ঢাবিতে ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ও ‘চ’ ইউনিট থাকছে না
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2020 03:55 PM BdST Updated: 08 Nov 2020 04:30 PM BdST
২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ঘ ইউনিট ও চারুকলা অনুষদের অধীনে চ ইউনিটের আলাদা পরীক্ষা আর নেওয়া হবে না।
আগের পাঁচটি ইউনিটের জায়গায় এখন সব মিলিয়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা- এই তিনটি ইউনিটে পরীক্ষা হবে।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুপ্লিকেশন এড়ানো জন্য এবং বোঝা কমানোর জন্য তিনটি ইউনিটে পরীক্ষা নেব। বর্তমান যে ইউনিটগুলো আছে, সেগুলো তিনটা ইউনিটে বিন্যাস করব।
“ইউনিটের নামকরণ কী হবে, তা পরে ঠিক করা হবে৷ এটা ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।”
বিষয়টি প্রথমে অ্যাকাডেমিক কাউন্সিল ও পরে সিন্ডিকেটের সভায় চূড়ান্ত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক ইউনিটে, মানবিক বিভাগের শিক্ষার্থীদের খ ইউনিটে এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের গ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হত।
উচ্চ মাধ্যমিকের বিভাগ পরিবর্তনের জন্য বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিজ নিজ ইউনিটে আবেদনের যোগ্যতাপূরণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে আবেদন করতে পারেন।
অপরদিকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের যারা চারুকলা ভর্তি হতে চান, তাদেরকে চ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হত।
করোনাভাইরাস মহামারীর মধ্যে এবছর ( ২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার জন্য সবাইকে ঢাকায় না এনে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
পাশাপাশি এবার পরীক্ষা পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে। এতদিন মোট ২০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন হত। সেখানে ১২০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচসির জিপিএর ভিত্তিতে ৮০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর যোগ করে মেধাতালিকা তৈরি করা হত।
এবার মোট ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এসএসসি ও এইচএসসির জিপিএর জন্য থাকছে ২০ নম্বর, বাকি ৮০ নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে আবার ৩০ নম্বরের এমসিকিউ এবং ৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।
-
উচ্চশিক্ষায় ‘সমন্বিত নীতিমালা’ করবে ইউজিসি
-
আপিল বিভাগে বাবুল চিশতীর ছেলের জামিন শুনানি ফের ১ জুন
-
বিমানে ‘চাকরি দেওয়ার নামে প্রতারণা’, গ্রেপ্তার ৪
-
পল্টনের নাশকতার মামলায় ৩ দিনের রিমান্ডে মাদানী
-
সাতক্ষীরায় হাসিনাকে হত্যাচেষ্টা: দণ্ডিত ৭ জনের জামিন স্থগিত
-
বিশ্ব ব্যাংকের পরামর্শে রেল বন্ধের কাজ নিয়েছিল বিএনপি: প্রধানমন্ত্রী
-
মধুখালী-মাগুরা রেলপথ নির্মাণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
-
ভারতে নির্যাতনের শিকার তরুণীকে ফেরাতে উদ্যোগী পুলিশ
-
সাবেক ইউজিসি অধ্যাপক আনোয়ার হোসেন মারা গেছেন
-
র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
-
স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশনা
-
আপিল বিভাগে বাবুল চিশতীর ছেলের জামিন শুনানি ফের ১ জুন
-
মাকে হারালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
-
প্রবাসীদের জন্য সৌদি আরবে কোয়ারেন্টিনের ব্যবস্থা সরকারি উদ্যোগে: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
- ঢাবি ছাত্র হাফিজুরের অস্বাভাবিক মৃত্যুর কারণ এলএসডি: পুলিশ
- বেসরকারি কলেজে বন্ধ হবে অনার্স-মাস্টার্স: দীপু মনি
- রোমাঞ্চকর টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ ভিয়ারিয়ালের
- রিয়ালকে বিদায় বললেন জিদান
- জ্যামাইকা তালাওয়াহসে সাকিব
- ‘ইঞ্জেকশনের মাধ্যমে দেহে করোনাভাইরাস ঢুকাতে চেয়েছিলেন বরিস জনসন’
- বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া
- আলোচনার কেন্দ্রে আবার উহানের ল্যাব
- র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
- বাবুনগরী-মামুনুলের ‘কোন দেশে দোকান’, ‘কয়টা লরি’ আছে বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী





