করোনাভাইরাস: প্রথম দিনে টিকার দ্বিতীয় ডোজ নিলেন ৮১ হাজার জন
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Apr 2021 10:24 PM BdST Updated: 09 Apr 2021 01:00 AM BdST
-
সারাদেশে একযোগে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার শুরুর দিন বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একজনকে টিকা দেওয়া হচ্ছে। ছবি: আসিফ মাহমুদ অভি
-
দেশে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হল বৃহস্পতিবার। ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে সকালে তার প্রস্তুতিতে স্বাস্থ্যকর্মীরা। গত ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান শুরু হয়েছিল। এই পর্যন্ত ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নিয়েছেন। তারা এখন নেবেন দ্বিতীয় বা শেষ ডোজ। ছবি: আসিফ মাহমুদ অভি
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরুর প্রথম দিনে টিকা নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন। দেশে মহামারীর আরও বিস্তারের মধ্যে বৃহস্পতিবার একই সঙ্গে ১৪ হাজার ৮০৪ জনকে প্রথম ডোজ দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার পর্যন্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৫৫ লাখ ৮৩ হাজার ৫০৭ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার প্রথম ডোজ নিয়েছেন।
এ পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৯২ হাজার ৭৯০ জন।
বাংলাদেশে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। এ টিকার দুই ডোজ নিতে হয়। প্রথম টিকা নেওয়ার আট সপ্তাহ পর দেওয়া হচ্ছে পরের ডোজ।
দেশজুড়ে জাতীয়ভাবে দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগ শুরুর দিনে আবারও রেকর্ড মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত এক দিনে কোভিড-১৯ আক্রান্ত ৭৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।
গত বছরের মার্চে বাংলাদেশে মহামারীর প্রাদুর্ভাবের পর এক দিনে এত মৃত্যু আর কখনও ঘটেনি। এর আগে মঙ্গলবার আগের ২৪ ঘন্টায় ৬৬ জন মারা যান। এ নিয়ে মোট মৃত্যু ৯ হাজার ৫২১ জনে দাঁড়াল।
দেশে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হল বৃহস্পতিবার। ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে সকালে তার প্রস্তুতিতে স্বাস্থ্যকর্মীরা। গত ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান শুরু হয়েছিল। এই পর্যন্ত ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নিয়েছেন। তারা এখন নেবেন দ্বিতীয় বা শেষ ডোজ। ছবি: আসিফ মাহমুদ অভি
দেশজুড়ে গত কয়েকদিন থেকে সংক্রমণ বাড়ার মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় ডোজের টিকা নিতে বিভিন্ন কেন্দ্রে আসতে শুরু করেন অনেকেই।
এসব ব্যক্তি গত ৭ ফেব্রুয়ারি গণ টিকাদান শুরুর দিনে টিকা নিয়েছিলেন। বৃহস্পতিবারের আগে পর্যন্ত ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। তাদেরই দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হল।
দ্বিতীয় ডোজের জন্য এসএমএস পাঠানো শুরু হয়েছে সোমবার থেকে। এসএমএসে দেওয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।
কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ শুরু
-
রানা প্লাজা: অভিযোগ গঠনের ৫ বছরেও শুরু হয়নি সাক্ষ্যগ্রহণ
-
আরমানিটোলায় অগ্নিকাণ্ড: বাড়ির মালিকসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলা
-
করোনাভাইরাস: অ্যান্টিজেন পরীক্ষা করবে ব্র্যাক
-
২৮ এপ্রিলের পর শিথিল হচ্ছে বিধিনিষেধ: প্রতিমন্ত্রী ফরহাদ
-
কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প কমাবে সরকার: মোমেন
-
জলন্ত ভবনে সবাইকে জাগিয়ে নিজে হলেন লাশ
-
আরমানিটোলার অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪
-
কোভিড-১৯: ঢাকা মহানগর জেনারেল হাসপাতালও ‘প্রস্তুত’
সর্বাধিক পঠিত
- শপিংমল, দোকানপাট রোববার থেকে খোলা
- মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই
- মুসা ম্যানসন: জ্বলন্ত ভবনে সবাইকে জাগিয়ে নিজে গেলেন মৃত্যুর পথে
- ২৮ এপ্রিলের পর শিথিল হচ্ছে বিধিনিষেধ: প্রতিমন্ত্রী ফরহাদ
- ‘মাহমুদউল্লাহ, সৌম্যদের দেখভাল কে করছে’, প্রশ্ন ডমিঙ্গোর
- অবশেষে বাংলাদেশের ইনিংস ঘোষণা
- এভারেস্টেও পৌঁছে গেছে করোনাভাইরাস
- ৯৯ রানেই শেষ পাকিস্তান, জিম্বাবুয়ের অবিশ্বাস্য জয়
- তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
- রাগ বেশিই দেখিয়ে ফেলেছি, কুমানের স্বীকারোক্তি





