bdnews24.com - Home https://bangla.bdnews24.com/ The RSS feed of bdnews24.com en Bangladesh News 24 Hours Ltd. 2017-09-13 09:34:43 2017-09-13 09:34:43 Home customGroupedContent 1 2 Home coronavirus-pandemic করোনাভাইরাস মহামারী news-bn 10790 1883088 নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Thu, 22 Apr 2021 20:44:53 +0600 Fri, 23 Apr 2021 00:03:02 +0600 কোভিড-১৯ টিকা পেতে চীনা উদ্যোগে বাংলাদেশ কোভিড-১৯ টিকা পেতে চীনা উদ্যোগে বাংলাদেশ ভারত থেকে টিকার নতুন চালান অনিশ্চয়তায় পড়ার মধ্যে চীনের একটি উদ্যোগে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি রুশ টিকা দেশে তৈরির আলোচনাও এগিয়ে নিচ্ছে। ভারতে উৎপাদিত অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার টিকার নতুন চালান অনিশ্চয়তায় পড়ার মধ্যে চীনের একটি উদ্যোগে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। false https://bangla.bdnews24.com/coronavirus-pandemic/article1883088.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/sinovac-vaccine-china-220421.jpg/ALTERNATES/w300/sinovac-vaccine-china-220421.jpg চীনে তৈরি কোভিড-১৯ টিকা সিনোভ্যাক প্রয়োগ হচ্ছে বিভিন্ন দেশে। ছবি: রয়টার্স
‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’নামক এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সাড়া দেওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, “যাদেরই প্রয়োজন হবে, তারা জরুরি ভিত্তিতে এখান থেকে নেবে। তারা (চীন) বলেছে, ’এটাতে আপনাদের কোনো আপত্তি আছে কি-না?’ আমরা বলেছি, ’এটাতে কোনো আপত্তি নাই।’ আমরা নীতিগতভাবে পছন্দ করেছি।

“কারণ যে কোনো দেশেরই জরুরি প্রয়োজন হতে পারে। তখন যদি এখানে এক জায়গায় ভ্যাকসিনটা থাকে। তাহলে সংগ্রহ করা সুবিধা হবে। আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না।”

স্টোরেজে কোন দেশে উৎপাদিত টিকা থাকবে- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, “এটা নিয়ে এখনো আলোচনা হয়নি।“

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

চীনের এই উদ্যোগে বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাও সম্মতি দিয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান।

তিনি বলেন, ১৫ এপ্রিল চীনের পক্ষ থেকে এই সংক্রান্ত প্রস্তাব এসেছে। বৃহস্পতিবার পররাষ্ট্র সচিবের সঙ্গে চীনের ভাইস মিনিস্টারের বৈঠক হয়েছে। পরবর্তীতে ২৭ এপ্রিল এ সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড কিনে তা প্রয়োগ শুরু করেছে।

এই টিকার তিন কোটি ডোজ কিনতে সেরাম বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও ভারত অভ্যন্তরীণ চাহিদা আগে মেটানোর সিদ্ধান্ত নেওয়ায় রপ্তানি আটকে গেছে। সেরাম থেকে দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এছাড়া ভারত সরকারের উপহার হিসেবে এসেছে ৩২ লাখ ডোজ টিকা।

সব মিলিয়ে বাংলাদেশ পেয়েছে এক কোটি ২ লাখ ডোজ কোভিশিল্ড টিকা। আর তা থেকে ৭২ লাখ ডোজ ইতোমধ্যে দেওয়া হয়েছে। যারা প্রথম ডোজ পেয়েছেন, নতুন চালান না এলে তাদের দ্বিতীয় ডোজ দেওয়া অনিশ্চয়তায় পড়বে বলে নতুন উৎস থেকে টিকা পেতে সরকারের তৎপরতা শুরু হয়েছে।

অন্য দেশ থেকেও টিকা আনার উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী  

টিকা আসবে চীন-রাশিয়া থেকে

চাহিদা মেটাতে চীন ও রাশিয়া থেকে করোনাভাইরাসের টিকা কেনা হবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

তিনি বলেন, “চীন থেকে আমরা আনব। তারা ৬ লাখ গিফট হিসাবে দেবে প্রথমে। বাকিটা পয়সা দিয়ে কিনে আনব।”

রুশ কোভিড-১৯ টিকা স্পুৎনিক-ভি বাংলাদেশে তৈরির প্রস্তাব দিয়েছে রাশিয়া। ছবি: রয়টার্স

রুশ কোভিড-১৯ টিকা স্পুৎনিক-ভি বাংলাদেশে তৈরির প্রস্তাব দিয়েছে রাশিয়া। ছবি: রয়টার্স

রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি টিকা যৌথ উৎপাদনে যাওয়ার আগে সেই টিকা কিনে আনার কথাও জানান মোমেন।

“প্রডিউস তো চাইলে কালকেই হয়ে যাবে না। সময় লাগবে। এর মধ্যে আমরা পয়সা দিয়ে কিছু কিনে আনব।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে রাশিয়া ও চীন থেকে টিকা আনার চেষ্টা করা হলেও সেগুলোর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিডএইচও) অনুমোদন না থাকায় পিছিয়ে এসেছিল সরকার। এখন সে অবস্থান পাল্টেছে।

মোমেন বলেন, “চীন বলছে, আমাদের ভ্যাকসিন ডব্লিউএইচও কখন অনুমোদন দিবে আমরা জানি না। তবে এটা ১০০ মিলিয়নের বেশি লোক এটা ব্যবহার করেছে, ৮০টা দেশে আমরা রপ্তানি করেছি। ৬৩ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এটা গ্রহণ করেছে। কারও কোনো অসুবিধা হয় নাই, এটাই একটা প্রমাণ। আবার যেসব দেশ টিকা নিয়ে গেছে, ডব্লিউএইচও তাতে কিছু মনে করেনি।”

রাশিয়ার পক্ষ থেকেও একই রকমের বক্তব্য আসার কথাও সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী।

রাশিয়ার সঙ্গে যৌথ উৎপাদনে অগ্রগতি

বাংলাদেশে স্পুৎনিক-ভি টিকার যৌথ উৎপাদনের বিষয়ে অগ্রগতি হওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

তিনি বলেন, “রাশিয়া বলেছে, বাংলাদেশের টিকার প্রয়োজন মেটানোর মতো উৎপাদন সক্ষমতা তাদের নেই। এজন্য যৌথ উৎপাদনের সিদ্ধান্ত। ইতোমধ্যে রাশিয়ার সঙ্গে গোপনীয়তার চুক্তি সই হয়ে গেছে। বাকি কাজে এগিয়ে নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক প্রশ্নে মোমেন বলেন, “তাদেরকে (বাংলাদেশে টিকা উৎপাদনের) সক্ষমতা আছে, এমন ফার্মাসিউটিক্যালস কোম্পানির তালিকা দেওয়া হয়েছে। তারা এক বা একাধিক কোম্পানিকে কাজটা করার জন্য দিতে পারে।”

যৌথ উৎপাদন হলে বাংলাদেশ থেকে অন্য দেশে রপ্তানির সুযোগও থাকছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “একটা শর্ত আমরা যুক্ত করেছি। (বলেছি), আমরা যদি তৈরি করি, তখন আমরা এটাকে তৃতীয় দেশে রপ্তানি করতে পারব? রাশিয়া রাজি হয়েছে, ’তোমরা যদি রপ্তানি করতে চাও করো’।“

ভারতে উৎপাদিত কোভিশিল্ড প্রসঙ্গে

সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড। ছবি: রয়টার্স

সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড। ছবি: রয়টার্স

সেরাম ইনস্টিটিউটে পরিপূর্ণ সক্ষমতা নিয়ে টিকা উৎপাদন করলেও বাংলাদেশে টিকা পাঠাতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

তিনি বলেন, “ভারতের সাথে আমাদের চুক্তি হয়েছে তিন কোটি আনার। আমরা টাকাও দিয়ে দিয়েছি ওদের। ভারত আমাদের সবসময় বলেছে, তারা ভ্যাকসিনটা দেবে, কখনও বলেনি যে ভ্যাকসিন তারা দেবে না। প্রতি মুহূর্তে বলেছে। তবে তাদের ডিলে হচ্ছে। নিজেদের ঝামেলার জন্য।

“কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি, যে কোম্পানি তৈরি করেছে, তারা কিন্তু ফুল ক্যাপাসিটিতে তৈরি করেই যাচ্ছে। কিন্তু পাঠাতে, ভারত বর্ষ থেকে আসতে দেরি হচ্ছে। এবং ভারতবর্ষ আমাদের সবসময় অঙ্গীকার করছে যে, তোমরা তোমাদের ভ্যাকসিন পাবা।”

সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা পুরো টাকাও দিয়ে দিয়েছি। তারপর ইন্ডিয়া আমাদের দিল কিছু। পুরোটা দিতে পারে নাই। ডিলে হচ্ছে।”

বাংলাদেশও যাতে টিকা পায়, ‘কাজ করছে’ ভারত: দোরাইস্বামী  

]]>
1883083 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/sinovac-vaccine-china-220421.jpg/ALTERNATES/w300/sinovac-vaccine-china-220421.jpg চীনে তৈরি কোভিড-১৯ টিকা সিনোভ্যাক প্রয়োগ হচ্ছে বিভিন্ন দেশে। ছবি: রয়টার্স 1883085 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/sputnik-vaccine-russia-220421.jpg/ALTERNATES/w300/sputnik-vaccine-russia-220421.jpg রুশ কোভিড-১৯ টিকা স্পুৎনিক-ভি বাংলাদেশে তৈরির প্রস্তাব দিয়েছে রাশিয়া। ছবি: রয়টার্স
2 2 Home bangladesh_bn বাংলাদেশ news-bn 199 1883124 নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Thu, 22 Apr 2021 22:11:38 +0600 Thu, 22 Apr 2021 22:35:35 +0600 যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আকায়েদের যাবজ্জীবনের সঙ্গে ৩০ বছর সাজা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আকায়েদের যাবজ্জীবনের সঙ্গে ৩০ বছর সাজা নিউ ইয়র্কে বাস টার্মিনালে আত্মঘাতী বিস্ফোরণের চেষ্টার সময় আহত অবস্থায় গ্রেপ্তার বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহর দণ্ড ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের আদালত। নিউ ইয়র্কে বাস টার্মিনালে আত্মঘাতী বিস্ফোরণের চেষ্টার সময় আহত অবস্থায় গ্রেপ্তার বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহর দণ্ড ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের আদালত। false https://bangla.bdnews24.com/bangladesh/article1883124.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2017/12/12/akayed-ullah.jpg3/ALTERNATES/w300/Akayed+Ullah.JPG আকায়েদ উল্লাহ, ছবি: রয়টার্স
রয়টার্স বৃহস্পতিবার জানিয়েছে, ম্যানহাটনের ফেডারেল জজ ৩১ বছর বয়সী আকায়েদকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আরও ৩০ বছরের সাজা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ মোটামুটি ২৫ বছর; আকায়েদকে তার সঙ্গে আরও ৩০ বছর কারাভোগ করতে হবে। অর্থাৎ তার বাকি প্রায় গোটা জীবনটা কারাগারেই কাটবে।

আকায়েদ দাবি করেছিলেন, তিনি আত্মহত্যার উদ্দেশে ওই তৎপরতা চালিয়েছিলেন। তার সঙ্গে আইএস কিংবা কোনো জঙ্গি সংগঠনের যোগসূত্র ছিল না।

তবে দণ্ড ঘোষণার সময় বিচারক রিচার্ড সুলিভান বলেন, এই হামলা ছিল বর্বরোচিত এবং ভয়ানক অপরাধ।

ম্যানহাটনে বাস টার্মিনালে বিস্ফোরণের পর সেখানে পুলিশের তৎপরতা। ফাইল ছবি: রয়টার্স

ম্যানহাটনে বাস টার্মিনালে বিস্ফোরণের পর সেখানে পুলিশের তৎপরতা। ফাইল ছবি: রয়টার্স

২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে অফিসগামী যাত্রীদের ব্যস্ততার মধ্যে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে যাওয়ার সংকীর্ণ ভূগর্ভস্থ পথে নিজের শরীরে বাঁধা ‘পাইপ বোমায়’ বিস্ফোরণ ঘটান আকায়েদ।

বোমাটি ঠিকমত বিস্ফোরিত না হওয়ায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন আকায়েদ। তার বিস্ফোরণে আহত হন তিন পুলিশ সদস্য।

তাকে গ্রেপ্তারের পর নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকে বলা হয়, ইসলামিক স্টেটের (আইএস) মাধ্যমে অনুপ্রাণিত হয়ে তিনি হামলা চালানোর চেষ্টা করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

আকায়েদ ব্রুকলিনে তার মা, বোন ও দুই ভাইর সঙ্গে থাকতেন। গ্রিনকার্ডধারী আকায়েদের স্ত্রী ও একমাত্র ছেলে রয়েছে বাংলাদেশে।

চট্টগ্রামের আকায়েদ বড় হয়েছেন ঢাকার হাজারীবাগে। আট বছর আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর প্রথমে ট্যাক্সিক্যাব চালালেও পরে একটি আবাসন নির্মাতা কোম্পানিতে বিদ্যুৎ মিস্ত্রির কাজ নেন।

নিউ ইয়র্কে সন্ত্রাসবাদে অভিযুক্ত বাংলাদেশের আকায়েদ  

নিউ ইয়র্কে সন্ত্রাসবাদে দোষী সাব্যস্ত বাংলাদেশের আকায়েদ

আকায়েদ: নিউ ইয়র্কের ট্যাক্সি চালক থেকে ‘বোমা হামলাকারী’

ঢাকায় আকায়েদের স্ত্রী, শ্বশুর, শাশুড়িকে জিজ্ঞাসাবাদ

নিউ ইয়র্কে ‘আত্মঘাতী হামলার চেষ্টায়’ বাংলাদেশি  

]]>
1433498 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2017/12/12/akayed-ullah.jpg3/ALTERNATES/w300/Akayed+Ullah.JPG আকায়েদ উল্লাহ, ছবি: রয়টার্স
3 2 Home politics_bn রাজনীতি news-bn 198 1883128 চট্টগ্রাম ব্যুরো চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Thu, 22 Apr 2021 22:30:13 +0600 Thu, 22 Apr 2021 22:30:13 +0600 তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী হেফাজতে ইসলামের নেতা-কর্মী গ্রেপ্তার বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির আমির জুনাইদ বাবুনগরী। হেফাজতে ইসলামের নেতা-কর্মী গ্রেপ্তার বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির আমির জুনাইদ বাবুনগরী। false https://bangla.bdnews24.com/politics/article1883128.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/16/babunagri--16042021-01.jpg/ALTERNATES/w300/babunagri-+16042021-01.jpg https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/16/babunagri--16042021-01.jpg/ALTERNATES/w300/babunagri-+16042021-01.jpg জুনাইদ বাবুনগরী।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তার চেয়ে বরং সরকার তালিকা দিলে তারা নিজেরাই কারাবরণ করবেন।

গত কয়েকদিনে হেফাজতের বেশ কয়েকজন নেতা-কর্মীতে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন বাবুনগরী। বিবৃতিতেটি গণমাধ্যমে পাঠানোর পাশাপাশি সংগঠনটির ফেইসবুক পাতায়ও দেওয়া হয়।

গত মাসের শেষ দিকে নরেন্দ্র মোদীর সফর ঘিরে হেফাজতের বিক্ষোভ ও হরতাল থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামে সহিংসতা ছড়িয়েছিল, যাতে কয়েকজন নিহত হয়।

ওই ঘটনার পর পুরনো বিভিন্ন মামলায় হেফাজতের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়। তার প্রতিবাদ জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করেছিলেন হেফাজত নেতারা। তবে তাদের বলা হয়,যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, শুধু তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে।

বিবৃতিতে সরকারের উদ্দেশে বাবুনগরী বলেন, “গণপ্রতিরোধ ও প্রতিবাদ ছাড়া সহজে আলেম ওলামাদের গ্রেপ্তারের জন্য লকডাউন আরও এক সাপ্তাহ বাড়িয়ে সরকার সমগ্র দেশবাসীকে কষ্ট দিচ্ছে। দেশের নিম্ন আয়ের গরিব মানুষকে আর হয়রানি ও কষ্ট না দিয়ে আমার কাছে তালিকাটা পাঠান। আমি অভিযুক্তদের সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে জেলে চলে যাব। একজন পুলিশও পাঠাতে হবে না।

“এর বিনিময়ে আপনারা লকডাউন তুলে নিন। লকডাউনের অজুহাতে জোর জবরদস্তি করে যে সকল মাদ্রাসা ও হেফজখানা বন্ধ করে কোরআন-হাদিসের চর্চা বন্ধ করে দিয়েছেন, ওগুলো খুলে দিন।”

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের পরদিন লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিলেন বাবুনগরী। ২৩ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

বিবৃতিতে সরকারের নীতি নির্ধারকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “এই রমজান মাসে রিমান্ডে নেওয়া আলেম-ওলামাদেরকে বিধর্মীদের দিয়ে জিজ্ঞাসাবাদ করাবেন না।”

গ্রেপ্তার হেফাজত নেতা-কর্মীরা হাজতের নোংরা পরিবেশে স্বচ্ছন্দে ওজু-গোসল, সেহেরি-ইফতার, নামাজ আদায়, কোরআন তেলাওয়াত করতে পারছে না বলেও অভিযোগ করেন বাবুনগরী।

নাশকতার অভিযোগ প্রত্যাখ্যান করে বাবুনগরী বলেন, “হেফাজতে ইসলামীর আন্দোলন সব সময়ই শান্তিপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও তাই থাকবে।

“কথিত তাণ্ডব ও ভাঙচুরের অভিযোগে সারাদেশে গত আট বছরে যত মামলা হয়েছে, তার সবই অবৈধ, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। বিনা শর্তে ষড়যন্ত্রমূলক এই সকল মিথ্যা মামলা বাতিল করুন, কারাবন্দী সকল আলেম ওলামাদেরকে মুক্তি দিন।”

জ্বালাও-পোড়াও করবেন না, হেফাজতকর্মীদের বাবুনগরী

গ্রেপ্তার বন্ধের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতারা

হেফাজত রাষ্ট্রক্ষমতা দখল করতে চায়: মোজাম্মেল হক

বিএনপি জামায়াত হেফাজত মিলে ‘মহা অপশক্তি’: নানক  

]]>
1880898 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/16/babunagri--16042021-01.jpg/ALTERNATES/w300/babunagri-+16042021-01.jpg জুনাইদ বাবুনগরী।
4 2 Home bangladesh_bn বাংলাদেশ news-bn 199 1883186 জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Fri, 23 Apr 2021 08:27:10 +0600 Fri, 23 Apr 2021 08:27:10 +0600 আরমানিটোলায় ভবনে অগ্নিকাণ্ড আরমানিটোলায় ভবনে অগ্নিকাণ্ড রাজধানীর আরমানিটোলা খেলার মাঠের পাশে একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। রাজধানীর আরমানিটোলা খেলার মাঠের পাশে একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। false https://bangla.bdnews24.com/bangladesh/article1883186.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/23/armanitola-field-230421-01.jpg/ALTERNATES/w300/armanitola-field-230421-01.jpg ছবি: গুগল স্ট্রিট ভিউ
শুক্রবার ভোর সোয়া ৩টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট পৌনে ৫টার দিকে ন্য়িন্ত্রণে আনে বলে ফায়ার বিগ্রেড নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানান হয়।

নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মাহফুজ রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয়তলা ভবনের নীচতলায় আগুন লাগে। এই এলাকায় ক্যামিকেল কারখানার পাশাপাশি বাসাও রয়েছে।

“আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

]]>
1883185 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/23/armanitola-field-230421-01.jpg/ALTERNATES/w300/armanitola-field-230421-01.jpg ছবি: গুগল স্ট্রিট ভিউ
5 2 Home sport_bn খেলা news-bn 210 1883173 স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Fri, 23 Apr 2021 03:51:52 +0600 Fri, 23 Apr 2021 04:18:19 +0600 মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই জোড়া গোল করার পাশাপাশি রোনালদ আরাহোর গোলে অবদান রাখেন বার্সেলোনা অধিনায়ক। লিওনেল মেসির দারুণ দুটি গোল, সঙ্গে প্রতিপক্ষের একটি মারাত্মক ভুলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। খেলার ধারার বিপরীতে গেতাফে নাটকীয় শেষের আভাস দিলেও আটকাতে পারেনি ফেভারিটদের। শেষ পর্যন্ত বড় জয়েই শক্ত অবস্থান ধরে রাখল কাতালান ক্লাবটি। false https://bangla.bdnews24.com/sport/article1883173.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/23/barcelona-230421-02.jpg/ALTERNATES/w300/barcelona-230421-02.jpg
কাম্প নউয়ে বৃহস্পতিবার রাতে লা লিগার ম্যাচে ৫-২ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করার পাশাপাশি রোনালদ আরাহোর গোলে অবদান রেখে ম্যাচের নায়ক মেসি। স্বাগতিকদের শেষ গোলটি করেন অঁতোয়ান গ্রিজমান।

গত অক্টোবরে ঘরের মাঠে বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়েছিল গেতাফে। সেটাই ছিল মৌসুমে মেসিদের প্রথম হার।

লিগে টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর গত রাউন্ডে রিয়াল মাদ্রিদের মাঠে হেরে বসে বার্সেলোনা। অবশ্য সেই ধাক্কা ইতোমধ্যে দারুণভাবে সামলে নিয়েছে তারা; গত শনিবার আথলেতিক বিলবাওকে ৪-০ গোলে উড়িয়ে ঘরে তুলেছে কোপা দেল রে শিরোপা। আরেকটি দারুণ পারফরম্যান্সে লিগেও জয়ের পথে ফিরল কুমানের দল, শিরোপা ভাগ্য রাখল নিজেদের হাতেই।

বিতর্কিত সুপার লিগে এখনও টিকে থাকা চার দলের একটি বার্সেলোনার ম্যাচের শুরুটা হতে পারতো দারুণ। এগিয়ে যেতে পারত তৃতীয় মিনিটেই। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে মেসির বুলেট গতির শটে বল ক্রসবারের ভিতরের দিকে লেগে গোললাইনে ড্রপ খেয়েও চলে আসে।

গোলের জন্য স্বাগতিকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। অষ্টম মিনিটে মেসির নৈপুণ্যে এগিয়ে যায় তারা। সের্হিও বুসকেতসের রক্ষণচেরা থ্রু পাস বার্সেলোনা অধিনায়ক পান মাঝমাঠে। সেখান থেকে দারুণ ক্ষিপ্রতায় সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে জোরালো শটে খুঁজে নেন ঠিকানা। পেছন থেকে এক ডিফেন্ডার ধাক্কা দিলেও ভারসাম্য হারাননি তিনি।

তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সেলোনা। দ্বাদশ মিনিটে গোল হজম করে দলটি।

বাঁ দিক থেকে মার্ক কুকুরেইয়ার ক্রসে ফ্লিক করেন আনহেল রদ্রিগেস, বল লক্ষ্যের ধারেকাছেও ছিল না। কিন্তু ক্লেমোঁ লংলের গায়ে লেগে জড়ায় জালে। কিছুই করার ছিল না গোলরক্ষকের।

২৮তম মিনিটে আবারও আত্মঘাতী গোল, তবে এবার বল গেতাফের জালে।

প্রতিপক্ষের একটি আক্রমণে বল ডি-বক্সের বাইরে পেয়ে কি বুঝে গোলরক্ষককে ব্যাকপাস দিলেন ডিফেন্ডার সোফিয়ান চাকলা, দেখলেনও না অনেকটা এগিয়ে এসেছেন দাভিদ সোরিয়া। বল তার পাশ দিয়ে গড়াতে গড়াতে খুঁজে নিল ঠিকানা। রক্ষণের অমার্জনীয় ভুল!

পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ান মেসি। প্রথমে তার ডান পায়ের কোনাকুনি শটে বল ঝাঁপিয়ে পড়া সোরিয়ার আঙুল ছুঁয়ে দূরের পোস্টে লেগে ফিরে আসে। ক্লিয়ার করতে পারেনি কেউ, ফিরতি বল এবার গোলমুখে পেয়ে বাঁ পায়ের শটে স্কোরলাইন ৩-১ করেন রেকর্ড সাতবারের পিচিচি ট্রফি জয়ী। এবারের লিগে তার গোল হলো সর্বোচ্চ ২৫টি।

বিরতির পরও একইরকম প্রায় ৮০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে খেলতে থাকে বার্সেলোনা। খেলার ধারার বিপরীতে সফল স্পট কিকে দলকে লড়াইয়ে ফেরান এনেস উনাল। খানিক আগে বদলি নামা এই তুর্কি ফরোয়ার্ডকে আরাহো ফাউল করলে পেনাল্টিটি পায় গেতাফে।

ব্যবধান কমিয়ে উজ্জীবিত হয়ে ওঠে গেতাফে। তখন বার্সেলোনাকেও বলের দখল নিতে কিছুটা ভুগতে দেখা যায়।

শেষ দিকে ব্যবধান বাড়ান আরাহো। অধিনায়কের অসাধারণ কর্নারে গোলমুখে লাফিয়ে হেডে বল জালে পাঠান উরুগুয়ের ডিফেন্ডার।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস দারুণ পজিশনে পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন মেসি। তার হ্যাটট্রিক হতে পারতো তারপরও।

পরের মিনিটেই ডি-বক্সে গ্রিজমান ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু মেসি সেটি না নিয়ে সুযোগ দেন গ্রিজমানকে। কোনো ভুল করেননি বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা।  

৩১ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে তিনে ফিরল বার্সেলোনা। একটি করে ম্যাচ বেশি খেলা রিয়াল ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট যথাক্রমে ৭০ ও ৭৩।

দিয়েগো সিমেওনের দলের চেয়ে বার্সেলোনা ৫ পয়েন্টে পিছিয়ে। তবে একটি ম্যাচ কম খেলায় এবং তাদের সঙ্গে ফিরতি লেগ বাকি থাকায় শিরোপা ভাগ্য বার্সেলোনার হাতে। বাকি ম্যাচগুলো জিতলেই শিরোপা যাবে বার্সেলোনায়।

৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে সেভিয়া। ৩১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে গেতাফে।

]]>
1883174 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/23/barcelona-230421-02.jpg/ALTERNATES/w300/barcelona-230421-02.jpg 1883172 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/23/barcelona-230421-01.jpg/ALTERNATES/w300/barcelona-230421-01.jpg 1883176 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/23/barcelona-230421-03.jpg/ALTERNATES/w300/barcelona-230421-03.jpg
6 2 Home glitz গ্লিটজ news-bn 203 1883158 নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Fri, 23 Apr 2021 01:09:48 +0600 Fri, 23 Apr 2021 01:29:48 +0600 সুরকার নাদিম বললেন, ‘আমার শ্রাবণ’ আর বেঁচে নেই সুরকার নাদিম বললেন, ‘আমার শ্রাবণ’ আর বেঁচে নেই সেই আশিকি থেকে শুরু, তারপর থেকে তারা জুটি; করোনাভাইরাসে শ্রাবণের প্রাণ কেড়ে নেওয়ায় এখন একা হয়ে গেলেন নাদিম। সেই আশিকি থেকে শুরু, তারপর থেকে তারা জুটি; করোনাভাইরাসে শ্রাবণের প্রাণ কেড়ে নেওয়ায় এখন একা হয়ে গেলেন নাদিম। false https://bangla.bdnews24.com/glitz/article1883158.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/23/nadim-shrabon-bolliwood-220421.jpg/ALTERNATES/w300/nadim-shrabon-bolliwood-220421.jpg
শ্রাবণের (ডানে) সঙ্গে নাদিম (বাঁয়ে)

শ্রাবণের (ডানে) সঙ্গে নাদিম (বাঁয়ে)

বলিউডের জনপ্রিয় সুরকার নাদিম সাইফি বৃহস্পতিবার নিজের সহকর্মীর মৃত্যুর দুঃসংবাদটি জানানোর সময় কাঁদতে কাঁদতে বলছিলেন, “আমার শ্রাবণ আর বেঁচে নেই।”

শ্রাবণ রাঠোরের বয়স হয়েছিল ৬৬ বছর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত কিছু দিন ধরে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সেখানেই বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয় বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

সংবাদপত্রটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, শ্রাবণের স্ত্রী এবং ছেলে সুরকার সঞ্জীব রাঠোরও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেকটি হাসপাতালে চিকিৎসাধীন।

তিন দশক আগে মহেশ ভাটের ‘মিউজিক্যাল ফিল্ম’ আশিকি দিয়ে বলিউডে ঝড় তোলেন নাদিম-শ্রাবণ। দারুণ হিট হয়েছিল আশিকীর গানগুলো। আর সেই সঙ্গে তুমুল জনপ্রিয় করে তুলেছিল নাদিম-শ্রাবণ জুটিকে।

তারপর একে একে সাজন, সড়ক, ফুল আউর কাটে, দিল হ্যায় কি মানতা নেহি, দিওয়ানা, পরদেশ, হাম হ্যায় রাহি পেয়ার কে, রাজা হিন্দুস্থানির মতো অনেক চলচ্চিত্রের গানে সুর দিয়ে প্রায় দশক কাল বলিউডে রাজত্ব করেন তারা।

২০০০ সালের দিকে তারা আলাদা হলেও ডেভিড ধাওয়ানের ডোন্ট ডিসটার্ব চলচ্চিত্রে ২০০৯ সালে আবার এক হয়েছিলেন তারা। আশিকি দিয়ে বাঙালি গায়ক কুমার শানুরও বলিউডে অভিষেক হয়েছিল। নাদিম-শ্রাবণের ফের জোড়া লাগানোয় এই গায়কেরও ভূমিকা ছিল। 

শ্রাবণের শোকে অভিভূত নাদিম টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “আমরা পুরোটা জীবন বলতে গেলে একসঙ্গে কাটিয়েছি। সৌভাগ্য-দুর্ভাগ্য দেখেছি একসঙ্গে। দূরে থাকলেও একজনের সঙ্গে আরেকজন কখনও আলাদা ছিলাম না।

“এখন আমার মনে গভীর শূন্যতা। তার ছেলের সঙ্গে কথা হত, সে হাসপাতালে। শ্রাবণের স্ত্রীও হাসপাতালে। আমার নিজেকে খুব অসহায় লাগছে যে তাদের পাশে থাকতে পারছি না। আমার বন্ধুর পাশে দাঁড়িয়ে তাকে শেষ বিদায় জানাতে পারছি না।”

শ্রাবণের ডায়বেটিস ছিল। করোনাভাইরাস সংক্রমণে তার ফুসফুস পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাকে রাখা হয়েছিল আইসিইউতে। গত এক দিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

সুরকার শ্রাবণের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। শ্রেয়া ঘোষাল, জিৎ গাঙ্গুলি, প্রীতম, আদনান সামির মতো গায়ক-সুরকারদের শোকে ভারী হয়ে উঠেছে টুইটার।

]]>
7 2 Home cricket_bn ক্রিকেট news-bn 212 1883014 ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Thu, 22 Apr 2021 18:18:24 +0600 Thu, 22 Apr 2021 23:27:56 +0600 বাংলাদেশের আলোকিত দিনের শেষ আলোর স্বল্পতায় বাংলাদেশের আলোকিত দিনের শেষ আলোর স্বল্পতায় পর্যাপ্ত আলো না থাকায় ২৫ ওভার আগেই শেষ হয় দিনের খেলা। স্টেডিয়ামে ফ্লাড লাইট আছে, কিন্তু তা ব্যবহার করা যাবে না! সিরিজ শুরুর আগে ‘প্লেয়িং কন্ডিশন’-এ আছে এটিই। আলোকস্বল্পতায় তাই থমকে গেল বাংলাদেশের অগ্রগতি। তার আগে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের অসাধারণ জুটিতে টানা দ্বিতীয় দিন দাপটে কাটাল দল। false https://bangla.bdnews24.com/cricket/article1883014.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/shanto-mominul-220421-01.jpg3/ALTERNATES/w300/shanto-mominul-220421-01.jpg রেকর্ড গড়া জুটির পথে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪৭৪।

শেষ সেশনে হালকা বৃষ্টির পর কালো মেঘে ঢেকে যায় আকাশ। পর্যাপ্ত আলো না থাকায় ২৫ ওভার আগেই শেষ হয় দিনের খেলা।

দুর্দান্ত টেম্পারামেন্টের ছাপ রেখে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসটি ১৬৩ রানে নিয়ে থামেন শান্ত। দেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরিতে মুমিনুল করেন ১২৭ রান।

ম্যাচের প্রথম দিনে গড়া শান্ত ও মুমিনুলের দেড়শ রানের জুটি এ দিন স্পর্শ করে রেকর্ড উচ্চতা। তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ২৪২ রানের জুটি গড়েন দুজন।

১২৬ রান নিয়ে সকালে দিন শুরু করেন শান্ত, ৬৪ রান নিয়ে মুমিনুল। আগের দিন বেশ এলোমেলো বল করা লঙ্কান পেসাররা দ্বিতীয় দিনে ছিলেন অনেকটা গোছানো। লাইন-লেংথ আঁটসাঁট রেখে রান আটকানোর ছঁক নিয়ে নামেন তারা। শট খেলার সুযোগ খুব বেশি দেননি। শান্ত ও মুমিনুলও ধীরস্থির ব্যাটিংয়ে এগিয়ে নেন দলকে।

প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তোলে ৭৬ রান। এই সেশনেই মুমিনুল দেখা পান দেশের বাইরে আরাধ্য প্রথম সেঞ্চুরির।

২২৪ বল খেলে তিনি পা রাখেন তিন অঙ্কে। একাদশ সেঞ্চুরিটি তার ক্যারিয়ারের মন্থরতম শতকও।

একটু পরই শান্ত ছাড়িয়ে যান দেড়শ। লাঞ্চের পরও দারুণ খেলে দুজনের জুটি ছাড়িয়ে যায় তৃতীয় উইকেটে বাংলাদেশের আগের রেকর্ড ২৩৬ রানকে।

শান্তকে ফিরিয়ে ২৪২ রানে জুটি ভাঙার পর সতীর্থদের সঙ্গে বোলার লাহিরু কুমারার উল্লাস। ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট।

শান্তকে ফিরিয়ে ২৪২ রানে জুটি ভাঙার পর সতীর্থদের সঙ্গে বোলার লাহিরু কুমারার উল্লাস। ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট।

আগের দিন শান্ত ২৮ রানে একবার জীবন পেলেও আর কোনো সত্যিকারের সুযোগ দেননি দুজনের কেউই।

৮৫ ওভারের বেশি উইকেটে কাটানো এই জুটি শেষ পর্যন্ত থামে শান্তর বিদায়ে। লাহিরু কুমারার বলটি পিচ করে একটু থেমে আসে, শান্তর ড্রাইভে বল সরাসরি যায় বোলারের হাতে।

৩৭৮ বলে ১৭ চার ও ১ ছক্কায় ১৬৩ রানে শেষ হয় শান্তর দারুণ অভিযান।

পরে মুশফিকুর রহিমের সঙ্গে মুমিনুলের জুটিও জমে উঠছিল। তবে দীর্ঘ হয়নি। অফ স্টাম্পের বাইরে ধনাঞ্জয়া ডি সিলভার ফ্লাইটেড বলে শরীরের একটু দূরে ড্রাইভ খেলেন মুমিনুল। একটু টার্ন করে ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ যায় প্রথম স্লিপে।

৩০৪ বলে তার ১২৭ রানের ইনিংসে চার ১১টি। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ৩০০ বল তিনি খেলতে পারলেন।

এরপর মুশফিকুর রহিম ও লিটন দাসের জুটিতেও ৫০ রান এসে যায়। অনিয়মিত বোলার দিমুথ করুনারত্নের বলে একটি স্কুপ করে বাউন্ডারি ছাড়া দ্রুত রান তোলার তাড়া খুব একটা দেখা যায়নি তার ব্যাটিংয়ে। লিটন অবশ্য শট খেলেন কিছু।

দিন শেষে মুশফিক অপরাজিত ১০৭ বলে ৪৩ রানে, ৩৯ বলে ২৫ রানে লিটন।

এ দিনের ক্ষতি পুষিয়ে নিতে তৃতীয় দিনে খেলা শুরু হবে ১৫ মিনিট আগে। চেষ্টা করা হবে দিনে ৯৮ ওভার খেলা চালানোর।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৫৫ ওভারে ৪৭৪/৪ (আগের দিন ৩০২/২) (শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৪৩*, লিটন ২৫*; লাকমল ৩১-১২-৭৪-০, বিশ্ব ২৮-৮-৭৫-২, কুমারা ২৮-৪-৮৮-১, ম্যাথিউস ৭-১-১৪-০, ধনাঞ্জয়া ২৭-১-১১২-১, হাসারাঙ্গা ৩৩-২-৯৪-০, করুনারত্নে ১-০-৫-০)।

]]>
1883013 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/shanto-mominul-220421-01.jpg3/ALTERNATES/w300/shanto-mominul-220421-01.jpg রেকর্ড গড়া জুটির পথে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট। 1883012 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/kumara-220421-02.jpg/ALTERNATES/w300/kumara-220421-02.jpg শান্তকে ফিরিয়ে ২৪২ রানে জুটি ভাঙার পর সতীর্থদের সঙ্গে বোলার লাহিরু কুমারার উল্লাস। ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট।
8 2 Home politics_bn রাজনীতি news-bn 198 1883156 জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Fri, 23 Apr 2021 00:57:03 +0600 Fri, 23 Apr 2021 00:57:03 +0600 ইলিয়াসকে নিয়ে বক্তব্য: মির্জা আব্বাসের ‘ব্যাখ্যা চায়’ বিএনপি ইলিয়াসকে নিয়ে বক্তব্য: মির্জা আব্বাসের ‘ব্যাখ্যা চায়’ বিএনপি নিখোঁজ ইলিয়াস আলীর ‘গুম হওয়া’ নিয়ে মির্জা আব্বাসের সাম্প্রতিক বক্তব্যের ‘ব্যাখ্যা জানতে চেয়েছে’ বিএনপি। নিখোঁজ ইলিয়াস আলীর ‘গুম হওয়া’ নিয়ে মির্জা আব্বাসের সাম্প্রতিক বক্তব্যের ‘ব্যাখ্যা জানতে চেয়েছে’ বিএনপি। false https://bangla.bdnews24.com/politics/article1883156.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/18/abbas-mirza-180421.jpg/ALTERNATES/w300/abbas-mirza-180421.jpg সংবাদ সম্মলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি চিঠি বৃহস্পতিবার বিকালে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় পাঠানো হয়েছে।

বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশেষ পত্রবাহকের মাধ্যমে ওই চিঠি উনার শাহজাহানপুরের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।”

দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘নির্দেশে’ এই চিঠি দেওয়া হয়েছে মির্জা আব্বাসকে। তবে তাদের কেউ নাম প্রকাশ করে কথা বলতে চাননি।

ওই চিঠির বিষয়ে মির্জা আব্বাসের প্রতিক্রিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। তাকে সরকারই ‘গুম করেছে’ বলে বিএনপি অভিযোগ করে আসছে।

গত শনিবার সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনীর ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে ওই প্রসঙ্গ টেনে আব্বাস বলেন, “আমি জানি, বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগ সরকার ইলিয়াসকে গুম করে নাই। কিন্তু গুমটা করল কে? এই সরকারের কাছে আমি এটা জানতে চাই।”

তিনি বলেন, “ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তার বাকবিতণ্ডা হয় মারাত্মক রকমের। ইলিয়াস খুব গালিগালাজ করেছিল তাকে। সেই শয়তানগুলো আমাদের দলে এখনো রয়ে গেছে।”

তাদের চিহ্নিত করার জন্য ওই ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথি হিসেবে যুক্ত বিএনপি মহাসচিবের প্রতিও অনুরোধ রাখেন মির্জা আব্বাস।

তার ওই বক্তব্য নিয়ে দলের ভেতরে-বাইরে নানারকম গুঞ্জন সৃষ্টি হয়। পরদিন শাহজাহানপুরের বাসায় সাবেক ছাত্রদল নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস অভিযোগ করেন, গণমাধ্যম তার বক্তব্য ‘বিকৃত করে’ প্রকাশ করেছে।

তিনি বলেন, “একটি পত্রিকায় ছাপা হয়েছে- ইলিয়াস আলী গুমের জন্য বিএনপির কিছু নেতা দায়ী। এই কথা কী আমি বলেছি- কেউ কী প্রমাণ করতে পারবে। অসম্ভব, সম্ভব নয়। আমি স্পষ্ট করে বলতে চাই- আমরা কথা বিকৃত করা হয়েছে।”

 

আরও পড়ুন

ইলিয়াস আলীকে নিয়ে বক্তব্য ‘বিকৃতির’ অভিযোগ মির্জা আব্বাসের  

ইলিয়াসকে ‘গুমের পেছনে বিএনপির কেউ’, ইঙ্গিত মির্জা আব্বাসের  

]]>
1881506 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/18/abbas-mirza-180421.jpg/ALTERNATES/w300/abbas-mirza-180421.jpg সংবাদ সম্মলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
9 2 Home bangladesh_bn বাংলাদেশ news-bn 199 1883055 নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Thu, 22 Apr 2021 19:31:06 +0600 Thu, 22 Apr 2021 19:52:17 +0600 জলবায়ু প্রশ্নে দ্রুত কর্মপরিকল্পনা চান প্রধানমন্ত্রী জলবায়ু প্রশ্নে দ্রুত কর্মপরিকল্পনা চান প্রধানমন্ত্রী কার্বন নিঃসরণ কমাতে উন্নত দেশগুলোকে দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্বন নিঃসরণ কমাতে উন্নত দেশগুলোকে দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। false https://bangla.bdnews24.com/bangladesh/article1883055.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/sheikh-hasina-leaders-summit-220421-01.jpg/ALTERNATES/w300/sheikh-hasina-leaders-summit-220421-01.jpg
বৃহস্পতিবার রাতে ‘লিডার্স সামিট অন ক্লাইমেট’ এ ধারণকৃত ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, “বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার জন্য উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতে দ্রুত ও উচ্চাকাঙ্ক্ষী কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোকেও ঝুঁকি নিরসন ব্যবস্থায় মনোনিবেশ করা উচিত।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সভাপতিত্বে বৃহস্পতিবার শুরু হওয়া দুই দিনের এই জলবায়ু  সম্মেলনে ৪০টি দেশের নেতারা যোগ দেন। তারা সম্মেলনে জলবায়ু সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বিশ্বনেতাদের কিছু পরামর্শও দেন।

জলবায়ু সঙ্কট সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, “কোভিড-১৯ মহামারী আমাদের স্মরণ করিয়ে দিয়েছে বিশ্বব্যাপী সঙ্কট কেবলমাত্র দৃঢ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মোকাবেলা করা যেতে পারে।”

শেখ হাসিনা বলেন, “ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এবং ভি২০ (দ্য ভালনারেবল ২০) এর চেয়ার হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ তুলে ধরাই বাংলাদেশের মূল লক্ষ্য।”

বাংলাদেশে অভিযোজন সম্পর্কিত বৈশ্বিক কেন্দ্রের দক্ষিণ এশীয় আঞ্চলিক কার্যালয় রয়েছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে স্থানীয়ভাবে উদ্ভাবিত অভিযোজন প্রক্রিয়াগুলো তুল ধরা সম্ভব হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বছরে ১০ হাজার কোটি ডলারের তহবিল নিশ্চিতের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই অর্থ দুর্বল দেশগুলোর ক্ষতি বিবেচনায় নিয়ে তাদের অভিযোজন এবং ঝুঁকি নিরসনে সমভাবে বন্টন করা উচিত।”

তিনি বলেন, প্রধান অর্থনীতি, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতকে জলবায়ু অর্থায়নে ছাড় দেওয়ার পাশাপাশি উদ্ভাবনের জন্য এগিয়ে আসা উচিত। বিভিন্ন দেশের সঙ্গে প্রযুক্তি বিনিময়ের বিধান রেখে সবুজ অর্থনীতি এবং কার্বন নিরপেক্ষ প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া দরকার।”

সম্মেলন অংশ নেওয়ার আমন্ত্রণ জানানোয় জো বাইডেনকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তনের প্রশংসা করেন।

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকলেও সম্পদের সীমাবদ্ধতা নিয়ে বাংলাদেশ অভিযোজন ও প্রশমন বিষয়ে বিশ্বে নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে।”

এই প্রসঙ্গে তিনি বলেন, জলবায়ু বিষয়ক অভিযোজন এবং দুর্যোগ মোকাবেলায় প্রতি বছর বাংলাদেশ ৫০০ কোটি ডলার ব্যয় করে, যা জিডিপির প্রায় ২.৫ শতাংশ।

মিয়ানমারের বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “বাংলাদেশ কম কার্বন নিঃসরণের মাধ্যমে উন্নয়নের পথে রয়েছে। আমাদের ন্যাশনালি ডিটারমাইন্ড কনট্রিবিউশন- এনডিসি এবং অভিযোজন লক্ষ্য বাড়াতে আমরা ঝুঁকি কমানোর প্রক্রিয়ায় বিদ্যমান জ্বালানি, শিল্প ও পরিবহন খাতের পাশাপাশি আরও কিছু খাত অন্তর্ভুক্ত করেছি। আমাদের ২০২১ সালের মধ্যে একটি মানসম্পন্ন এনডিসি তৈরির পরিকল্পনা রয়েছে।”

]]>
1883033 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/sheikh-hasina-leaders-summit-220421-01.jpg/ALTERNATES/w300/sheikh-hasina-leaders-summit-220421-01.jpg 1883034 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/sheikh-hasina-leaders-summit-220421-02.jpg/ALTERNATES/w300/sheikh-hasina-leaders-summit-220421-02.jpg
10 2 Home coronavirus-pandemic করোনাভাইরাস মহামারী news-bn 10790 1882855 জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Thu, 22 Apr 2021 16:50:59 +0600 Thu, 22 Apr 2021 18:23:25 +0600 দেশে এক দিনে আরও ৯৮ মৃত্যু করোনাভাইরাস: এক দিনে আরও ৯৮ মৃত্যু দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে; একদিনে আরও ৪ হাজার ১৪ জনের মধ্যে ধরা পড়েছে সংক্রমণ। দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে; একদিনে আরও ৪ হাজার ১৪ জনের মধ্যে ধরা পড়েছে সংক্রমণ। false https://bangla.bdnews24.com/coronavirus-pandemic/article1882855.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/17/pray-rayer-bazar-graveyard-coronavirus-death-160421-25.jpg/ALTERNATES/w300/pray-rayer-bazar-graveyard-coronavirus-death-160421-25.jpg শুক্রবার জুমার নামাজ শেষে রায়েরবাজার কবরস্থানে জিয়ারত করতে এসে স্বজনদের অনেকেই কান্নায় ভেঙে পরেন । ছবি: মাহমুদ জামান অভি
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৮ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ৭৮১ জনে পৌঁছাল।

আর গত এক দিনে আরও ৪ হাজার ১৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জন হল।

সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে আরও ৭ হাজার ২৬৬ জন গত এক দিনে সেরে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা সাত লাখ পেরিয়ে যায় গত ১৪ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৫ এপ্রিল তা দশ হাজার ছাড়িয়ে যায়।

এর মধ্যে ১৬ থেকে ১৯ এপ্রিল চার দিন দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল একশর বেশি। ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত তিন দিন ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা একশর কাছাকাছিই থাকছে।

বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৪ কোটি ৩৯ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩০ লাখ ৬০ হাজারের বেশি মানুষের।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৩তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৭তম অবস্থানে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৪৯টি ল্যাবে ২৭ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫২ লাখ ৭৭ হাজার ১১২টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ২৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ লাখ ১৫ হাজার ৯৭৯টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ১৩ লাখ ৬১ হাজার ১৩৩ টি।

 

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৬২ জন পুরুষ আর নারী ৩৬ জন। তাদের ৪৬ জন সরকারি হাসপাতালে ৪৬ জন বেসরকারি হাসপাতালে এবং ছয়জন বাড়িতে মারা গেছেন।

তাদের মধ্যে ৫৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ২০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, ২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছর. ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছর এবং ২ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল।

মৃতদের মধ্যে ৫৫ জন ঢাকা বিভাগের, ২০ জন চট্টগ্রাম বিভাগের, ৬ জন রাজশাহী বিভাগের, ৫ জন খুলনা বিভাগের, ৪ জন সিলেট বিভাগের, ৩ জন রংপুর বিভাগের এবং ৫ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

দেশে এ পর্যন্ত মারা যাওয়া ১০ হাজার ৬৮৩ জনের মধ্যে সাত হাজার ৮৮৬ জনই পুরুষ এবং দুই হাজার ৭৯৭ জন নারী।

বাংলাদেশে কোভিড-১৯: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য নিয়ে পুরনো সব খবর

]]>
1880997 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/17/pray-rayer-bazar-graveyard-coronavirus-death-160421-25.jpg/ALTERNATES/w300/pray-rayer-bazar-graveyard-coronavirus-death-160421-25.jpg শুক্রবার জুমার নামাজ শেষে রায়েরবাজার কবরস্থানে জিয়ারত করতে এসে স্বজনদের অনেকেই কান্নায় ভেঙে পরেন । ছবি: মাহমুদ জামান অভি
11 2 Home bangladesh_bn বাংলাদেশ news-bn 199 1883053 নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Thu, 22 Apr 2021 19:15:26 +0600 Thu, 22 Apr 2021 21:56:57 +0600 ‘ভার্চুয়াল’ হাজিরায় বিশেষ জজ আদালতও চালু রাখার নির্দেশ ‘ভার্চুয়াল’ হাজিরায় বিশেষ জজ আদালতও চালু রাখার নির্দেশ করোনাভাইরাস মহামারীর মধ্যে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে শুধু জামিন ও অতি জরুরি ফৌজদারি আবেদন নিষ্পত্তি করতে এবার বিভাগীয় বিশেষ জজ বা বিশেষ জজ আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। করোনাভাইরাস মহামারীর মধ্যে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে শুধু জামিন ও অতি জরুরি ফৌজদারি আবেদন নিষ্পত্তি করতে এবার বিভাগীয় বিশেষ জজ বা বিশেষ জজ আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। false https://bangla.bdnews24.com/bangladesh/article1883053.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/05/11/vertual-court-110520.jpg/ALTERNATES/w300/vertual-court-110520.jpg
প্রধান বিচারপতির আদেশে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা আসে।

এতে বলা হয়, বিভাগীয় বিশেষ জজ/বিশেষ জজ সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২২০’ ও সংশ্লিষ্ট বিষয়ে সর্বোচ্চ আদালতের বিজ্ঞপ্তি অনুসরণ করে ‘শুধু জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্তসমূহ নিষ্পত্তি করার উদ্দেশ্যে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনা করবেন। 

রোববার থেকে এ আদেশ কার্যকর হবে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিস্তার ঠেকাতে সরকার প্রথম দফায় গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারা দেশে শপিং মল, দোকান-পাট, হোটেল-রেস্তারাঁসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেয়।

ওইদিন রাতেই সীমিত পরিসরে দেশের আদালত পরিচালনার সিদ্ধান্ত আসে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছ থেকে।

বিচার বিভাগ প্রধানের আদেশে এ সংক্রান্ত আলাদা তিনটি বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এসব বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ এপ্রিল থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে শুধু আপিল বিভাগের চেম্বার আদালত, হাই কোর্টের চারটি বেঞ্চ চালু থাকবে।

আর মুখ্য বিচারকি হাকিম বা মুখ্য মহানগর হাকিমের আদালত সীমিত পরিসরে চালু থাকবে, তবে সব অধস্তন আদালত বা ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ থাকবে।

এরপর গত ১৩ এপ্রিল আরেক বিজ্ঞপ্তিতে ভার্চুয়ালি সীমিত পরিসরে আপিল বিভাগের বিচারকাজ পরিচালনার কথা জানানো হয়।

এদিকে গত ১২ এপ্রিল থেকে বিশেষ জজ আদালত বাদে দেশের সব অধঃস্তন আদালত ও ট্রাইব্যুনালে জামিন আবেদন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি ভার্চুয়ালি হচ্ছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেছেন, “গতকাল (বুধবার) পর‌্যন্ত সাত কার‌্যদিবসে ২৩ হাজার ৭৮৪ টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ১৩ হাজার ৬০৭ জন হাজতি ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।”

এ অবস্থায় বিভাগীয় বিশেষ জজ বা বিশেষ জজ আদালতের বিচারকাজও ভার্চুয়ালি পরিচালনার এ নির্দেশনা এল।

]]>
1757426 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/05/11/vertual-court-110520.jpg/ALTERNATES/w300/vertual-court-110520.jpg
12 2 Home economy_bn অর্থনীতি news-bn 202 1883125 জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Thu, 22 Apr 2021 22:13:20 +0600 Thu, 22 Apr 2021 22:13:20 +0600 কোভিড-১৯: উন্নয়নকাজে অগ্রগতি ৬ বছরের সর্বনিম্ন কোভিড-১৯: উন্নয়নকাজে অগ্রগতি ৬ বছরের সর্বনিম্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় চলতি অর্থবছরের বরাদ্দের মাত্র ৪২ শতাংশ অর্থ নয় মাসে ব্যয় করতে পেরেছে সরকার। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় চলতি অর্থবছরের বরাদ্দের মাত্র ৪২ শতাংশ অর্থ নয় মাসে ব্যয় করতে পেরেছে সরকার। false https://bangla.bdnews24.com/economy/article1883125.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/12/11/padma-bridge-091220-05.jpg/ALTERNATES/w300/padma-bridge-091220-05.jpg
উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের ৮৭ হাজার ৭৩৫ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে।

অর্থবছরের প্রথম নয় মাসের এই ব্যয় আনুপাতিক হারের দিক দিয়ে বিগত ছয় বছরের মধ্যে সবচেয়ে কম।

এর আগে ২০১৫-১৬ অর্থবছরের প্রথম নয় মাসে মাত্র ৪১ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছিল।

এ বিষয়ে আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলতি অর্থবছরের এ পর্যন্ত টানা কোভিড-১৯ মহামারী কবলে থাকায় উন্নয়ন কাজের কিছুটা ব্যঘাত ঘটেছে বলেই এমনটা হয়েছে।

“বিশেষ করে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে উন্নয়নকাজ বাস্তবায়ন বাধাগ্রস্ত বেশি হয়েছে।”

‘পিছিয়ে পড়া’ প্রায় ৭০টি প্রকল্পের দুর্বলতা কাটিয়ে উঠার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে লিখিতভাবে তাগাদা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রদীপ রঞ্জন বলেন, “লকডাউন উঠিয়ে নেওয়ার পর যেটুকু সময় পাওয়া যাবে সেসময় প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে আমরা আরও কার্যক্রম জোরদার করব। শেষ পর্যন্ত বাস্তবায়ন পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।”

আইএমইডির হালনাগাদ তথ্যে দেখা যায়, গত জুলাই থেকে মার্চ পর্যন্ত অর্থবছরের প্রথম নয় মাসে মাত্র ৮৭ হাজার ৭৩৫ কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হয়েছে, যা সংশোধিত এডিপি বরাদ্দের ৪১ দশমিক ৯২ শতাংশ।

এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৫৫ হাজার ৭৭৫ কোটি টাকা বা বরাদ্দের ৪১ দশমিক ৪২ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে। আর বৈদেশিক সহায়তা বা প্রকল্প সহায়তার খাত থেকে ৪৬ দশমিক ৮২ শতাংশ বা ২৯ হাজার ৪৯৫ কোটি টাকা ব্যয় করা সম্ভব হয়েছে।

চলতি অর্থবছরের মুল এডিপি‘র আকার ছিল ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা। তবে গত মার্চ মাসে চলতি অর্থবছরের মুল বরাদ্দ থেকে ৭ হাজার ৫০২ কোটি টাকা কমিয়ে সরকার ১ লাখ ৯৭ হাজার ৬৪৩ কোটি টাকায় নামিয়ে আনে।

আইএমইডির প্রতিবেদনে দেখা গেছে, অর্থব্ছরের প্রথম নয় মাসে বরাদ্দের দিক দিয়ে বড় ১৫ মন্ত্রণালয় ও বিভাগের গড় বাস্তবায়ন জাতীয় বাস্তবায়নের চাইতে কিছুটা বেশি ৪২ দশমিক ৩২ শতাংশ। এই ১৫টি মন্ত্রণালয় ও বিভাগকে মোট বরাদ্দে প্রায় ৮৫ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।

এরমধ্যে সবচেয়ে বেশি ৫৪ শতাংশ বাস্তবায়ন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ দশমিক ৬১ শতাংশ বরাদ্দ ব্যয় করেছে বিদ্যুৎ বিভাগ। তৃতীয় সর্বোচ্চ ৫১ দশমিক ১৩ শতাংশ বরাদ্দ ব্যয় করেছে সেতু বিভাগ।

এরপর ৪৯ দশমিক ৭৬ শতাংশ বরাদ্দ ব্যয় করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। রেলপথ মন্ত্রণালয় বাস্তবায়ন করেছে ৪৯ দশমিক ৬১ শতাংশ। প্রধানমন্ত্রীর কার্যালয় ব্যয় করেছে বরাদ্দের ৪৮ শতাংশ এবং স্থানীয় সরকার বিভাগ ৪৪ দশমিক ১৪ শতাংশ বাস্তবায়ন করেছে।

এছাড়াও সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ ৩৮ দশমিক ৬১ শতাংশ, শিল্প মন্ত্রণালয় ৩৮ দশমিক ৪৭ শতাংশ, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় ৩৮ দশমিক ১৬ শতাংশ, পানি সম্পদ মন্ত্রণালয় ৩৬ দশমিক ৮১ শতাংশ, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় ৩৬ দশমিক ২২ শতাংশ, নৌ পরিবহণ মন্ত্রণালয় ৩২ দশমিক ৮৫ শতাংশ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় প্রায় ২৮ শতাংশ  এবং স্বাস্থ্য সেবা বিভাগ মাত্র ২১ শতাংশ বরাদ্দ বাস্তবায়ন করেছে।

]]>
1836238 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/12/11/padma-bridge-091220-05.jpg/ALTERNATES/w300/padma-bridge-091220-05.jpg
13 2 Home world_bn বিশ্ব news-bn 200 1882995 >> রয়টার্স >> রয়টার্স Thu, 22 Apr 2021 17:44:45 +0600 Thu, 22 Apr 2021 17:59:28 +0600 মঙ্গলে প্রথম অক্সিজেন তৈরি করল নাসার রোভার মঙ্গলে প্রথম অক্সিজেন তৈরি করল নাসার রোভার মঙ্গল গ্রহের পাতলা স্তরের কার্বন ডাই অক্সাইড পূর্ণ বায়ুমন্ডল থেকে প্রথমবার শ্বাস নিতে পারার মতো অক্সিজেন তৈরি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোভার পারসিভিয়ারেন্স। মঙ্গল গ্রহের পাতলা স্তরের কার্বন ডাই অক্সাইড পূর্ণ বায়ুমন্ডল থেকে প্রথমবার শ্বাস নিতে পারার মতো অক্সিজেন তৈরি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোভার পারসিভিয়ারেন্স। false https://bangla.bdnews24.com/world/article1882995.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/mars-rover-220421-01.jpg/ALTERNATES/w300/mars-rover-220421-01.jpg
গত শুক্রবার মঙ্গলে প্রথম ছোট্ট হেলিকপ্টার ‘ইনজেনুয়িটি’ ওড়ানোর পর এবার পারসিভিয়ারেন্স মিশনে প্রযুক্তির আরেক সাফল্য এল।

বিবিসি জানায়, এই রোভারে আছে ‘মার্স অক্সিজেন ইন-সিটু রিসোর্স ইউটিলাইজেশন এক্সপেরিমেন্ট’ বা মোক্সি। এই যন্ত্র দিয়েই তৈরি করা হয়েছে অক্সিজেন।

ছয় চাকার রোভার ১৮ ফেব্রুয়ারিতে মঙ্গলে নামার পর গত ২০ এপ্রিল অর্থাৎ, মঙ্গলের দিনের হিসাবে ৬০ তম মার্সিয়ান ডে-তেই অক্সিজেন ছেঁকে বের করার পরীক্ষা করে ফেলেছে।

প্রাথমিকভাবে ৫ গ্রাম অক্সিজেন তৈরি হয়েছে। মঙ্গলে একজন নভোচারীর ১০ মিনিট শ্বাস নিতে এই পরিমাণ অক্সিজেন দরকার হয়। মোক্সির সাহায্যে ঘন্টায় ১০ গ্রাম অক্সিজেনও তৈরি করা যেতে পারে।

ভবিষ্যতে মঙ্গলে মানুষ পাঠানোর মিশনে অক্সিজেন তৈরির আরও উচ্চ-ক্ষমতাসম্পন্ন মোক্সি পাঠানোর চিন্তা করছে নাসা। তাতে করে নভোচারীদের চাহিদা মেটাতে পৃথিবী থেকে আর বিপুল পরিমাণ অক্সিজেন সেখানে বয়ে নিয়ে যেতে হবে না।

মঙ্গলের বাতাস ছেঁকেই তৈরি হবে ফুরফুরে অক্সিজেন। এতে শ্বাসবায়ু তো বটেই, রকেটের জ্বালানি নিয়েও আর মাথা ঘামাতে হবে না। মঙ্গলে তৈরি অক্সিজেন দিয়েই রকেটের জ্বালানি তৈরি করা যাবে। আর তেমন হলে মঙ্গল থেকে পৃথিবীতে যাতায়াতও সহজ হয়ে যাবে।

নাসার হিসাবমতে, চারজন নভোচারীর রকেটে চেপে মঙ্গলে যেতে প্রায় ৭ মেট্রিক টন জ্বালানি লাগে, সেইসঙ্গে দরকার হয় ২৫ মেট্রিক টন অক্সিজেন।

সেক্ষেত্রে পৃথিবী থেকে মঙ্গলে ২৫ টন অক্সিজেন ট্যাংক বয়ে নিয়ে যাওয়ার চাইতে বরং এক টন ওজনের একটি অক্সিজেন তৈরির যন্ত্র বয়ে নিয়ে যাওয়া সহজ, বলেন মোক্সির প্রিন্সিপাল ইনভেস্টিগেটর মাইকেল হেচেট।

মঙ্গলগ্রহে থেকে কাজ করা নভোচারীদের একবছরের জন্য এক মেট্রিক টন মতো অক্সিজেন দরকার হতে পারে বলে জানান তিনি। এর জন্য আগামী দু’বছর মোক্সিকেই বার বার কাজে লাগিয়ে এই পরিমাণ অক্সিজেন উৎপাদনের পরিকল্পনা করছেন নাসার বিজ্ঞানীরা।

]]>
1882994 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/mars-rover-220421-01.jpg/ALTERNATES/w300/mars-rover-220421-01.jpg
14 2 Home bangladesh_bn বাংলাদেশ news-bn 199 1883118 জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Thu, 22 Apr 2021 21:44:25 +0600 Thu, 22 Apr 2021 21:44:25 +0600 কোভিড-১৯: ঢাকা মহানগর জেনারেল হাসপাতালও ‘প্রস্তুত’ কোভিড-১৯: ঢাকা মহানগর জেনারেল হাসপাতালও ‘প্রস্তুত’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মহানগর জেনারেল হাসপাতালে ‘শিগগিরই’ আবার করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবা শুরু হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মহানগর জেনারেল হাসপাতালে ‘শিগগিরই’ আবার করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবা শুরু হবে। false https://bangla.bdnews24.com/bangladesh/article1883118.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/dhaka-mohanagar-general-hospital-220421-01.jpg/ALTERNATES/w300/dhaka-mohanagar-general-hospital-220421-01.jpg
কিছু প্রস্তুতি শেষে আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে এ হাসপাতালে রোগী ভর্তি শুরু করা যাবে বলে মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা জেনারেল হাসপাতালের প্রস্তুতি দেখতে গিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম পেতে দেরি হওয়ায় এ হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা কার্যক্রম আগে শুরু করা যায়নি।

“করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর প্রথমবার যে চিকিৎসক দেওয়া হয়েছিল, তাদের ফিরিয়ে নেওয়া হয়েছিল। পাঁচটি আইসিইউ শয্যা দিতে দেরি হয়েছে। আনুষঙ্গিক যে সুযোগ-সুবিধা প্রয়োজন সেগুলো আমরা সময়মত পাইনি।”

মেয়র জানান, এ বছর সংক্রমণ বাড়তে শুরু করার পর এ হাসপাতালে আবার কোভিড সেবা শুরু করার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে সহযোগিতা করা হচ্ছে। ভৌত অবকাঠামোগত উন্নয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

“আমরা আশা করছি, এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে এখানে চিকিৎসা কার্যক্রম শুরু করা যাবে। এখানে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট, আইসিইউর জন্য বিশেষজ্ঞ চিকিৎসক লাগবে। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলছি। আশা করছি দ্রুতই প্রয়োজনীয় সব পাব।”

ঢাকা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. প্রকাশ রায় জানান, ‘কোভিড ডেডিকেটেড’ হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য ৫৬ জন চিকিৎসক এবং ৬০ জন নার্স চেয়েছেন তারা। ইতোমধ্যে ১৬ জন চিকিৎসক এবং ২২ জন নার্স কাজে যোগ দিয়েছেন।

“আগামী রোববারের মধ্যে কেন্দ্রীয় অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হবে বলে আজ জানানো হয়েছে। আশা করছি, আমরা দ্রুতই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বিশেষজ্ঞ ও মেডিকেল স্পেশালিস্ট পেয়ে যাব। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এখানে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম শুরু করা যাবে।”

ডা. প্রকাশ রায় জানান, কোভিড আক্রান্তদের চিকিৎসায় প্রাথমিকভাবে ভেন্টিলেটরসহ পাঁচটি আইসিইউ শয্যা, ৩০টি হাই ফ্লো নেইজল ক্যানুলাসহ শয্যা এবং ৭৫টি আইসোলেশন শয্যা নিয়ে কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।

হাসপাতাল পরিদর্শনের সময় দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদও মেয়রের সঙ্গে ছিলেন।

গতবছর মার্চে দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর ঢাকার যেসব হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দেওয়া শুরু হয়েছিল, তার মধ্যে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালও ছিল।

সংক্রমণ কমে এলে গত বছরের অগাস্টে ১২টি হাসপাতালের কার্যক্রম বন্ধ করতে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে চিঠি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ওই তালিকায় ছিল।

এ বছরের শুরুতে সংক্রমণ আবার বাড়তে শুরু করলে গত ২২ মার্চ মহানগর জেনারেল হাসপাতালসহ পাঁচটি হাসপাতালকে সেবার জন্য প্রস্তুত করার নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোভিড হাসপাতালে গত ১৮ এপ্রিল রোগী ভর্তি শুরু হয়েছে। সেখানে ২১২টি আইসিইউ আছে; এইচডিইউতে আছে প্রায় আড়াইশ বেড।

]]>
1883116 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/dhaka-mohanagar-general-hospital-220421-01.jpg/ALTERNATES/w300/dhaka-mohanagar-general-hospital-220421-01.jpg 1883117 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/dhaka-mohanagar-general-hospital-220421-02.jpg/ALTERNATES/w300/dhaka-mohanagar-general-hospital-220421-02.jpg 1883115 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/taposh-mohanagar-general-hospital-220421-02.jpg/ALTERNATES/w300/taposh-mohanagar-general-hospital-220421-02.jpg
15 2 Home world_bn বিশ্ব news-bn 200 1882829 নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Thu, 22 Apr 2021 11:14:47 +0600 Thu, 22 Apr 2021 11:20:37 +0600 ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো একদিনে তিন লাখেরও বেশি রোগী শনাক্তের বিশ্ব রেকর্ড হয়েছে ভারতে। করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো একদিনে তিন লাখেরও বেশি রোগী শনাক্তের বিশ্ব রেকর্ড হয়েছে ভারতে। false https://bangla.bdnews24.com/world/article1882829.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/coronavirus-india-220421-01.jpg/ALTERNATES/w300/coronavirus-india-220421-01.jpg
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লাখ ১৪ হাজার ৮৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এর আগে একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্তের বিশ্ব রেকর্ড হয়েছিল যুক্তরাষ্ট্রে। জানুয়ারিতে দেশটি একদিনে সর্বোচ্চ দুই লাখ ৯৭ হাজার ৪৩০ জন রোগী শনাক্তের কথা জানিয়েছিল। এবার তা ছাড়িয়ে গেল ভারত।

এতে ভারতে মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা এক কোটি ৫৯ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্ত রোগীর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে দেশটি।  

একইদিন ভারতে কোভিড-১৯ জনিত মৃত্যুরও নতুন রেকর্ড হয়েছে, মারা গেছে ২১০৪ জন। এতে দেশটিতে মহামারীতে মোট মৃত্যু এক লাখ ৮৪ হাজার ৬৫৭ জনে দাঁড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে।

মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পরই ভারতে অবস্থান।

]]>
1882827 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/coronavirus-india-220421-01.jpg/ALTERNATES/w300/coronavirus-india-220421-01.jpg
16 2 Home economy_bn অর্থনীতি news-bn 202 1883105 নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Thu, 22 Apr 2021 21:27:23 +0600 Thu, 22 Apr 2021 21:45:06 +0600 মহামারীতে কর্মসংস্থান: ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক মহামারীতে কর্মসংস্থান: ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক করোনাভাইরাস মহামারীর ক্ষতি দ্রুত কাটাতে নতুন কর্মসংস্থান তৈরি, অর্থনীতির পুনরুদ্ধার এবং ভবিষ্যতের সঙ্কট মোকাবিলায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। করোনাভাইরাস মহামারীর ক্ষতি দ্রুত কাটাতে নতুন কর্মসংস্থান তৈরি, অর্থনীতির পুনরুদ্ধার এবং ভবিষ্যতের সঙ্কট মোকাবিলায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। false https://bangla.bdnews24.com/economy/article1883105.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2013/01/16/world-bank-logo.jpg/ALTERNATES/w300/World+Bank+logo.jpg
বৃহস্পতিবার এ বিষয়ে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্ব ব্যাংকের কাট্রি ডিরেক্টর মার্সি টেম্বন।

উন্নয়ন সহযোগী সংস্থাটির ৭৫ কোটি ডলারের বাজেট সহায়তার অংশ হিসেবে তৃতীয় ও শেষ কিস্তিতে এ অর্থ পাবে বাংলাদেশ বলে বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, এ কর্মসূচির আওতায় গুনগত ও অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান সৃষ্টির জন্য সংস্কারের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। একই সঙ্গে করোনাভাইরাস মহামারী মোকাবিলায় সরকারের কার্যক্রমে সহায়তার সুযোগ থাকবে।

এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নীতি ও কাঠামোর আধুনিকায়ন, কর্মীদের সামাজিক নিরাপত্তার উন্নয়ন, তরুণ, নারী ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের মানসম্মত কাজ পাওয়ার জন্য এই অর্থায়ন ব্যয় করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ব ব্যাংকের বোর্ড সভায় গত বছর ২৬ জুন এই ঋণ অনুমোদন দেওয়া হয়। সংস্থার সহযোগী প্রতিষ্ঠান আইডিএ এই ঋণ দেবে।

এর আগে ২৫ কোটি ডলার করে দুই কিস্তিতে ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে অর্থ ছাড় হয়। ৩০ বছর মেয়াদের এই ঋণের গ্রেস পিরিয়ড পাঁচ বছর।

বাজেট সহায়তার এই ঋণ কর্মসূচি ৫০ লাখ কর্মসংস্থান রক্ষায় সহায়তা করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের বেতন দেওয়ার বেলাতেও ভূমিকা রেখেছে। অভিবাসী জনশক্তিসহ ক্ষুদ্র উদ্যোক্তারাও এর সুফল পেয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার চুক্তি সইয়ের পর ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, “মহামারীকালে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগণের সঙ্কট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ব্যবসা-উদ্যোগের সুরক্ষার কার্যক্রমও চলছে। এই কর্মসূচি কর্মসংস্থান রক্ষা এবং লাখো গরীব মানুষের আয় বজায় রাখতে সহায়ক হয়েছে।”

বাংলাদেশ ও ভুটানে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, কোভিড- ১৯ মহামারী দরিদ্র ও ঝুঁকিপূর্ণদের জীবন ও জীবিকায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে।

“মহামারীতে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়া ক্ষতিগ্রস্তদের রক্ষায় সরকারের আর্থিক সহায়তায় এই কর্মসূচি সহায়ক হবে। পাশাপাশি আরও বেশি মানসম্মত কাজের ক্ষেত্র তৈরিতে সহযোগিতা করবে। বাংলাদেশের উচ্চ-মধ্যম আয়ের দেশ হওয়ার পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তা সহায়ক হবে।”

]]>
17 2 Home politics_bn রাজনীতি news-bn 198 1883066 জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Thu, 22 Apr 2021 19:54:36 +0600 Thu, 22 Apr 2021 19:54:36 +0600 হেফাজতের দায়িত্ব তো আওয়ামী লীগই নিয়েছে: ফখরুল হেফাজতের দায়িত্ব তো আপনারাই নিয়েছেন: আওয়ামী লীগকে ফখরুল বিএনপি নয়, আওয়ামী লীগই হেফাজতে ইসলামে ‘সম্পৃক্ত’ বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নয়, আওয়ামী লীগই হেফাজতে ইসলামে ‘সম্পৃক্ত’ বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। false https://bangla.bdnews24.com/politics/article1883066.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/fakhrul-jsd-220421.jpg/ALTERNATES/w300/fakhrul-jsd-220421.jpg
হেফাজতকেন্দ্রিক সাম্প্রতিক সহিংসতায় বিএনপিকে জড়িয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় এই জবাব দিলেন তিনি।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব ফখরুল বলেন, “২৬ মার্চের পর থেকে গত কয়েকদিনে বোধহয় কয়েক হাজার গ্রেপ্তার করে ফেলেছে। আমাদের চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়ীয়া, ঢাকায় দলের (বিএনপি) কর্মীরা রাতে বাসায় থাকতে পারে না। কিছু বলতে গেলেই তারা বলে যে হেফাজতের সাথে সম্পৃক্ত আছে।

“আরে হেফাজতের সাথে সম্পৃক্ত তো আপনারা। প্রধানমন্ত্রীর বাসায় বসে মিটিং করে তাদের (হেফাজতে ইসলাম) সঙ্গে চুক্তি করেছেন এবং প্রধানমন্ত্রীকে কওমী মাতা হিসেবে উপাধি দেওয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তো সরাসরি বলে ফেলেন, এত কোটি টাকা দিয়েছি, আমরাই একমাত্র কাজ করছি, আর তো কেউ কাজ করছে না। দায়িত্ব তো আপনারাই নিয়েছেন। দায়িত্ব তো পালন করতে হবে আপনাদেরই।”

সরকার ভিন্ন মত প্রকাশের কোনো সুযোগ দিচ্ছে না দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “আপনি গণতন্ত্রের কথা বলবেন, অথচ কাউকে প্রতিবাদ করতে দেবেন না, আপনি কাউকে কথা বলতে দেবেন না, অন্যায়গুলোকে তুলে ধরতে দেবেন না, ভুলগুলোকে চিহ্নিত করতে দেবেন না। সেটা তো আর যাই হোক গণতান্ত্রিক সরকার হতে পারে না।”

একাদশ সংসদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আপনারাই নিশ্চিত করে দিয়েছেন কারা কারা পার্লামেন্ট সদস্য হবেন, কারা কারা হবেন না। সেই পার্লামেন্টে যা খুশি তাই আপনারা করছেন।”

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সরকারের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করে ফখরুল বলেন, “ভ্যাকসিন প্রথম বার যারা নিয়েছেন, তারা দ্বিতীয়বার সবাই পাবেন কি না, তা আমি জানি না।

“একজন কিছুদিন আগে বলেছেন যে, একটা মাত্র দেশের উপরে এই যে নির্ভর করে ভ্যাকসিন সংগ্রহ করা-এটাও তো একটা ক্রিমিনাল অফেন্স। আপনি চীনকে বলে দিলেন যে, না তোমার এটা আমার দরকার নেই।”

এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি পথ বের করার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

আলোচনায় জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, “জাতিকে ঐক্যবদ্ধ করে এই সমস্যা মোকাবেলা করতে হবে। জনগণের অংশীদারিত্ব ছাড়া এই সমস্যা মোকাবেলা করা সম্ভব না। সরকারকে বলব, জাতিকে ঐক্যবদ্ধ করুন।”

জেএসডির উদ্যোগে ‘করানো মোকাবিলায় স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক এই ভার্চুয়াল আলোচনা সভায় মূল প্রস্তাব উপস্থাপন করেন দলটির কার্যকরী সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন।  

আসম আবদুর রবের সভাপতিত্বে ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও ফারাহ খানের সঞ্চালনায় আলোচনা সভায় সুশাসনের জন্য নাগরিক(সুজন) সম্পাদক  বদিউল আলম মজমুদার, জেএসডির কার্যকরী সভাপতি মো.সিরাজ মিয়া, আকম আনিসুর রহমান খান কামাল, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন তালুকদার, সহসভাপতি তৌহিদুল হোসেন বক্তব্য রাখেন।

]]>
18 2 Home samagrabangladesh সমগ্র বাংলাদেশ news-district 9945 1883016 মানিকগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মানিকগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Thu, 22 Apr 2021 18:22:09 +0600 Thu, 22 Apr 2021 18:52:24 +0600 ফেইসবুকে ‘হেফাজতের পোস্ট শেয়ার করা’ আ.লীগ নেতা কারাগারে ফেইসবুকে ‘হেফাজতের পোস্ট শেয়ার করা’ আ.লীগ নেতা কারাগারে হেফাজতে ইসলামের সরকার বিরোধী পোস্ট ফেইসবুকে শেয়ার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আওয়ামী লীগের মানিকগঞ্জের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। হেফাজতে ইসলামের সরকার বিরোধী পোস্ট ফেইসবুকে শেয়ার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আওয়ামী লীগের মানিকগঞ্জের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। false https://bangla.bdnews24.com/samagrabangladesh/article1883016.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/manikganj-oli-220421-01.jpg/ALTERNATES/w300/manikganj-oli-220421-01.jpg
বৃহস্পতিবার দুপুরে তাকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার অলি আহমেদ (৫২) মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

সিঙ্গাইর থানার ওসি আসলাম হোসেন জানান, ছাত্রলীগের এক নেতার মামলায় বুধবার রাতে অলি আহমেদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ মামলার বাদী উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক টিপু সুলতান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি এবং সরকার বিরোধী হেফাজত ইসলামের বিভিন্ন অপপ্রচার আওয়ামী লীগের নেতা অলি আহমেদ তার ব্যক্তিগত ফেইসবুক পেজে নিয়মিত পোস্ট ও শেয়ার করতেন।

“এ বিষয়ে তাকে একাধিকবার অবগত করা হলেও তিনি তাতে কান দেননি।”

গত বুধবার হেফাজত ইসলামের সরকারবিরোধী একটি অপপ্রচার তিনি তার ফেইসবুক পেজে শেয়ার করেন উল্লেখ করে তিনি জানান, এ কারণে ক্ষুব্ধ হয়ে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন।

এ ব্যাপারে জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিয়াজুল ইসলাম জানান, ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে আগামীতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে অলি আহমেদ পোস্টার, ফেস্টুন ছাপিয়ে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন।

তিনি দাবি করেন, ‘দলের নিবেদিতপ্রাণ কর্মী’ অলি আহমেদ মোবাইল ফোন ঠিকমতো ব্যবহার করতে পারেন না।

]]>
1883015 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/22/manikganj-oli-220421-01.jpg/ALTERNATES/w300/manikganj-oli-220421-01.jpg
19 2 Home bangladesh_bn বাংলাদেশ news-bn 199 1882926 জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Thu, 22 Apr 2021 15:47:34 +0600 Thu, 22 Apr 2021 15:47:34 +0600 বারবার ঢেউ সামলানো সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী বারবার ঢেউ সামলানো সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যবিধি না মানলে দেশে করোনাভাইরাস সংক্রমণের ‘তৃতীয় ঢেউয়ের’ শঙ্কা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বারবার এমন পরিস্থিতি হলে সামাল দেওয়া ‘সম্ভব হবে না’। স্বাস্থ্যবিধি না মানলে দেশে করোনাভাইরাস সংক্রমণের ‘তৃতীয় ঢেউয়ের’ শঙ্কা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বারবার এমন পরিস্থিতি হলে সামাল দেওয়া ‘সম্ভব হবে না’। false https://bangla.bdnews24.com/bangladesh/article1882926.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/03/31/covid-19-test-mugda-310321-02.jpg/ALTERNATES/w300/covid-19-test-mugda-310321-02.jpg ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ নমুনা পরীক্ষা করাতে আসা মানুষের ভিড়। ফাইল ছবি
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি আসে।

তিনি বলেন, “আমরা কত চিকিৎসা দেব? কত বেড, কত হাইফ্লো নেইজল ক্যানুলা বাড়াব? কত অক্সিজেনের ব্যবস্থা করব? হাসপাতাল ও হাসপাতালের বেড রাতারাতি বাড়ানো যায় না। তারপরও আমরা আড়াই হাজার বেড থেকে ৭-৮ হাজার বেডে উন্নীত করেছি। যার ফলে দশগুণ রোগীও সামাল দিতে সক্ষম হয়েছি। কিন্তু বারবার এটা সম্ভব হবে না।”

গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর দুই মাসের ‘লকডাউনে’ জনজীবন একপ্রকার অচল ছিল। এরপর সংক্রম কমার সঙ্গে সঙ্গে বিধিনিষেধও ধীরে ধীরে শিথিল হতে থাকে।

এ বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশে দৈনিক শনাক্তের হার নেমে এসেছিল তিন শতাংশের নিচে। কিন্তু মার্চের শুরুতে সংক্রমণ আবার দ্রুত গতিতে বাড়তে থাকে। ৭ এপ্রিল রেকর্ড সাত হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।

সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বাড়তে থাকে মৃত্যু। ১৬ থেকে ১৯ এপ্রিল চার দিন দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল একশর বেশি। এর মধ্যে সোমবার রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় অধিদপ্তর।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ফাইল ছবি

দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩২ হাজার ৬০ জনে। তাদের মধ্যে ১০ হাজার ৬৮৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “করোনাভাইরাসের প্রথম ঢেউ সামাল দেওয়া গেছে। এক সময় দৈনিক মৃত্যু নেমে এসেছিল ৫ থেকে ৭ জনের মতো, সংক্রমণ ছিল সাড়ে তিনশ-চারশর নিচে। মানুষের বেখেয়ালিপনা আর অসতর্কতার কারণে সেটি আবার বেড়েছে।

“হঠাৎ করে আক্রান্ত কেন ৭ হাজার হল, মৃত্যু কেন একশর বেশি হল- এগুলো দেখার বিষয় আছে। করোনাভাইরাসের ঢেউ এল কীভাবে, কারা আনল- এগুলো চিহ্নিত করতে হবে।”

কারণগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিতে না পারলে বাংলাদেশ সংক্রমণের তৃতীয় ঢেউয়ের কবলে পড়বে এবং তা সামাল দেওয়া কঠিন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, “এই যে আমরা ঘোরাঘুরি করি বেসামালভাবে। আমরা বিভিন্ন জায়গায় গেলাম, মাস্ক পরলাম না, সামাজিক দূরত্ব বজায় রাখলাম না। এই কারণে দ্বিতীয় ঢেউ এসেছে। একই কাজ যদি আমরা আবার করি তাহলে তৃতীয় ঢেউ আবার আসবে।”

অন্যদের মধ্যে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, পরিবার পকিল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, জাতীয় পুষ্টিসেবার লাইন ডিরেক্টর ডা. মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য্ পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ ভার্চুয়াল এ আলোচনা সভায় বক্তব্য দেন।

]]>
1875527 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/03/31/covid-19-test-mugda-310321-02.jpg/ALTERNATES/w300/covid-19-test-mugda-310321-02.jpg ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ নমুনা পরীক্ষা করাতে আসা মানুষের ভিড়। ফাইল ছবি 1733766 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/03/12/zahid-malek-120320-02.jpg/ALTERNATES/w300/zahid+malek-120320-02.jpg স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ফাইল ছবি
20 2 Home coronavirus-pandemic করোনাভাইরাস মহামারী news-bn 10790 1883146 জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Fri, 23 Apr 2021 00:02:03 +0600 Fri, 23 Apr 2021 00:02:03 +0600 কোভিড-১৯: আরও এক চিকিৎসকের মৃত্যু কোভিড-১৯: আরও এক চিকিৎসকের মৃত্যু করোনাভাইরাস আক্রান্ত হয়ে দেশে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনাভাইরাস আক্রান্ত হয়ে দেশে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। false https://bangla.bdnews24.com/coronavirus-pandemic/article1883146.bdnews false https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/17/pray-rayer-bazar-graveyard-coronavirus-death-160421-28.jpg/ALTERNATES/w300/pray-rayer-bazar-graveyard-coronavirus-death-160421-28.jpg রায়েরবাজার কবরস্থানে কবরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা। করোনাভাইরাসে দেশে ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে। ছবি: মাহমুদ জামান অভি
বৃহস্পতিবার রাজধানীর গ্রিনলাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ডা. মো. ফজলুল হক। তিনি চক্ষু বিশেষজ্ঞ ছিলেন।

গ্রিনলাইফ হাসপাতালের কাস্টমার কেয়ার প্রতিনিধি আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাস সংক্রমণ নিয়ে গত ৯ এপ্রিল এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডা. ফজলুল হক। অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

“ফজলুল হক স্যার কোভিড সংক্রমণ নিয়ে আমাদের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বেলা পৌনে ১২টার দিকে মারা যান। দেড়টার দিকে তার মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।”

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ জানিয়েছে, অধ্যাপক ডা. ফজলুল হক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বয়স হয়েছেল ৬৮ বছর।

ডা. ফজলুল হকের মৃত্যুকে শোক জানিয়েছে বিএমএ।

বিএমএর হিসাবে, ২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ১৪৮ জন চিকিৎসক মারা গেছেন।

]]>
1881001 https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/17/pray-rayer-bazar-graveyard-coronavirus-death-160421-28.jpg/ALTERNATES/w300/pray-rayer-bazar-graveyard-coronavirus-death-160421-28.jpg রায়েরবাজার কবরস্থানে কবরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা। করোনাভাইরাসে দেশে ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে। ছবি: মাহমুদ জামান অভি