে ৩ ধাপ
- বাংলাদেশের জয়ের ‘ফিফটি’
- সিরিজ সেরা হয়ে সাকিব বললেন, ‘ভালোর শেষ নেই’
- এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জে তাকিয়ে সাকিব
- জয়ের স্বস্তি নিয়ে সুরক্ষা বলয়ে সাকিব-তামিমদের ঈদ





