অ্যাসাইনমেন্ট বাবদ ফি নেওয়া যাবে না
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2020 03:30 PM BdST Updated: 08 Nov 2020 03:30 PM BdST
ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের শিখনফল মূল্যায়নে অ্যাসাইনমেন্ট গ্রহণের জন্য কোনো ফি আদায় করা যাবে না বলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে সরকার।
আর মাধ্যমিকের শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কীভাবে টিউশন ফি আদায় করবে, সে বিষয়ে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক জানিয়েছেন।
রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শিক্ষার্থীদের শিখনফল মূল্যায়ন করতে যে অ্যাসাইনেমন্ট নেওয়া হচ্ছে সেজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে বলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বলে দেওয়া হয়েছে।
“টিউশন ফি আদায় করা নিয়ে আমরা শিগগিরই একটি নির্দেশনা দেব।”
করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার বার্ষিক পরীক্ষা না নিয়েই মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ওপরের শ্রেণিতে তোলা হবে।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ঘাটতি পূরণের জন্য ৩০ কর্মদিবসে শেষ করা যায় এমন একটি সিলেবাস প্রণয়ন করেছে এনসিটিবি।
সেই সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে তিনটি করে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে; যার উত্তর শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক অনুসরণ করে লিখতে বলা হয়েছে।
এই অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে শিক্ষার্থীদের ঘাটতিগুলো চিহ্নিত করে পরবর্তী ক্লাসে তা পূরণের চেষ্টা করা হবে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি আগেই জানিয়েছেন।
মাধ্যমিকে এবার বার্ষিক পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে সবাই
ষষ্ঠ থেকে নবমের মূল্যায়ন: সপ্তাহে ৩ অ্যাসাইনমেন্ট, লিখতে হবে নিজে
-
উচ্চশিক্ষায় ‘সমন্বিত নীতিমালা’ করবে ইউজিসি
-
আপিল বিভাগে বাবুল চিশতীর ছেলের জামিন শুনানি ফের ১ জুন
-
বিমানে ‘চাকরি দেওয়ার নামে প্রতারণা’, গ্রেপ্তার ৪
-
পল্টনের নাশকতার মামলায় ৩ দিনের রিমান্ডে মাদানী
-
সাতক্ষীরায় হাসিনাকে হত্যাচেষ্টা: দণ্ডিত ৭ জনের জামিন স্থগিত
-
বিশ্ব ব্যাংকের পরামর্শে রেল বন্ধের কাজ নিয়েছিল বিএনপি: প্রধানমন্ত্রী
-
মধুখালী-মাগুরা রেলপথ নির্মাণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
-
ভারতে নির্যাতনের শিকার তরুণীকে ফেরাতে উদ্যোগী পুলিশ
-
সাবেক ইউজিসি অধ্যাপক আনোয়ার হোসেন মারা গেছেন
-
র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
-
স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশনা
-
আপিল বিভাগে বাবুল চিশতীর ছেলের জামিন শুনানি ফের ১ জুন
-
মাকে হারালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
-
প্রবাসীদের জন্য সৌদি আরবে কোয়ারেন্টিনের ব্যবস্থা সরকারি উদ্যোগে: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
- ঢাবি ছাত্র হাফিজুরের অস্বাভাবিক মৃত্যুর কারণ এলএসডি: পুলিশ
- বেসরকারি কলেজে বন্ধ হবে অনার্স-মাস্টার্স: দীপু মনি
- রোমাঞ্চকর টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ ভিয়ারিয়ালের
- রিয়ালকে বিদায় বললেন জিদান
- জ্যামাইকা তালাওয়াহসে সাকিব
- ‘ইঞ্জেকশনের মাধ্যমে দেহে করোনাভাইরাস ঢুকাতে চেয়েছিলেন বরিস জনসন’
- বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া
- আলোচনার কেন্দ্রে আবার উহানের ল্যাব
- র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
- বাবুনগরী-মামুনুলের ‘কোন দেশে দোকান’, ‘কয়টা লরি’ আছে বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী





