পুনঃনির্বাচন দাবি চট্টগ্রাম বিএনপির
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2015 08:21 PM BdST Updated: 30 Apr 2015 08:21 PM BdST
চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের নামে ভোট ডাকাতি হয়েছে দাবি করে এর ফলাফল বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের কাছে দেওয়া এক চিঠিতে এ দাবি জানান নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে এ চিঠি দিয়েছেন তিনি।
এতে অবিলম্বে ২৮ এপ্রিলের নির্বাচন ও ফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবি করা হয়।
চিঠিতে আমীর খসরু বলেন, “২৮ এপ্রিল ভোট গ্রহণ শুরুর পর মুহূর্ত থেকে যা ঘটেছে তা নগরবাসী, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীরা অবাক বিস্ময়ে প্রত্যক্ষ করেছে।
“প্রতিটি কেন্দ্রের ভেতরে-বাইরে শত শত স্থানীয় ও বহিরাগত ক্যাডার মোতায়েন করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরতি করার উৎসব হয়েছে।”
ভোট ‘জালিয়াতিতে’ আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা ছিল বলেও দাবি করেন আমীর খসরু।
তিন সিটি করপোরেশনে মঙ্গলবার ভোটগ্রহণের মাঝপর্যায়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন মনজুরসহ বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা।
আমীর খসরুর চিঠিতে বলা হয়, “এমন কোনো নির্বাচনী অপরাধ ও বিধি লঙ্ঘনের ঘটনা ছিল না, যা সরকারদলীয় সন্ত্রাসীরা সেদিন করেনি। শুধু আমরা নই, আরও তিনজন মেয়র প্রার্থী এসব অভিযোগ ও অপরাধের প্রতিবাদে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।”
-
উচ্চশিক্ষায় ‘সমন্বিত নীতিমালা’ করবে ইউজিসি
-
আপিল বিভাগে বাবুল চিশতীর ছেলের জামিন শুনানি ফের ১ জুন
-
বিমানে ‘চাকরি দেওয়ার নামে প্রতারণা’, গ্রেপ্তার ৪
-
পল্টনের নাশকতার মামলায় ৩ দিনের রিমান্ডে মাদানী
-
সাতক্ষীরায় হাসিনাকে হত্যাচেষ্টা: দণ্ডিত ৭ জনের জামিন স্থগিত
-
বিশ্ব ব্যাংকের পরামর্শে রেল বন্ধের কাজ নিয়েছিল বিএনপি: প্রধানমন্ত্রী
-
মধুখালী-মাগুরা রেলপথ নির্মাণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
-
ভারতে নির্যাতনের শিকার তরুণীকে ফেরাতে উদ্যোগী পুলিশ
-
সাবেক ইউজিসি অধ্যাপক আনোয়ার হোসেন মারা গেছেন
-
র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
-
স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশনা
-
আপিল বিভাগে বাবুল চিশতীর ছেলের জামিন শুনানি ফের ১ জুন
-
মাকে হারালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
-
প্রবাসীদের জন্য সৌদি আরবে কোয়ারেন্টিনের ব্যবস্থা সরকারি উদ্যোগে: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
- ঢাবি ছাত্র হাফিজুরের অস্বাভাবিক মৃত্যুর কারণ এলএসডি: পুলিশ
- বেসরকারি কলেজে বন্ধ হবে অনার্স-মাস্টার্স: দীপু মনি
- রোমাঞ্চকর টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ ভিয়ারিয়ালের
- রিয়ালকে বিদায় বললেন জিদান
- জ্যামাইকা তালাওয়াহসে সাকিব
- ‘ইঞ্জেকশনের মাধ্যমে দেহে করোনাভাইরাস ঢুকাতে চেয়েছিলেন বরিস জনসন’
- বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া
- আলোচনার কেন্দ্রে আবার উহানের ল্যাব
- র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
- বাবুনগরী-মামুনুলের ‘কোন দেশে দোকান’, ‘কয়টা লরি’ আছে বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী





