বাংলা এসএমএস সংবাদ সেবাকে ‘মাইলফলক’ বললেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2015 07:54 PM BdST Updated: 04 Nov 2015 07:54 PM BdST
-
সাক্ষাতের সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড থেকে প্রকাশিত এক সেট বই উপহার দেওয়া হয়। এর মধ্যে ‘ধর্মনিরপেক্ষতা’ বইটি তার হাতে তুলে দেন প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। তার ডানে বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান মো. আহসান হাবিব খান।
-
প্রথমবারের মতো বাংলা ভাষায় চালু হল এসএমএস সংবাদ সেবা। তারই উদ্বোধনে রবি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবার।
-
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান মো. আহসান হাবিব খান, রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সুপুন বীরাসিংহে (ছবিতে নেই) ও রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ।
-
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও মোবাইল অপারেটর রবি’র যৌথ প্রতিনিধি দল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করে।
-
এ আরেক নতুনের সূচনা; মোবাইল অপারেটর রবিকে সঙ্গে নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আনুষ্ঠানিকভাবে চালু করল বাংলা ভাষায় এসএমএস সংবাদ সেবা; যে উদ্যোগকে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
Related Stories
বুধবার এক অনুষ্ঠানে এই সেবা চালুর আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সন্ধ্যায় বঙ্গভবনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদকমণ্ডলী ও রবি’র শীর্ষ নির্বাহীদের সাক্ষাৎ দেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, “এ এক বিরাট ব্যাপার।”
এ ‘অনন্য কৃতিত্বের জন্য’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও রবিকে অভিনন্দন জানান তিনি।
বুধবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও প্রাথমিক পর্যায়েই ৫০ হাজার গ্রাহক বাংলায় এসএমএস সংবাদ সেবা পাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে তাদেরও শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি হামিদ।
সাক্ষাৎ চলাকালেই রাষ্ট্রপতির বার্তা গ্রাহকদের মোবাইল ফোনে পৌঁছে যায়। সেখানে লেখা ছিল -“আপনাদের শুভেচ্ছা জানাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।”
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বলেন, “রাষ্ট্রপতি সাক্ষাৎকালে এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাংলা ভাষায় ব্রেকিং নিউজ চালু হওয়ায় গ্রাহকরা সহজে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর সর্বশেষ অবস্থা জানতে পারবেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ‘দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ থেকে’ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে বলেও রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান এ সময় উপস্থিত ছিলেন।
আর রবি’র প্রতিনিধিদের মধ্যে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সুপুন বীরাসিংহে, চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট শাহেদ আলম ও মহাব্যবস্থাপক মাহমুদ হাসান ফয়সাল।
যুগান্তকারী এ উদ্যোগ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, “এর আগেও অন্য অপারেটরদের সঙ্গে নিয়ে পরীক্ষামূলকভাবে বাংলা এসএমএস সেবা চালু করা হয়েছিল। তবে লাখ লাখ গ্রাহকের কাছে নিয়ে যেতে না পারায় আমরা সেই সেবা টিকিয়ে রাখতে পারিনি।
“এবার রবির চমৎকার সহযোগিতায় আমরা তা সম্ভব করেছি।”
প্রধান সম্পাদক বলেন, “কম্পিউটারে বাংলা ভাষার ব্যবহারকে আমরা নতুন স্তরে নিয়ে যেতে চাই। আমরা বাংলা স্ক্রিপ্টভিত্তিক আরও নতুন সেবা আনতে চাই, যেমনটি করেছিলাম দুই বছর আগে বাংলা টাইপিং অ্যাপ চালুর মধ্য দিয়ে।”
প্রথমবারের মতো বাংলা ভাষায় চালু হল এসএমএস সংবাদ সেবা। তারই উদ্বোধনে রবি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবার।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাভাষীদের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এনেছে বাংলা লেখার ‘ফ্রি অ্যাপ’ সেললিপি, যা তৈরি করেছেন একজন মালয়েশীয় সহযোগী।
লাখো ব্যবহারকারী সেললিপিকে বাজারে থাকা বাংলা লেখার অ্যাপগুলোর মধ্যে সেরার রেটিং দিয়েছে।
রাজস্ব আয়ের দিক দিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি। এর মালিকানার বড় অংশটি রয়েছে এশিয়ার অন্যতম শীর্ষ টেলিকম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপের হাতে। জাপানি কোম্পানি এনটিটি ডোকোমো’র অংশীদারিত্বও রয়েছে এতে।
পাঠক সংখ্যা ও কনটেন্টের বিচারে বাংলাদেশে সংবাদমাধ্যমগুলোর শীর্ষে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, যারা বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সংবাদ পরিবেশন করে। ফেইসবুকে ৫০ লাখের বেশি অনুসারী রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড থেকে প্রকাশিত এক সেট বই উপহার দেওয়া হয়। এর মধ্যে ‘ধর্মনিরপেক্ষতা’ বইটি তার হাতে তুলে দেন প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। তার ডানে বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান মো. আহসান হাবিব খান।
গুগল অ্যানালিটিকসের তথ্য বলছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ডিসেম্বরে খবরের প্রতি মানুষের আগ্রহ যখন তুঙ্গে, সে সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ইউনিক ভিজিটর পৌঁছে যায় ৭৪ লাখে। আর চলতি বছরের মার্চ থেকে জুলাইয়ের মধ্যে ক্রিকেট বিশ্বকাপ এবং পাকিস্তান ও ভারত দলের বাংলাদেশ সফরের মধ্যে তা ৯০ লাখ ছাড়িয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেন, ইন্টারনেটে সংবাদ প্রকাশের ক্ষেত্রে একটি ব্রাউজার থেকে একটি ওয়েবসাইটে ‘একসেস’ করাকে একটি ‘ইউনিক ভিজিট’ ধরা হয়, যা প্রকাশনা শিল্পে মুদ্রিত সংবাদপত্রের প্রচার সংখ্যার সঙ্গে সমতুল্য। এই বিচারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠক সংখ্যা বাংলাদেশ থেকে মুদ্রিত সব সংবাদপত্রের মোট পাঠকের কয়েকগুণ বেশি।
-
সেলিম প্রধানের বিচার নিয়ে আদেশ ৩১ অক্টোবর
-
টেকনিশিয়ানের স্বীকৃতি চান মোবাইল ফোন মেরামতকারীরা
-
বিমানবন্দরে প্রবাসীদের ‘টার্গেট’ করে ডাকাতি, গ্রেপ্তার ৩
-
‘দাঙ্গা লাগিয়ে’ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাই ছিল তাদের উদ্দেশ্য: তাজুল
-
২০ বিশ্ববিদ্যালয়ের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা শুরু
-
কাকরাইলে সংঘর্ষ: দুই মামলায় ৪ হাজার আসামি
-
খিলক্ষেতের বাসায় তরুণ চিকিৎসকের লাশ
-
তিন দিনে ৭০ পূজামণ্ডপে হামলা: ঐক্য পরিষদ
সর্বাধিক পঠিত
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- ফেনীতে ব্যাপক সংঘর্ষ, দোকান ভাংচুর, ওসিসহ আহত ৪০
- নোয়াখালীর হামলার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার
- সংখ্যালঘুদের ‘দেশ ছাড়া’ করতেই ‘পরিকল্পিত’ হামলা: রানা দাশগুপ্ত
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লেস্টার, জিতল ম্যানসিটি
- মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ
- নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম
- বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
- টিভি সূচি (রোববার, ১৭ অক্টোবর ২০২১)





