ছক্কায় আসরের প্রথম ফিফটি ভালার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2021 05:24 PM BdST Updated: 17 Oct 2021 06:34 PM BdST
-
দারুণ ব্যাটিংয়ে পাপুয়া নিউ গিনি অধিনায়ক আসাদ ভালা খেলেন ৫৬ রানের ইনিংস। ছবি: আইসিসি
রানের খাতা না খুলতেই নেই দুই ওপেনার। বিপদে পড়া দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন আসাদ ভালা। দারুণ ব্যাটিংয়ে পাপুয়া নিউ গিনি অধিনায়ক তুলে নিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের প্রথম ফিফটি।
ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে রোববার স্বাগতিকদের বিপক্ষে পিএনজির ম্যাচ দিয়ে পর্দা উঠেছে এবারের আসরের। যেখানে টস হেরে ব্যাটিংয়ে নামা পিএনজির হয়ে ৪০ বলে ফিফটি স্পর্শ করেন ভালা।
ওপেনার টনি উরার বিদায়ের পর ইনিংসের প্রথম ওভারেই উইকেটে যান ভালা। দারুণ সব শটে বাড়াতে থাকেন রান। পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৩ ছক্কার সঙ্গে মারেন ৪টি চার।
ত্রয়োদশ ওভারের পঞ্চম বলে ওমান অধিনায়ক জিশান মাকসুদকে চার মারেন ভালা। শেষ বলে বাঁহাতি এই স্পিনারের মাথার ওপর দিয়ে ছক্কায় উড়িয়ে পঞ্চাশে পা রাখেন তিনি।
এরপর অবশ্য টিকেননি বেশিক্ষণ। এক ওভার পরই লং অনে ক্যাচ দিয়ে ফেরেন ৪২ বলে ৫৬ রান করে।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরের প্রথম ম্যাচে ফিফটি করেছিলেন ক্রিস গেইল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ইনিংসকে পরে সেঞ্চুরিতে পরিণত করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান। খেলেছিলেন ১১৭ রানের ইনিংস।
২০০৯ আসরের প্রথম ফিফটি লুক রাইটের। আসরের প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে করেন তিনি ৭১। পরের বছরের আসরে প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৮১ রানের ইনিংস খেলেন মাহেলা জয়াবর্ধনে।
২০১২ আসরের প্রথম ফিফটি শেন ওয়াটসনের। আয়ারল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান করেন ৫১। ২০১৪ ও ২০১৬ আসরে প্রথম ফিফটি করেন যথাক্রমে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও ভুসি সিবান্দা। দুইজনেই খেলেন ৫৯ রানের ইনিংস।
-
পিএনজিকে উড়িয়ে বিশ্বকাপ শুরু ওমানের
-
বল হাতে ওমান অধিনায়কের রেকর্ড
-
ছক্কায় আসরের প্রথম ফিফটি ভালার
-
গেইল-রাসেল নন, মাহমুদউল্লাহর স্বাদ উইলিয়ামসনের রেসিপিতে
-
‘ডু ইট ফর কোহলি’
-
ওমানের ২২ গজে সবুজ ঘাসে রান হাসে?
-
বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
-
দুর্ভাবনার নাম মুশফিক, ভরসার নাম মুশফিক
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১
সর্বাধিক পঠিত
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- ফেনীতে ব্যাপক সংঘর্ষ, দোকান ভাংচুর, ওসিসহ আহত ৪০
- নোয়াখালীর হামলার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার
- সংখ্যালঘুদের ‘দেশ ছাড়া’ করতেই ‘পরিকল্পিত’ হামলা: রানা দাশগুপ্ত
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লেস্টার, জিতল ম্যানসিটি
- মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ
- নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম
- বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
- টিভি সূচি (রোববার, ১৭ অক্টোবর ২০২১)





