দেশের চলচ্চিত্রে কবরী উজ্জ্বল নক্ষত্র: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Apr 2021 09:13 AM BdST Updated: 17 Apr 2021 09:13 AM BdST
-
ফাইল ছবি
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী, নির্মাতা ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “এদেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
করোনাভাইরাসে আক্রান্ত কবরী রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান।
৭১ বছর বয়সী এ অভিনেত্রী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার ফুসফুসেরও মারাত্মক ক্ষতি হয়।
গত ৫ এপ্রিল করোনাভাইরাস ‘পজিটিভ’ আসার পর থেকে কবরী হাসপাতালে ছিলেন। বৃহস্পতিবার বিকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।
-
মহামারীতে শিক্ষা ব্যয় বেড়েছে ১১ গুণ: জরিপ
-
করোনাভাইরাস: বাংলাদেশ থেকে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা
-
এভাবে বাড়ি যাওয়া আত্মঘাতী: স্বাস্থ্যমন্ত্রী
-
হেফাজতের তাণ্ডব: রিমান্ড শেষে কারাগারে মামুনুল
-
স্পিডবোট মালিক চান্দু ‘অতিরিক্ত যাত্রী তুলতে’ বলেছিলেন: র্যাব
-
সাবেক এমপি মেরাজ উদ্দীনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
-
উত্তরায় যুবককে কুপিয়ে হত্যা
-
চট্টগ্রামে নারীকে বিষপ্রয়োগে হত্যার আসামি টঙ্গীতে গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- মিউকরমাইকোসিস: ‘কালো ছত্রাক’ অঙ্গহানি ঘটাচ্ছে ভারতের কোভিড রোগীদের
- পাকিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে যেতে চান ১০০ ক্রিকেটার!
- কোভিড: চীনে মৃত্যু ৫ হাজারের নিচে, আক্রান্ত সবে লাখ ছাড়াল
- সেভিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে রক্ষা রিয়ালের
- সাইবার হয়রানি: চঞ্চল চৌধুরীর অন্যরকম প্রতিবাদ
- আমির-ওয়াহাবকে দলে ফেরাতে বললেন কামরান
- বাংলাদেশ কোয়াডে গেলে ‘সম্পর্কের ক্ষতি’ হবে: চীনা রাষ্ট্রদূত
- জিয়াউদ্দিন এবার মন্ত্রীর মর্যাদায়
- টেইলরকে আইসিসির তিরস্কার
- ‘এক টাকায় ঈদ আনন্দে’ শাড়ি-পাঞ্জাবিও মিলছে





