কোহলির আরেকটি সেঞ্চুরিতে দ.আফ্রিকাকে উড়িয়ে দিল ভারত
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2018 11:59 PM BdST Updated: 17 Feb 2018 12:09 AM BdST
ছয় ম্যাচের সিরিজে তৃতীয় সেঞ্চুরি পেলেন বিরাট কোহলি। অধিনায়কের ঝড়ো ব্যাটিংয়ে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা। শার্দুল ঠাকুরের দারুণ বোলিংয়ে স্বাগতিকদের কম রানে গুটিয়ে দেওয়া ভারত জিতল সহজেই।
ষষ্ঠ ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটে জিতেছে কোহলির দল। এই জয়ে ৫-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে অতিথিরা।
সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১১৮ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার একটু উন্নতি করেছে স্বাগতিকরা। অলআউট হওয়ার আগে করেছে ২০৪ রান। যা ১০৭ বল বাকি থাকতে পেরিয়ে গেছে ভারত।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। ঠাকুরের ছোবলে ৪৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা।
৯৯ রানে দক্ষিণ আফ্রিকা শেষ ৮ উইকেট হারায়। যার শুরু ডি ভিলিয়ার্সের উইকেট দিয়ে। মন্থর ব্যাটিংয়ে ২২ রান করে ফিরেন হাইনরিখ ক্লাসেন। পঞ্চাশ ছুঁয়ে বিদায় নেন ঝন্ডো। তিনি লেগ স্পিনার চেহেলের দ্বিতীয় শিকার।
শেষের দিকে মর্কেলের ২০ আর আন্দিলে ফেলুকওয়ায়োর ৩৪ রানে দুইশ ছাড়ায় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ।
৫২ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ঠাকুর। জাসপ্রিত বুমরাহ ও চেহেল নেন দুটি করে উইকেট।
ছোট পুঁজি নিয়ে লড়াইও করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। রান তাড়ায় দুই ওপেনার তেমন কিছু করতে পারেননি। ১৫ রান করে ফিরে যান রোহিত শর্মা। ১৮ রান করে শিখর ধাওয়ান। দুই জনকেই বিদায় করেন লুঙ্গি নগিডি।
দ্বিতীয় উইকেটে ধাওয়ানের সঙ্গে ম্যাচ সেরা কোহলি গড়েন ৬১ রানের জুটি। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে অজিঙ্কা রাহানের সঙ্গে ১২৬ রানের জুটিতে অধিনায়ক দলকে নিয়ে যান জয়ের বন্দরে।
৩৬ বলে পঞ্চাশ ছোঁয়া কোহলি ক্যারিয়ারের ৩৫তম সেঞ্চুরিতে যান ৮২ বলে।
এই রান করার পথে ওয়ানডেতে সর্বোচ্চ রানের তালিকায় ডি ভিলিয়ার্সকে (৯৫৭৭) ছাড়িয়ে গেছেন কোহলি (৯৫৮৪)।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৪৬.৫ ওভারে ২০৪ (মারক্রাম ২৪, আমলা ১০, ডি ভিলিয়ার্স ৩০, ঝন্ডো ৫৪, ক্লাসেন ২২, বেহারডিন ১, মরিস ৪, ফেলুকওয়ায়ো ৩৪, মর্কেল ২০, তাহির ২, নগিডি ০*; ঠাকুর ৪/৫২, বুমরাহ ২/২৪, পান্ডিয়া ১/৩৯, কুলদীপ ১/৫১, চেহেল ২/৩৮)
ভারত: ৩২.১ ওভারে ২০৬/২ (ধাওয়ান ১৮, রোহিত ১৫, কোহলি ১২৯*, রাহানে ৩৪*; মর্কেল ০/৪২, নগিডি ২/৫৪, মরিস ০/৩৬, ফেলুকওয়ায়ো ০/২৭, তাহির ০/৪২)
ফল: ভারত ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৬ ম্যাচের সিরিজ ৫-১ ব্যবধানে জিতল ভারত
ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি
ম্যান অব দ্য সিরিজ: বিরাট কোহলি
-
ভারতের বিপক্ষে স্টোকস আছেন, নেই আর্চার
-
বোলিংয়ে ৯ ধাপ এগোলেন সাকিব, ব্যাটিংয়ে ৩ ধাপ
-
জয়ের স্বস্তি নিয়ে সুরক্ষা বলয়ে সাকিব-তামিমদের ঈদ
-
এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জে তাকিয়ে সাকিব
-
স্টার্ক-হেইজেলউডের নতুন বলের তোপে বিধ্বস্ত উইন্ডিজ
-
সিরিজ সেরা হয়ে সাকিব বললেন, ‘ভালোর শেষ নেই’
-
তামিমের সেঞ্চুরিতে শেষটাও রাঙাল বাংলাদেশ
-
রোমাঞ্চকর লড়াইয়ে জিতে সিরিজ ইংল্যান্ডের
সর্বাধিক পঠিত
- ৩-০ জয়ে বাংলাদেশের ৩০
- মিঠুনকে নেওয়ার কারণ জানালেন তামিম
- পেসার চাহারের ব্যাটিং নৈপুণ্যে ভারতের দুর্দান্ত জয়
- তামিমের সেঞ্চুরিতে শেষটাও রাঙাল বাংলাদেশ
- তামিমের দ্রুততম সেঞ্চুরি
- বোলিংয়ে ৯ ধাপ এগোলেন সাকিব, ব্যাটিংয়ে ৩ ধাপ
- বাংলাদেশের জয়ের ‘ফিফটি’
- সিরিজ সেরা হয়ে সাকিব বললেন, ‘ভালোর শেষ নেই’
- এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জে তাকিয়ে সাকিব
- জয়ের স্বস্তি নিয়ে সুরক্ষা বলয়ে সাকিব-তামিমদের ঈদ





