Published : 21 Apr 2021, 11:48 PM
বুধবার কোচগুলো নদী পথে দিয়াবাড়ি ডিপোসংলগ্ন ঘাটে পৌঁছায় বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এসব কোচ আনলোড করার কাজ শুরু হবে।

ঢাকার বিরুলিয়ার তুরাগ নদ থেকে বুধবার দিয়াবাড়ি ডিপোর পথে মেট্রো রেলের বগি বহনকারী বার্জ। দেশের প্রথম মেট্রো ট্রেনসেট বহনকারী বার্জটি গত ১১ এপ্রিল মোংলা বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। ছবি: আসিফ মাহমুদ অভি
ছিদ্দিক জানান, জাপানের বিখ্যাত কাওয়াসাকি হ্যাভি ইন্ডাস্ট্রি কোম্পানি মেট্রোরেলের জন্য মোট ২৪ সেট কোচ তৈরি করছে।
সেখান থেকে প্রথম চালানের ছয়টি কোচ নিয়ে জাহাজ ৪ মার্চ জাপানের কোবে শহর ছাড়ে, ২৯ মার্চ মোংলা বন্দরে পৌঁছায়।

দেশের প্রথম মেট্রোরেলের ট্রেন বহনকারী বার্জ। ঢাকার তুরাগ নদের কাউন্দিয়া হয়ে বুধবার চারটি কোচ নিয়ে উত্তরার দিয়াবাড়ির ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটির পথে বার্জটি। ছবি: আসিফ মাহমুদ অভি
নির্ধারিত সময়ের মধ্যে এভাবে ২৪ সেটের ১৪৪টি রেল কোচ এসে পৌঁছাবে বলে তিনি জানান।
ডিএমটিসিএলর এমডি বলেন, কোচগুলো ডিপোতে নেওয়ার পর অনেক ধরণের পরীক্ষা-নিরীক্ষার পর ‘চূড়ান্ত ট্রায়াল’ দেওয়া যাবে।

ঢাকার উত্তরার দিয়াবাড়ির ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন জেটিতে মেট্রোরেলের দুটি কোচ বিকাল ৫টায় এসে পৌঁছায়। ছবি: আসিফ মাহমুদ অভি
এমআরটি-৬ নামের মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক ২৯ কিলোমিটার অংশ পর্যন্ত ২০২১ সাল ও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ২০২৩ সালের মধ্যে শেষ করার লক্ষ্য ছিল।
নতুন লক্ষ্য অনুযায়ী ২০২১ সালের মধ্যেই পুরো মেট্রোরেল দৃশ্যমান হতে পারে বলে আশার কথা বলেছেন ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক।

দেশের প্রথম মেট্রোরেলের ট্রেন বহনকারী বার্জ। ঢাকার তুরাগ নদের কাউন্দিয়া হয়ে বুধবার চারটি কোচ নিয়ে উত্তরার দিয়াবাড়ির ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটির পথে বার্জটি। ছবি: আসিফ মাহমুদ অভি
“পুরো প্রকল্প মেয়াদের আগেই শেষ করার লক্ষ্যে দিনরাত কাজ চলছে। আশা করছি, নির্ধারিত মেয়াদের আগেই আমরা প্রকল্পটি শেষ করতে পারব।”