কোভিড১৯: দ্বিতীয় ডোজ টিকা নিল ৫ লাখ ২২ হাজার
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2021 08:49 PM BdST Updated: 12 Apr 2021 09:08 PM BdST
-
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সোমবার করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকাদানের কাজে ব্যস্ত স্বাস্থ্যকর্মীরা। ছবি: মাহমুদ জামান অভি
-
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সোমবার করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন এক ব্যক্তি। ছবি: মাহমুদ জামান অভি
করোনাভাইরাস সংক্রমণ বিস্তারের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দেশজুড়ে টিকাদানও চলছে পুরোদমে। দ্বিতীয় ডোজ প্রয়োগের প্রথম চার দিনে টিকা নিয়েছেন ৫ লাখ ২২ হাজার ৫৯৬ জন।
এদের মধ্যে সোমবার একদিনেই নিয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৭৯ জন। এদিন প্রথম ডোজ টিকা নিয়েছেন ২২ হাজার ৪৫৬ জন।
এ নিয়ে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫৬ লাখ ৪৯ হাজার ৫৬৩ জন। সোমবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৭০ লাখ ৫৮ হাজার ৯৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত দুই ডোজ মিলিয়ে ৬২ লাখ ৭২ হাজার ১৫৯ জন টিকা নিয়েছেন।
দেশজুড়ে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া গত বৃহস্পতিবার সকালে শুরু হয়। এ জন্য এসএমএসে পাঠানো হচ্ছে। এসএমএসে দেওয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সোমবার করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন এক ব্যক্তি। ছবি: মাহমুদ জামান অভি
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মহানগরের ৪৬টি টিকাদান কেন্দ্রে সোমবার ২০ হাজার ১৬০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নেন ৪ হাজার ৬৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩৮ হাজার ৪২৩ জন দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে ঢাকায়।
এছাড়া ময়মনসিংহে ৫ হাজার ৩৩৩ জন, চট্টগ্রামে ৩২ হাজার ৯৩৪ জন, রাজশাহীতে ১৪ হাজার ৭২৪ জন,রংপুরে ১৪ হাজার ৫৭০ জন, খুলনায় ১৫ হাজার ৬১২ জন, বরিশালে ৫ হাজার ৬৩৮ জন এবং সিলেট বিভাগে ১১ হাজার ৬৪৫ জন করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।
৮৩ মৃত্যুর নতুন রেকর্ড, আক্রান্তও ৭ হাজারের বেশি
করোনাভাইরাস সংক্রমণের নয়া উপসর্গ
-
রানা প্লাজা: অভিযোগ গঠনের ৫ বছরেও শুরু হয়নি সাক্ষ্যগ্রহণ
-
আরমানিটোলায় অগ্নিকাণ্ড: বাড়ির মালিকসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলা
-
করোনাভাইরাস: অ্যান্টিজেন পরীক্ষা করবে ব্র্যাক
-
২৮ এপ্রিলের পর শিথিল হচ্ছে বিধিনিষেধ: প্রতিমন্ত্রী ফরহাদ
-
কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প কমাবে সরকার: মোমেন
-
জলন্ত ভবনে সবাইকে জাগিয়ে নিজে হলেন লাশ
-
আরমানিটোলার অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪
-
কোভিড-১৯: ঢাকা মহানগর জেনারেল হাসপাতালও ‘প্রস্তুত’
সর্বাধিক পঠিত
- শপিংমল, দোকানপাট রোববার থেকে খোলা
- মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই
- মুসা ম্যানসন: জ্বলন্ত ভবনে সবাইকে জাগিয়ে নিজে গেলেন মৃত্যুর পথে
- ২৮ এপ্রিলের পর শিথিল হচ্ছে বিধিনিষেধ: প্রতিমন্ত্রী ফরহাদ
- ‘মাহমুদউল্লাহ, সৌম্যদের দেখভাল কে করছে’, প্রশ্ন ডমিঙ্গোর
- অবশেষে বাংলাদেশের ইনিংস ঘোষণা
- এভারেস্টেও পৌঁছে গেছে করোনাভাইরাস
- ৯৯ রানেই শেষ পাকিস্তান, জিম্বাবুয়ের অবিশ্বাস্য জয়
- তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
- রাগ বেশিই দেখিয়ে ফেলেছি, কুমানের স্বীকারোক্তি





