১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে জামায়াতের হামলায় পুলিশ আহত

দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর রাজধানীর সূত্রাপুর থানাধীন বানিয়ানগর এলাকায় পুলিশের ওপর হামলা চালায় জামায়াত-শিবির কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 02:35 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

এতে পুলিশের একজন কনেস্টেবল আহত হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সূত্রাপুর থানার ওসি রফিকুল ইসলাম।

তিনি বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামায়াত-শিবিরের একটি দল লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

এই অতর্কিত হামলায় পুলিশ কনস্টেবল মাসুম মাথায় আঘাত পান।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফকিরাপুলে দুটি হাতবোমা ফাটানো হয় বলেও পুলিশ জানিয়েছে।

যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়।   

এর পর পরই দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা চালায় জামায়াত কর্মীরা, যাতে বেশ কয়েকজন হতাহত হয়।