কাদেরের প্রতারণা: মুসা ও তার স্ত্রীর সঙ্গে কথা বলবে গোয়েন্দা পুলিশ
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2021 07:17 PM BdST Updated: 11 Oct 2021 07:39 PM BdST
প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আব্দুল কাদের চৌধুরী ওরফে কাদের মাঝির সঙ্গে সংশ্লিষ্টতা এবং তার দেওয়া তথ্যের বিষয়ে গোয়েন্দা পুলিশ বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে।
মঙ্গলবার দুপুরের পর সস্ত্রীক মুসা বিন শমসের ডিবি কার্যালয়ে আসার সময় দিয়েছেন বলে গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
সোমবার গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার মুসা বিন শমসের ও তার স্ত্রীকে আমরা প্রতারক কাদের চৌধুরীর বিষয়ে জিজ্ঞাসাবাদ করব।”
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা আব্দুল কাদের চৌধুরীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এর আগে রোববার মুসা বিন শমসেরের ছোট ছেলে জুবেরী হাজ্জাজের সঙ্গে কথা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মশিউর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের ছেলের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তাকে বোঝানো হয়েছে।
“আশা করছি মঙ্গলবার তার বাবা-মা আমাদের গোয়েন্দা কার্যালয়ে আসবেন।”
দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কাদের চৌধুরী, তার স্ত্রী শারমিন চৌধুরী ছোঁয়াসহ চারজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়।
দশম শ্রেণি পাশ করা আব্দুল কাদেরের মূল নাম আব্দুল কাদের মাঝি। ঢাকায় এসে প্রতারণার কৌশল হিসেবে মাঝি বাদ দিয়ে চৌধুরী ব্যবহার করছে বলে পুলিশ জানায়।
বৃহস্পতিবার গ্রেপ্তারের পর শনিবার গোয়েন্দা কর্মকর্তা হাফিজ আকতার সংবাদ সম্মেলনে কাদেরের প্রতারণার বিস্তারিত তথ্য দিয়ে বলেছিলেন, কাদের একজন বড়মাপের প্রতারক। কোটি কোটি টাকা নানাধরণের প্রতারণার মাধ্যমে সে আয় করেছে।
“কাদেরকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে মুসা বিন শমসেরের সঙ্গে ছবি পাওয়া যায়। কাদের ডিবি কর্মকর্তাদের বলেছেন, তিনি মুসা বিন শমসেরের আইন উপদেষ্টা।“
অভিযানের সময় কাদেরের নামে দেওয়া মুসার ২০ কোটি টাকার একটি চেক পাওয়া গেছে বলে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মশিউর রহমান জানান।
এছাড়া মুসার স্ত্রীর সঙ্গে কাদেরের একটি বিষয়ে চুক্তি হয়েছে জানিয়ে ঊর্ধ্বতন এ কর্মকর্তা বলেন, “আমরা তাদের দু'জনের সঙ্গে সার্বিক এসব বিষয় নিয়ে কথা বলতে চাই।”
আরও পড়ুন
গ্রেপ্তার কাদের চৌধুরী বড় একজন প্রতারক: গোয়েন্দা পুলিশ
-
চাকরি নিয়মিত করার দাবি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মচারীদের
-
চালক ‘ঝগড়ায়’, নিয়ন্ত্রণ হারানো মিনি ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি
-
‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস এডিবির
-
বিয়ে নিবন্ধনের ওয়েবসাইট চালু শিগগির: পলক
-
’কন্যাশিশুর অগ্রগতিতে বড় বাধা বাল্যবিয়ে’
-
‘রাষ্ট্রদূত’ হয়ে রুনার অন্যরকম এক দিন
-
অবৈধ সুদের কারবার: রিমান্ড শেষে কারাগারে দুই চীনাসহ ৭ জন
-
রাজারবাগ পীরের আবেদনে সাড়া দেয়নি চেম্বার আদালত
-
‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস এডিবির
-
চালক ‘ঝগড়ায়’, নিয়ন্ত্রণ হারানো মিনি ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি
-
ঘূর্ণিঝড়ে কমলেও ক্ষতি বাড়ছে বজ্রপাত-বন্যায়
-
চাকরি নিয়মিত করার দাবি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মচারীদের
-
বিয়ে নিবন্ধনের ওয়েবসাইট চালু শিগগির: পলক
-
‘কন্যাশিশুর অগ্রগতিতে বড় বাধা বাল্যবিয়ে’
সর্বাধিক পঠিত
- উরুগুয়েকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
- কলম্বিয়ায় পারল না ব্রাজিল
- নেপালকে হারালেই ফাইনালে বাংলাদেশ
- ঘুরে দাঁড়িয়ে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্রান্স
- ‘স্পেনবিহীন বিশ্বকাপ ভালো হবে না’
- অসুস্থ হয়ে এজলাস কক্ষে শুয়ে পড়েন পরীমনি
- ‘নিখুঁত’ খেলে জয়ের উচ্ছ্বাস মেসির
- কাতারেই নেইমারের শেষ বিশ্বকাপ?
- ‘পাহাড়সম ভুলের’ কারণেই বার্সার এই হাল
- যৌনস্বাস্থ্যের জন্য উপকারী যেসব খাবার





