১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘নারী তোমাকে অভিনন্দন’

চলচ্চিত্র অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী মমতাময়ী মা এবং সফল কর্মজীবী নারী। কর্মক্ষেত্রে সফল মৌসুমীর এই অসাধারণ আমি হয়ে ওঠার পথ পরিক্রমাকে একুশের ক্যামেরায় তুলে আনার প্রয়াসে নির্মিত হয়েছে নারী দিবসের বিশেষ অনুষ্ঠান ‘নারী তোমাকে অভিনন্দন’।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 07:59 AM

Updated : 25 Apr 2022, 06:26 PM

বিশ্ব নারী দিবস উপলক্ষে বিশেষ ওই আয়োজনে মৌসুমী নিজের সাংসারিক দায়িত্ব, সারাদিনের কর্মব্যস্ততা, সামাজিক মূল্যবোধসহ সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এবং কথা বলেছেন নারীর অধিকার নিয়ে।

অনুষ্ঠান সম্পর্কে আরিফা পারভিন মৌসুমী গ্লিটজকে জানান, ‘নারী দিবসের বিশেষ ওই অনুষ্ঠানে আমি নিজের সম্পর্কে, সংসার, চারপাশের মানুষ, নারীদের অধিকারের এবং অধিকার প্রতিষ্ঠার বিষয়ে কথা বলেছি। আশা করছি দর্শক শ্রোতারা অনুষ্ঠানটি উপভোগ করবেন।’

মাসুদুল হাসান রনির প্রযোজনায় এবং নাবিলার উপস্থাপনায় একুশে টেলিভিশনে ৮ মার্চ রাত ৭টা ৫০মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।