ভারত সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2021 01:02 AM BdST Updated: 09 Sep 2021 01:56 AM BdST
-
ভারত সফরকালে দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর
-
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে বাংলাদেশ সেনাবাহিনীর ক্রেস্ট প্রদান করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর
-
ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের সঙ্গে আলোচনা করছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর
ভারতে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
Related Stories
বুধবার তিনি দেশে ফিরে আসেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সফরকালে সেনাপ্রধান ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রীয় সুরক্ষা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ভিনোদ জি খান্ডারে, প্রতিরক্ষা সচিব অজয় কুমার, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া এর সঙ্গে সাক্ষাৎ করেন।
এছাড়া তিনি ভারতীয় সেনাবাহিনীর ৫০ স্বতন্ত্র প্যারাশুট ব্রিগেড, ওয়ারগেমিং ডেভলপমেন্ট সেন্টার, ডিফেন্স ইমেজ প্রসেসিং অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ- এনডিসি পরিদর্শন করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্যারাশুট ব্রিগ্রেড পরিদর্শনকালে সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে ব্রিগেডের সক্ষমতা, কার্যক্রম এবং প্রশিক্ষণ সম্পর্কে ধারণা দেওয়া হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর সদস্য হিসেবে সর্বপ্রথম টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করে আগ্রায় অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর এ ব্রিগেড।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে বাংলাদেশ সেনাবাহিনীর ক্রেস্ট প্রদান করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর
সফরকালে ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, পররাষ্ট্র নীতি এবং নিরাপত্তা বিষয়ক আয়োজিত এক সেমিনারে এনডিসি কোর্স মেম্বার এবং অনুষদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেনারেল শফিউদ্দিন আহমেদ।
“সেমিনার শেষে উন্মুক্ত আলোচনায় তিনি এনডিসি কোর্স মেম্বারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।”
এছাড়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ভিনোদ জি খান্ডারের সঙ্গে সাক্ষাতে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন সেনাপ্রধান।
আইএসপিআর জানায়, ভারত সফরের শেষ দিনে তিনি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মিত্র বাহিনীর জীবন উৎসর্গকারীদের নাম খচিত স্থান ঘুরে দেখেন এবং আলাদাভাবে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন।
ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের সঙ্গে আলোচনা করছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর
সাক্ষাৎ শেষে তাকে ভারতের নিরাপত্তা চিন্তাধারা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিষয়ে দু’টি পৃথক ব্রিফিং প্রদান করা হয়।
এরপর জেনারেল শফিউদ্দিন আহমেদ ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে তাদের কার্যালয়ে সাক্ষাৎ করেন।
পরে তিনি ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
আইএসপিআর আশা প্রকাশ করে বলেছে, সেনাবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সহযোগিতার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।
সেনা প্রধান গত শনিবার সরকারি সফরে ভারত যান।
-
সেলিম প্রধানের বিচার নিয়ে আদেশ ৩১ অক্টোবর
-
টেকনিশিয়ানের স্বীকৃতি চান মোবাইল ফোন মেরামতকারীরা
-
বিমানবন্দরে প্রবাসীদের ‘টার্গেট’ করে ডাকাতি, গ্রেপ্তার ৩
-
‘দাঙ্গা লাগিয়ে’ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাই ছিল তাদের উদ্দেশ্য: তাজুল
-
২০ বিশ্ববিদ্যালয়ের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা শুরু
-
কাকরাইলে সংঘর্ষ: দুই মামলায় ৪ হাজার আসামি
-
খিলক্ষেতের বাসায় তরুণ চিকিৎসকের লাশ
-
তিন দিনে ৭০ পূজামণ্ডপে হামলা: ঐক্য পরিষদ
সর্বাধিক পঠিত
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- ফেনীতে ব্যাপক সংঘর্ষ, দোকান ভাংচুর, ওসিসহ আহত ৪০
- নোয়াখালীর হামলার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার
- সংখ্যালঘুদের ‘দেশ ছাড়া’ করতেই ‘পরিকল্পিত’ হামলা: রানা দাশগুপ্ত
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লেস্টার, জিতল ম্যানসিটি
- মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ
- নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম
- বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
- টিভি সূচি (রোববার, ১৭ অক্টোবর ২০২১)





