ভোট পড়েছে ৪৪%, বাতিলের খাতায় সোয়া লাখ
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2015 06:39 PM BdST Updated: 29 Apr 2015 06:53 PM BdST
কেন্দ্র দখল ও ব্যাপক অনিয়মের অভিযোগের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনের যে নির্বাচন হয়েছে, তাতে ভোট পড়েছে ৪৩ দশমিক ৯ শতাংশ।
এর মধ্যে ৪.৫৬ শতাংশ ভোটই বাতিল হয়ে গেছে ঠিকমতো সিল না মারাসহ বিভিন্ন কারণে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণ হয়। তিন সিটিতে মোট ভোটার ছিলেন ৬০ লাখ ২৯ হাজার ৫৭৬ জন।
রিটার্নিং কর্মকর্তারারা বুধবার ভোরে ভোটের যে ফল প্রকাশ করেছে তাতে দেখা যায় তিন সিটিতে মোট ভোট পড়েছে ২৬ লাখ ৪৮ হাজার ২০৫টি। এই হিসাবে ভোট পড়ার হার ৪৩ দশমিক ৯ শতাংশ।
বিভিন্ন অসঙ্গতির কারণে এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৩টি ভোট বাতিল করেছেন নির্বাচনী কর্মকর্তারা।
তিন সিটিতেই সর্বোচ্চ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন। প্রায় তিন লাখ থেকে সোয়া তিন লাখের মধ্যে ভোট পেয়ে তিন সিটিতেই দ্বিতীয় অবস্থানে আছেন বিএনপিসমর্থিত প্রার্থীরা, যারা ভোট চলার মধ্যেই কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন।
আর ভোটের সংখ্যার হিসাবে তৃতীয় সর্বোচ্চ অংক নিয়ে দাঁড়িয়েছে ‘বাতিল ভোট’। তিন সিটির ফলাফলেই দেখা গেছে এ চিত্র।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০৯৩টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন।
সব ক’টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এ করপোরেশনে মোট আট লাখ ৭৪ হাজার ৫৮ জনের ভোট বাক্সে পড়েছে, যা মোট ভোটের ৩৭ দশমিক ৩ শতাংশ। এখানে বাতিল হয়েছে ৩৩ হাজার ৫৮১ ভোট।
ঢাকা দক্ষিণে মোট ভোটার ছিলেন ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন। ৮৮৯ কেন্দ্রের মধ্যে ৮৮৬ কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গোলযোগের কারণে তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
ঘোষিত কেন্দ্রের ফলাফলে দেখা যায়, মোট ভোট পড়েছে নয় লাখ পাঁচ হাজার ৪৮৪টি, যা মোট ভোট সংখ্যার ৪৮ দশমিক ৫৭ শতাংশ।
এর মধ্যে ৪০ হাজার ১৩০টি ভোট বাতিল হয়েছে; বৈধ হয়েছে আট লাখ ৬৫ হাজার ৩৫৪টি ভোট।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৭১৯টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯টি ভোটের মধ্যে আট লাখ ৬৮ হাজার ৬৬৩টি ভোট বাক্সে পড়েছে। ভোট পড়ার হার ৪৭ দশমিক ৯ শতাংশ।
চট্টগ্রামে বাতিল হয়েছে ৪৭ হাজার ২৯২টি ভোট; আর আট লাখ ২১ হাজার ৩৭১টি ভোট বৈধতা পেয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণত ব্যালট পেপারে একাধিক প্রতীকে বা নির্ধারিত ঘরের বাইরে সিল মারা হলে, ব্যালট পেপারে কিছু লেখা বা ছেঁড়া হলে, ভাঁজ যথাযথ না হলে এবং কালি ছড়িয়ে পড়ার মতো বেশ কিছু কারণে ভোট বাতিল হতে পারে।
“অধিকাংশ ক্ষেত্রে ভোট বাতিল হয় ভোটারদের অসচেতনতার কারণে। অতীতের নির্বাচনগুলোতেও ১ থেকে ২ শতাংশ ভোট বাতিল হতে দেখা গেছে।”
এবার ঢাকা উত্তর ও দক্ষিণে আগের নির্বাচনের চেয়ে ভোটের হার বাড়লেও চট্টগ্রামে কমেছে।
২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ৩৪ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়ে। ২০১০ সালের ১৭ জুন চট্টগ্রাম সিটির নির্বাচনে পড়ে ৫৪ দশমিক ৫০ শতাংশ ভোট।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার মেয়র পদে ভোট পড়েছে প্রায় ৪৪ শতাংশ। এ নিয়ে আমাদের সন্তুষ্টি-অসন্তুষ্টির বিষয় নেই। আমরা পরিবেশ তৈরি করে দিয়েছি, ভোটার-নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা এ নিয়ে মত দেবেন।”
-
উচ্চশিক্ষায় ‘সমন্বিত নীতিমালা’ করবে ইউজিসি
-
আপিল বিভাগে বাবুল চিশতীর ছেলের জামিন শুনানি ফের ১ জুন
-
বিমানে ‘চাকরি দেওয়ার নামে প্রতারণা’, গ্রেপ্তার ৪
-
পল্টনের নাশকতার মামলায় ৩ দিনের রিমান্ডে মাদানী
-
সাতক্ষীরায় হাসিনাকে হত্যাচেষ্টা: দণ্ডিত ৭ জনের জামিন স্থগিত
-
বিশ্ব ব্যাংকের পরামর্শে রেল বন্ধের কাজ নিয়েছিল বিএনপি: প্রধানমন্ত্রী
-
মধুখালী-মাগুরা রেলপথ নির্মাণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
-
ভারতে নির্যাতনের শিকার তরুণীকে ফেরাতে উদ্যোগী পুলিশ
-
সাবেক ইউজিসি অধ্যাপক আনোয়ার হোসেন মারা গেছেন
-
র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
-
স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশনা
-
আপিল বিভাগে বাবুল চিশতীর ছেলের জামিন শুনানি ফের ১ জুন
-
মাকে হারালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
-
প্রবাসীদের জন্য সৌদি আরবে কোয়ারেন্টিনের ব্যবস্থা সরকারি উদ্যোগে: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
- ঢাবি ছাত্র হাফিজুরের অস্বাভাবিক মৃত্যুর কারণ এলএসডি: পুলিশ
- বেসরকারি কলেজে বন্ধ হবে অনার্স-মাস্টার্স: দীপু মনি
- রোমাঞ্চকর টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ ভিয়ারিয়ালের
- রিয়ালকে বিদায় বললেন জিদান
- জ্যামাইকা তালাওয়াহসে সাকিব
- ‘ইঞ্জেকশনের মাধ্যমে দেহে করোনাভাইরাস ঢুকাতে চেয়েছিলেন বরিস জনসন’
- বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া
- আলোচনার কেন্দ্রে আবার উহানের ল্যাব
- র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
- বাবুনগরী-মামুনুলের ‘কোন দেশে দোকান’, ‘কয়টা লরি’ আছে বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী





