হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে কোভিড রোগীর ‘আত্মহত্যা’
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Apr 2021 05:27 PM BdST Updated: 17 Apr 2021 06:02 PM BdST
-
প্রতীকী ছবি
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে পড়ে হাসিব ইকবাল (৫০) নামে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হাসিব ইকবাল প্রয়াত ইমদাদুল হকের ছেলে। রাজধানীর নিউ ইস্কাটনের একটি বাসায় থাকতেন তিনি।
মুগদা থানার এসআই শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টা ৫০ মিনিটে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, "হাসিব ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুগদা হাসপাতালের ১১ তলার একটি কেবিনে ভর্তি ছিলেন। ওই কেবিনে একটি চিরকুট লিখে ১১ তলা থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।"
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, “হাসপাতালে হাসিবের বিছানায় রাখা চিরকুটটিতে লেখা ছিল ‘আমি আত্মহননের পথ বেছে নিলাম। ইসলামি শরিয়া মোতাবেক আমার দাফনের ব্যবস্থা করুন’।"
তিনি বলেন, "৯ এপ্রিল থেকে হাসিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার আত্মীয়স্বজনকে খোঁজ করে পাওয়া যাচ্ছে না। মোহাম্মদপুরে এক সৎভাইয়ের খোঁজ পাওয়া গিয়েছিল। তিনি আসতে পারবেন না বলে জানিয়েছেন।"
এসআই শরিফুল বলেন, "মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।"
-
মহামারীতে শিক্ষা ব্যয় বেড়েছে ১১ গুণ: জরিপ
-
করোনাভাইরাস: বাংলাদেশ থেকে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা
-
এভাবে বাড়ি যাওয়া আত্মঘাতী: স্বাস্থ্যমন্ত্রী
-
হেফাজতের তাণ্ডব: রিমান্ড শেষে কারাগারে মামুনুল
-
স্পিডবোট মালিক চান্দু ‘অতিরিক্ত যাত্রী তুলতে’ বলেছিলেন: র্যাব
-
সাবেক এমপি মেরাজ উদ্দীনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
-
উত্তরায় যুবককে কুপিয়ে হত্যা
-
চট্টগ্রামে নারীকে বিষপ্রয়োগে হত্যার আসামি টঙ্গীতে গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- মিউকরমাইকোসিস: ‘কালো ছত্রাক’ অঙ্গহানি ঘটাচ্ছে ভারতের কোভিড রোগীদের
- পাকিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে যেতে চান ১০০ ক্রিকেটার!
- কোভিড: চীনে মৃত্যু ৫ হাজারের নিচে, আক্রান্ত সবে লাখ ছাড়াল
- সেভিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে রক্ষা রিয়ালের
- সাইবার হয়রানি: চঞ্চল চৌধুরীর অন্যরকম প্রতিবাদ
- আমির-ওয়াহাবকে দলে ফেরাতে বললেন কামরান
- বাংলাদেশ কোয়াডে গেলে ‘সম্পর্কের ক্ষতি’ হবে: চীনা রাষ্ট্রদূত
- জিয়াউদ্দিন এবার মন্ত্রীর মর্যাদায়
- টেইলরকে আইসিসির তিরস্কার
- ‘এক টাকায় ঈদ আনন্দে’ শাড়ি-পাঞ্জাবিও মিলছে





