ই-অরেঞ্জের মালিকসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2021 12:14 AM BdST Updated: 19 Aug 2021 12:14 AM BdST
এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ পাঁচ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
বুধবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী শুনানি শেষে এই আদেশ দেন।
মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ- কশিশনার জাফর হোসেন এই তথ্য জানিয়েছেন।
মামলার অপর তিন আসামি আমানউল্ল্যাহ, বিথী আক্তার ও কাউসার আহমেদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
গুলশান থানায় ই-কমার্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা বুধবার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।
এর আগে মঙ্গলবার সকালে অগ্রিম অর্থ পরিশোধের পরও মাসের পর মাস পণ্য কিংবা টাকা ফেরত না পাওয়ায় গুলশান থানায় ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা করেন মো. তাহেরুল ইসলাম নামের এক গ্রাহক।
মামলায় ই-কমার্স প্ল্যাটফর্মটির মালিক সোনিয়াসহ পাঁচ জনকে আসামি করা হয়।
এরপর সোনিয়া ও তার স্বামী মাসুকুর রহমান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর সিদ্দিক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
অর্ডার করা পণ্য পেতে সোমবার রাজধানীর গুলশান-১ এর সড়ক অবরোধ করেন ই-অরেঞ্জের গ্রাহকরা।
সেদিন প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ এবং কর্মকর্তাদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন গ্রাহকরা।
-
তেল ও চিনির দাম আন্তর্জাতিক কারণে বেড়েছে: বাণিজ্যমন্ত্রী
-
ঢাকা-কলকাতা ইউএস-বাংলার ফ্লাইট শুরু ২১ অক্টোবর
-
পেঁয়াজের দামে ‘কারসাজি’ নিয়ে এফবিসিসিআই সভাপতির ক্ষোভ
-
এবার সার্ভার বন্ধ ইভ্যালির
-
বায়স্কোপ ও মাইজিপিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ
-
মোবাইল ইন্টারনেট: ছন্দপতনের ১২ ঘণ্টা
-
লাইফবয় ও ব্র্যাকের ‘হাত ধোয়া’ ক্যাম্পেইন শুরু
-
মুরগির দাম বাড়ছে লাফিয়ে
-
তেল ও চিনির দাম আন্তর্জাতিক কারণে বেড়েছে: বাণিজ্যমন্ত্রী
-
ঢাকা-কলকাতা ইউএস-বাংলার ফ্লাইট শুরু ২১ অক্টোবর
-
পেঁয়াজের দামে ‘কারসাজি’ নিয়ে এফবিসিসিআই সভাপতির ক্ষোভ
-
এবার সার্ভার বন্ধ ইভ্যালির, কারাগার থেকে ‘আশ্বাস’ এমডির
-
বায়স্কোপ ও মাইজিপিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ
-
লাইফবয় ও ব্র্যাকের ‘হাত ধোয়া’ ক্যাম্পেইন শুরু
সর্বাধিক পঠিত
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- ফেনীতে ব্যাপক সংঘর্ষ, দোকান ভাংচুর, ওসিসহ আহত ৪০
- নোয়াখালীর হামলার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার
- সংখ্যালঘুদের ‘দেশ ছাড়া’ করতেই ‘পরিকল্পিত’ হামলা: রানা দাশগুপ্ত
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লেস্টার, জিতল ম্যানসিটি
- মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ
- নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম
- বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
- টিভি সূচি (রোববার, ১৭ অক্টোবর ২০২১)





