সব ফ্লাইট বন্ধ ২৮ এপ্রিল পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2021 05:59 PM BdST Updated: 19 Apr 2021 05:59 PM BdST
সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানোর সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে বিধিনিষেধও সাত দিন বাড়ানো হয়েছে।
সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলমান লকডাউনের সময় বাড়ানোর ফলে ২১ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
তবে এই সময়ে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট এবং অনুমতি নিয়ে কার্গো উড়োজাহাজ, বিশেষ বা চাটার্ড ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে বলেও জানান তিনি।
তিনি বলেন, “এই সময়ে প্রবাসীদের আনা-নেয়ার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমানে বিশেষ ফ্লাইটগুলো আগের মতোই চলবে।
“পাশাপাশি এই পাঁচটি দেশের ট্রানজিট যাত্রীদেরও চলাচলে অনুমতি দেবার কথাও ভাবা হচ্ছে” বলে তিনি উল্লেখ করেন।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশেষজ্ঞদের পরামর্শে সারা দেশে সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার।
এর আগে ১৪ এপ্রিল এক সপ্তাহের লকডাউন শুরুর সময় ২১ পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল।
সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
পরে দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বলেন, ‘২২ থেকে ২৮ এপ্রিল এই লকডাউন কার্যকর থাকবে।’
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার জনসমাগম এড়াতে প্রথমে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নানা বিধিনিষেধ আরোপ করে। পরে এ নিষেধাজ্ঞা আরও দুই দিন বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়।
তবে ওই সময় সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানা, গণপরিবহন চালু ছিল।
এরপর কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত নেয় সরকার। ১৪ এপ্রিল সকাল থেকে শুরু হয় এই বিধিনিষেধ ২১ এপ্রিল পর্যন্ত চলবে বলে ঘোষণা আসে।
কঠোর বিধিনিষেধের মধ্যে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করে বেবিচক। তবে চিকিৎসা, পণ্যবাহী ও বিশেষ ফ্লাইটকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।
আরও পড়ুন
-
অ্যাস্ট্রাজেনেকার ‘প্রত্যাশা ছাড়াল’ টিকার বিক্রি
-
এলপিজির দাম কমলো
-
এবার ন্যাশনাল ব্যাংক থেকে টাকা আসবে বিকাশে
-
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে চার প্রতিষ্ঠানের কারখানা নির্মাণ শুরু
-
তরমুজের দাম এবার কেন বেশি?
-
ঋণে অনিয়ম: মার্কেন্টাইল ব্যাংকের পরিচালককে অপসারণ
-
সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ ‘উপায়’এ
-
কোভিড-১৯: টিকা পেতে দেরির কথা জানাল বেক্সিমকো ফার্মা
সর্বাধিক পঠিত
- মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা ‘দ্বিতীয় স্ত্রীর’
- বি.১.৬১৭: করোনাভাইরাসের ‘ভারতীয় ধরন’ সম্পর্কে যা যা জানা গেছে
- মহামারী: কুলাতে পারছে না দিল্লির শ্মশান
- করোনাভাইরাস: তিন সপ্তাহ পর দৈনিক মৃত্যু ষাটের নিচে নামল
- দেশ ছেড়েছেন বসুন্ধরা এমডির স্ত্রী-সন্তানরা
- তদন্তে প্রমাণ পেলে তবে আনভীরকে গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- গ্রানাদায় ধরাশায়ী বার্সেলোনা
- ‘বার্সা ছাড়লে মেসির জন্য ভালো হবে না’
- গণপরিবহন চালুর দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক
- কোভিড: শরীর সারার পর মন বাঁচানোর লড়াই





