তাদের তিনজনের একজনই জিতলেন
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2015 09:11 PM BdST Updated: 29 Apr 2015 09:11 PM BdST
-
নির্বাচনের প্রচারে সরগরম এখন চট্টগ্রাম নগরী
-
জহিরুল আলম দোভাষ
-
সাইয়েদ গোলাম হায়দার মিন্টু
-
এম এ মালেক
চট্টগ্রামে গত চার সিটি নির্বাচনে টানা জয়ী তিন কাউন্সিলর প্রার্থীর মধ্যে গোলাম সাইয়েদ মিন্টু জয়ী হলেও হেরে গেছেন জহিরুল আলম দোভাষ ওরফে ডলফিন ও আব্দুল মালেক।
Related Stories
চট্টগ্রামের পঞ্চম সিটি নির্বাচনে বুধবার ভোরে ঘোষিত ফলাফলে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে গোলাম সাইয়েদ মিন্টুকে জয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।
চকবাজার ওয়ার্ডে নয়জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে চার হাজার ৯০৫ ভোটের ব্যবধানে পরাজিত করে পঞ্চমবার কাউন্সিলর নির্বাচিত হলেন মিন্টু।
ঘুড়ি প্রতীক নিয়ে মিন্টু পেয়েছেন ছয় হাজার ৯০৯ ভোট, তার নিকটতম জহির উদ্দিন টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার চার ভোট।
১৮৬৩ সালে গঠিত চট্টগ্রাম পৌরসভা ১৯৮২ সালে মিউনিসিপ্যাল কর্পোরেশনে রূপ লাভ করে, যা ১৯৯০ সালে সিটি কর্পোরেশনে রূপান্তর হয়।
জহিরুল আলম দোভাষ
সাইয়েদ গোলাম হায়দার মিন্টু
এম এ মালেক
আগের নির্বাচনে কাউন্সিলর পদে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে মিন্টু, ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের জহিরুল আলম দোভাষ ও ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের আব্দুল মালেক জয়ী হয়েছিলেন।
তবে মঙ্গলবার অনুষ্ঠিত ‘অভিযোগবিদ্ধ’ নির্বাচনে হেরে গেছেন জহিরুল আলম দোভাষ ও আব্দুল মালেক।
ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে নির্বাচিত হাসান মুরাদ বিপ্লবের কাছে ৪৪০ ভোটে এবং ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে ৬৮৬ ভোটে আওয়ামী লীগ সমর্থিত সলিমুল্লাহ বাচ্ছুর কাছে ৬৮৬ ভোটে হেরে যান আব্দুল মালেক।
১৯৭৭ সালে ২৭ বছর বয়সে চট্টগ্রাম পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন গোলাম সাইয়েদ মিন্টু। এরপর থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসছেন তিনি।
জয়ী হওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মিন্টু বলেন, “বারবার আমাকে আমাকে জয়ী করেছে এলাকাবাসী। তাই এবার দায়িত্ববোধটাও অনেক বেড়ে গেছে।”
টানা জয়ী করার জন্য এলাকাবসীকে ধন্যবাদও জানান তিনি।
-
উচ্চশিক্ষায় ‘সমন্বিত নীতিমালা’ করবে ইউজিসি
-
আপিল বিভাগে বাবুল চিশতীর ছেলের জামিন শুনানি ফের ১ জুন
-
বিমানে ‘চাকরি দেওয়ার নামে প্রতারণা’, গ্রেপ্তার ৪
-
পল্টনের নাশকতার মামলায় ৩ দিনের রিমান্ডে মাদানী
-
সাতক্ষীরায় হাসিনাকে হত্যাচেষ্টা: দণ্ডিত ৭ জনের জামিন স্থগিত
-
বিশ্ব ব্যাংকের পরামর্শে রেল বন্ধের কাজ নিয়েছিল বিএনপি: প্রধানমন্ত্রী
-
মধুখালী-মাগুরা রেলপথ নির্মাণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
-
ভারতে নির্যাতনের শিকার তরুণীকে ফেরাতে উদ্যোগী পুলিশ
-
সাবেক ইউজিসি অধ্যাপক আনোয়ার হোসেন মারা গেছেন
-
র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
-
স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশনা
-
আপিল বিভাগে বাবুল চিশতীর ছেলের জামিন শুনানি ফের ১ জুন
-
মাকে হারালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
-
প্রবাসীদের জন্য সৌদি আরবে কোয়ারেন্টিনের ব্যবস্থা সরকারি উদ্যোগে: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
- ঢাবি ছাত্র হাফিজুরের অস্বাভাবিক মৃত্যুর কারণ এলএসডি: পুলিশ
- বেসরকারি কলেজে বন্ধ হবে অনার্স-মাস্টার্স: দীপু মনি
- রোমাঞ্চকর টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ ভিয়ারিয়ালের
- রিয়ালকে বিদায় বললেন জিদান
- জ্যামাইকা তালাওয়াহসে সাকিব
- ‘ইঞ্জেকশনের মাধ্যমে দেহে করোনাভাইরাস ঢুকাতে চেয়েছিলেন বরিস জনসন’
- বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া
- আলোচনার কেন্দ্রে আবার উহানের ল্যাব
- র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
- বাবুনগরী-মামুনুলের ‘কোন দেশে দোকান’, ‘কয়টা লরি’ আছে বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী





