খবর > বিনোদন > অমিতাভের সঙ্গে গান গাইবেন লতা

অমিতাভের সঙ্গে গান গাইবেন লতা

অমিতাভ বচ্চনের সঙ্গে গান গাইতে চান লতা মুঙ্গেশকার ।



     Print Friendly and PDF

উপমহাদেশের কিংবদন্তী শিল্পী লতা মুঙ্গেশকার সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

 লতা মুঙ্গেশকার সম্প্রতি সংবাদমাধ্যমটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অমিতাভের সঙ্গে গান গাইতে ইচ্ছুক তিনি। লতা বলেন, ‘হ্যাঁ! আমি অমিতাভের সঙ্গে অবশ্যই গান গাইতে চাই। এর আগে আমরা ইয়াশ চোপড়ার সিনেমা সিলসিলাতে ইয়ে কাহা আ গ্যায়ে হাম গানটি একসঙ্গে গেয়েছিলাম। যদিও গানটির রেকর্ডিং একসঙ্গে করা হয়নি।’

তবে এবার অমিতাভের সঙ্গে লতার গাওয়া গানটি কেমন হতে যাচ্ছে সে বিষয়ে লতা বলেন, ‘আমার মনে হয় তিনি আমার সঙ্গে প্রভু তিরুপতির শ্লোকগুলো গাইতে আগ্রহী হবেন। তার সঙ্গে কাজটি করতে পারলে আমি খুবই খুশি হব। এ বিষয়ে আমরা কথাও বলেছি।’

এছাড়াও নিজের নতুন মিউজিক ব্যানার ‘এলএম মিউজিক’ এর ব্যাপারে লতা জানান, এরমধ্যেই বেশ কিছু আধ্যাত্মিক ধাঁচের অ্যালবাম প্রকাশের পর এবার নিজের গাওয়া গজল গানের অ্যালবাম প্রকাশের কথা ভাবছেন তিনি। পাশাপাশি নতুন শিল্পীদের নিয়ে বিশেষভাবে কাজ করতে চান লতা।

WARNING:

Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.