ধামরাইয়ে বিপুল ভোটে নৌকার জয়
সাভার প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2018 12:24 AM BdST Updated: 31 Dec 2018 12:24 AM BdST
বিএনপির প্রার্থীহীন ঢাকা-২০ (ধামরাই) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বেনজির আহমেদ।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৭৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মো. আব্দুল মান্নান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৬৮ ভোট।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী খান মোহাম্মদ ইস্রাফিল লাঙ্গল প্রতীকে ১ হাজার ১৯৮ ভোট এবং জেএসডির প্রার্থী এম এ মান্নান তারা প্রতীকে ১ হাজার ৯৪২ ভোট পেয়েছেন।
ভোট গোনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম রাতে বেনজির আহমেদকে বিজয়ী ঘোষণা করেন।
ঢাকা-২০ (ধামরাই) আসনটি ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার তিন লাখ ২০ হাজার ২২৩ জন।
ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনকে এখানে ধানের শীষের প্রার্থী করা হয়েছিল। উচ্চ আদালতে রায়ে তার প্রার্থিতা আটকে যাওয়ায় তিনি আর ভোটের লড়াইয়ে থাকতে পারেননি।
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- নেইমার-রিচার্লিসনের গোলে একুয়েডরকে হারাল ব্রাজিল
- মঈন খানের ছেলে আজম খান প্রথমবার পাকিস্তান দলে
- সমতায় শেষ স্পেন, পর্তুগালের লড়াই
- পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাইকারী ‘মাদকসেবী’, জানাল পুলিশ
- ১৫ ওভারের ম্যাচে এ কেমন ব্যাটিং পারটেক্সের!
- ‘বাজরাঙ্গি ভাইজান’র সেই মুন্নি এখন
- সেই খবরে ‘ক্লিক’ করেছে কারা, জানতে চায় এফবিআই
- দিনাজপুরে ৪ হাত, ৪ পা নিয়ে শিশুর জন্ম
- বড় জয়ে প্রস্তুতি সারল ইতালি
- শামীমের অলরাউন্ড দোলায় দোলেশ্বরের জয়







