ভারতে আটক পুলিশ কর্মকর্তা সোহেল রানা বরখাস্ত
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2021 11:30 PM BdST Updated: 05 Sep 2021 11:30 PM BdST
-
ভারতে বিএসএফের হাতে গ্রেপ্তার পরিদর্শক সোহেল রানা
পালিয়ে ভারতে গিয়ে ধরা পড়া পুলিশ কর্মকর্তা শেখ সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা রোববার দুপুরেই বলেছিলেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
দুপুরে ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামও জানিয়েছিলেন, অনুপস্থিতি নিয়ে গুলশান বিভাগের প্রতিবেদন পেলেই সোহেল রানাকে বরখাস্ত করা হবে।
এরপর সন্ধ্যায় সোহেল রানার সাময়িক বরখাস্তের আদেশ হয় বলে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার আসাদুজ্জামান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ভারতে অনুপ্রবেশের পর গ্রেপ্তারে খবর সে দেশের পত্রপত্রিকাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া ছাড়াও নিজ কর্মন্থলে অনুমতি ছাড়া অনুপস্থিতির কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
তাছাড়া রানার বিরুদ্ধে একটি নিয়মিত মামলাও হয়েছে, যা তদন্ত করা হবে বলে জানান আসাদুজ্জামান।
তিনি বলেন, “তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
সোহেল রানা বিরুদ্ধে ই-অরেঞ্জ নামে অনলাইন মার্কেট প্লেসের সঙ্গে যোজসাজশ থাকার অভিযোগ উঠেছে, যে প্রতিষ্ঠানটির মালিককে প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলার পর বৃহস্পতিবার পালিয়ে অবৈধভাবে ভারতে ঢোকেন সোহেল রানা। তবে নেপাল সীমান্তে তিনি ধরা পড়ে যান ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে।
-
সেলিম প্রধানের বিচার নিয়ে আদেশ ৩১ অক্টোবর
-
টেকনিশিয়ানের স্বীকৃতি চান মোবাইল ফোন মেরামতকারীরা
-
বিমানবন্দরে প্রবাসীদের ‘টার্গেট’ করে ডাকাতি, গ্রেপ্তার ৩
-
‘দাঙ্গা লাগিয়ে’ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাই ছিল তাদের উদ্দেশ্য: তাজুল
-
২০ বিশ্ববিদ্যালয়ের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা শুরু
-
কাকরাইলে সংঘর্ষ: দুই মামলায় ৪ হাজার আসামি
-
খিলক্ষেতের বাসায় তরুণ চিকিৎসকের লাশ
-
তিন দিনে ৭০ পূজামণ্ডপে হামলা: ঐক্য পরিষদ
সর্বাধিক পঠিত
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- ফেনীতে ব্যাপক সংঘর্ষ, দোকান ভাংচুর, ওসিসহ আহত ৪০
- নোয়াখালীর হামলার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার
- সংখ্যালঘুদের ‘দেশ ছাড়া’ করতেই ‘পরিকল্পিত’ হামলা: রানা দাশগুপ্ত
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লেস্টার, জিতল ম্যানসিটি
- মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ
- নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম
- বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
- টিভি সূচি (রোববার, ১৭ অক্টোবর ২০২১)





