ইউএস-বাংলা সপ্তাহে একটি ফ্লাইট চালাবে গুয়াংজুতে
Published: 20 Apr 2021 04:53 PM BdST Updated: 20 Apr 2021 04:53 PM BdST
-
ফাইল ছবি
মহামারীর মধ্যেও বিশেষ বিবেচনায় চীনের আকাশ পথ বাংলাদেশ সরকার খুলে দেওয়ায় শনিবার থেকে গুয়াংজুতে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ঢাকা-গুয়াংজু রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনার করা হবে বলে ইউএস বাংলার জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো.কামরুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতি শনিবার রাত ১০টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ৩টা ৫০ মিনিটে গুয়াংজুতে পৌঁছাবে। আবার প্রতি রোববার ভোর ৫টায় গুয়াংজু থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং সকাল ৭টায় ঢাকায় অবতরণ করবে।
ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হবে।
দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সর্বাত্মক লকডাউন জারির পর ২১এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
তবে মঙ্গলবার বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, চায়না ইস্টার্ন ও চায়না সাউর্দার্ন এয়ারলাইন্স ‘বিশেষ বিবেচনায়’ ঢাকা থেকে চীনে ফ্লাইট পরিচালনা করতে পারবে।
‘বিশেষ বিবেচনায়’ ঢাকা-চীন ফ্লাইট চালানোর অনুমতি
-
অ্যাস্ট্রাজেনেকার ‘প্রত্যাশা ছাড়াল’ টিকার বিক্রি
-
এলপিজির দাম কমলো
-
এবার ন্যাশনাল ব্যাংক থেকে টাকা আসবে বিকাশে
-
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে চার প্রতিষ্ঠানের কারখানা নির্মাণ শুরু
-
তরমুজের দাম এবার কেন বেশি?
-
ঋণে অনিয়ম: মার্কেন্টাইল ব্যাংকের পরিচালককে অপসারণ
-
সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ ‘উপায়’এ
-
কোভিড-১৯: টিকা পেতে দেরির কথা জানাল বেক্সিমকো ফার্মা
সর্বাধিক পঠিত
- মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা ‘দ্বিতীয় স্ত্রীর’
- বি.১.৬১৭: করোনাভাইরাসের ‘ভারতীয় ধরন’ সম্পর্কে যা যা জানা গেছে
- মহামারী: কুলাতে পারছে না দিল্লির শ্মশান
- করোনাভাইরাস: তিন সপ্তাহ পর দৈনিক মৃত্যু ষাটের নিচে নামল
- দেশ ছেড়েছেন বসুন্ধরা এমডির স্ত্রী-সন্তানরা
- তদন্তে প্রমাণ পেলে তবে আনভীরকে গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- গ্রানাদায় ধরাশায়ী বার্সেলোনা
- ‘বার্সা ছাড়লে মেসির জন্য ভালো হবে না’
- গণপরিবহন চালুর দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক
- কোভিড: শরীর সারার পর মন বাঁচানোর লড়াই





