খবর > বাংলাদেশ > কৃষ্ণকলিকে হুমকি

কৃষ্ণকলিকে হুমকি

চাঁদার দাবিতে হুমকি পেয়েছেন গায়িকা কৃষ্ণকলি ইসলাম।



     Print Friendly and PDF

২ লাখ টাকা চাঁদার দাবিতে হুমকি পাওয়ার কথা জানিয়ে শনিবার দুপুরে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

থানার উপপরিদর্শক আনোয়ারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা গায়িকার এই অভিযোগ খতিয়ে দেখছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী কৃষ্ণকলি অভিযোগ করেছেন, দিদার নামে এক ব্যক্তি শীর্ষসন্ত্রাসী বিকাশের পরিচয় দিয়ে মোবাইল ফোনে কল করে এই চাঁদা দাবি করেছে।

বিকাশ সম্প্রতি কারাগার থেকে ছাড়া পেয়েছেন।

চাঁদা দাবির বিষয়টি কাউকে না জানাতেও বলা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।

কৃষ্ণকলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টাকা যোগাড় রাখতে আমাকে এক ঘণ্টা সময় দেয়া হয়েছে। যে ফোন করেছে, সে বলেছে, ‘আপনি শিল্পী মানুষ, আপনার সামনে অস্ত্র হাতে নিয়ে আমরা দাঁড়াতে চাই না’।”

WARNING:

Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.